মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

জুলাই গণ-অভ্যুত্থান দিবসে বিটিভির দিনব্যাপী বিশেষ আয়োজন

জুলাই গণ-অভ্যুত্থান দিবসে বিটিভির দিনব্যাপী বিশেষ আয়োজন

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। আগামীকাল (৫ আগস্ট) বিভিন্ন বিশেষ অনুষ্ঠান, আলোচনা, কবিতা আবৃত্তি, সাক্ষাৎকার ও সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি রাষ্ট্রীয় কর্মসূচির সরাসরি সম্প্রচার করবে চ্যানেলটি।

বিটিভি জানিয়েছে, দিনজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে নির্মিত বিশেষ ফিলারও প্রচার করা হবে। একই সঙ্গে রাষ্ট্রীয় পর্যায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানও সরাসরি সম্প্রচার করবে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমটি।

বিশেষ আয়োজনের সূচনা হবে বিকেল ৪টা ৫ মিনিটে। এ সময় জান্নাতুল ফেরদৌসের প্রযোজনায় প্রচারিত হবে কবিতা আবৃত্তির অনুষ্ঠান। এরপর বিকেল ৪টা ৩০ মিনিটে ইয়াসমিন আক্তারের প্রযোজনায় ‘আয়নাঘর’র দুঃসহ স্মৃতি নিয়ে নির্মিত একটি সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান প্রচার করা হবে।

সন্ধ্যা ৭টায় আফরোজা সুলতানার প্রযোজনায় সম্প্রচার হবে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানভিত্তিক বিশেষ কবিতা আবৃত্তির অনুষ্ঠান।

রাত ৮টা ৫০ মিনিটে হাসান রিয়াদের প্রযোজনায় প্রচারিত হবে ‘জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান ও গণতন্ত্রের উত্তরাধিকার’ শীর্ষক বিশেষ আলোচনা অনুষ্ঠান। এরপর রাত ১০টায় মাহবুবা জ্যামিনের প্রযোজনায় নাচ, গান ও আলোচনার সমন্বয়ে নির্মিত একটি বিশেষ অনুষ্ঠান প্রচার করা হবে। রাত ১১টায় মোস্তাফিজুর রহমানের প্রযোজনায় থাকবে আরও একটি বিশেষ আলোচনা অনুষ্ঠান।

স্টুডিওভিত্তিক আয়োজনের পাশাপাশি রাষ্ট্রীয় বিভিন্ন কর্মসূচিও সরাসরি সম্প্রচার করবে বিটিভি। এর মধ্যে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান এবং জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণী ও আলোচনা অনুষ্ঠান সরাসরি দেখানো হবে। দুটি অনুষ্ঠানেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি।

এ ছাড়া জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর থেকে জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানও সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। দিনব্যাপী এই আয়োজনের মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস, স্মৃতি ও তাৎপর্য দর্শকদের সামনে তুলে ধরবে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমটি।

আরও

ফের তাহসান-মিথিলার বিয়ে চান ভক্তরা, ফেসবুকে ইভেন্ট

বিনোদন

ফের তাহসান-মিথিলার বিয়ে চান ভক্তরা, ফেসবুকে ইভেন্ট

বাংলাদেশের একসময়ের জনপ্রিয় তারকা দম্পতি তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলাকে পুনরায় একসঙ্গে দেখতে চান তাদের ভক্ত-অনুরাগীরা...

২০২৬-০৭-২৭ ০৯:১৬

৪ বার বিয়ে, ৪ বার বিচ্ছেদ: যা বললেন কিংবদন্তি তারকা

বিনোদন

৪ বার বিয়ে, ৪ বার বিচ্ছেদ: যা বললেন কিংবদন্তি তারকা

ভালোবাসার গল্প সব সময় রূপকথার মতো হয় না। কখনো সম্পর্ক ভেঙে যায়, আবার কখনো নতুন করে শুরু হয়। হলিউড তারকা জেনিফার লোপেজের...

২০২৬-০৭-২৬ ২৩:০৭

শিক্ষার্থীদের সমর্থনে অনড় অরিজিৎ সিং, সমালোচকদের কড়া জবাব

বিনোদন

শিক্ষার্থীদের সমর্থনে অনড় অরিজিৎ সিং, সমালোচকদের কড়া জবাব

ভারতে শিক্ষার্থীদের আন্দোলনের পক্ষে অবস্থান নিয়ে সমালোচনার মুখে পড়েছেন জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। তবে নানা ক...

২০২৬-০৭-২৫ ০৯:০৭

আপনারা একটা ভালো কাজে এগিয়ে এসেছেন— শিল্পকলার আয়োজন নিয়ে রুনা লায়লা

বিনোদন

আপনারা একটা ভালো কাজে এগিয়ে এসেছেন— শিল্পকলার আয়োজন নিয়ে রুনা লায়লা

বন্যার্ত মানুষের সহায়তায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে একক সংগীত পরিবেশন করেছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা...

২০২৬-০৭-২৫ ০৮:২৪