বৃহস্পতিবার সকালে রাজধানীর শিক্ষা ভবন থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত মেট্রোরেলের মিডিয়ানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, মতিঝিলে অফিস সময়ের পর বিকেল ৪টা থেকে নাইট মার্কেট চালুর পরিকল্পনা রয়েছে। সেখানে হকাররা ব্যবসা করতে পারবেন। তবে সপ্তাহের সাত দিন সব জায়গায় হকারদের বসার সুযোগ দেওয়া সম্ভব নয়। এ বিষয়টি হকারদেরও মেনে নিতে হবে।
তিনি বলেন, নির্ধারিত স্থানে নিয়ম মেনে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রেখেই হকারদের বসতে হবে।
প্রধানমন্ত্রীর পরিবেশ সুরক্ষা পরিকল্পনার অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি চলমান রয়েছে উল্লেখ করে আবদুস সালাম বলেন, পর্যায়ক্রমে নগরের সব ফ্লাইওভারের নিচে গাছ লাগানো হবে।
এ সময় নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলার জন্য ব্যবসায়ী ও অফিস কর্মকর্তাদের সতর্ক করেন ডিএসসিসি প্রশাসক। নগরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।