বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, যুক্ত হবে সহস্রাধিক গাড়ি

৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, যুক্ত হবে সহস্রাধিক গাড়ি

১১ দলীয় ঐক্যের উদ্যোগে আগামী ৫ সেপ্টেম্বর শনিবার ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ অনুষ্ঠিত হবে। ঢাকার শাপলা চত্বর থেকে সহস্রাধিক গাড়ির বহর নিয়ে লংমার্চ শুরু হবে বলে জানিয়েছেন আয়োজকরা। পথে কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালীসহ বিভিন্ন জেলার গাড়ি এতে যুক্ত হবে। শুধু ফেনী জেলা থেকেই প্রায় ৫০০ গাড়ি অংশ নেবে বলে দাবি করা হয়েছে। এছাড়া কক্সবাজার থেকেও একটি পৃথক মিনি লংমার্চের বহর চট্টগ্রামের কর্মসূচিতে যুক্ত হবে।

লংমার্চের সমাপনী কর্মসূচি হিসেবে শনিবার বিকেল ৫টা ১৫ মিনিটে চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘী ময়দানে সমাবেশ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় চট্টগ্রাম মহানগরী জামায়াতের কার্যালয়ের বিআইএ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, জনগণের ন্যায্য দাবি আদায়, রাষ্ট্রীয় সংস্কার, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে ১১ দলীয় ঐক্য এ কর্মসূচি গ্রহণ করেছে।

লংমার্চে অংশগ্রহণকারী গাড়ির বহর সম্পর্কে মুহাম্মদ শাহজাহান বলেন, ঢাকার শাপলা চত্বর থেকে সহস্রাধিক গাড়ি নিয়ে লংমার্চ শুরু হবে। পথে বিভিন্ন জেলার গাড়ি বহরে যুক্ত হবে। ফেনী জেলা থেকেই প্রায় ৫০০ গাড়ি অংশ নেবে বলে আশা করা হচ্ছে। কক্সবাজার থেকেও একটি মিনি লংমার্চ চট্টগ্রামমুখী হবে।

দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ, তেল ও গ্যাসের সংকট, সারের সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংকীর্ণ দলীয়করণের কারণে জনগণ দুর্ভোগে রয়েছে। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণ যে পরিবর্তনের আকাঙ্ক্ষা ব্যক্ত করেছে, তারও পূর্ণ বাস্তবায়ন হয়নি।

গণভোট প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন, ‘গণভোটের গণরায় উপেক্ষা করে দেশ পরিচালনা বিএনপির সুস্পষ্ট রাজনৈতিক প্রতারণা।’ জনগণের মতামত ও গণরায় কোনোভাবেই উপেক্ষা করা যাবে না। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে গণভোটের রায় অবিলম্বে বাস্তবায়নের দাবি জানান তিনি।

জুলাই গণহত্যার সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে মুহাম্মদ শাহজাহান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত ও বিচার করতে হবে।

তিনি আরও বলেন, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকট অবিলম্বে নিরসন করতে হবে। বিদ্যুৎ ও গ্যাস সংকটে শিল্প-কারখানা, ব্যবসা-বাণিজ্য ও সাধারণ মানুষের জীবন ব্যাহত হচ্ছে। কৃষি উৎপাদন অব্যাহত রাখতে পর্যাপ্ত ও সুলভ মূল্যে সারের সরবরাহ নিশ্চিত করারও দাবি জানান তিনি।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, চাল, ডাল, তেল, সবজি, মাছ ও মাংসসহ প্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। বাজার সিন্ডিকেট ও কৃত্রিম মূল্যবৃদ্ধি বন্ধ করে নিত্যপণ্যের দাম মানুষের নাগালের মধ্যে নিয়ে আসতে হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি জানিয়ে তিনি বলেন, জনগণের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। চুরি, ছিনতাই, ডাকাতি, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকসহ সব ধরনের অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

একই সঙ্গে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও প্রশাসনে সংকীর্ণ দলীয়করণ বন্ধ করে যোগ্যতা, দক্ষতা ও ন্যায়নীতির ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তিনি।

মুহাম্মদ শাহজাহান বলেন, ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও গণতান্ত্রিক কর্মসূচি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষ এতে অংশ নেবেন। লংমার্চের সমাপনী সমাবেশে চট্টগ্রাম মহানগরী ও জেলার সর্বস্তরের মানুষ অংশ নেবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

কর্মসূচি সফল করতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, সমাবেশস্থলে শৃঙ্খলা বজায় রাখা, আগত মানুষের নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে স্বেচ্ছাসেবক ও দায়িত্বশীলদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে শান্তিপূর্ণ কর্মসূচিতে সহযোগিতা ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে চট্টগ্রামবাসীসহ সর্বস্তরের জনগণকে ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ও লালদিঘী ময়দানের সমাবেশে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও চট্টগ্রাম মহানগরীর নেতৃবৃন্দসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন দলের নেতারা উপস্থিত ছিলেন।

আরও

আশুলিয়ার ভূমি সহকারী কর্মকর্তা আবুল কালাম আজাদ, ভূমি সেবায় শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন

সারা দেশ

আশুলিয়ার ভূমি সহকারী কর্মকর্তা আবুল কালাম আজাদ, ভূমি সেবায় শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন

ভূমি সেবায় স্বচ্ছতা উদ্ভাবন ও নাগরিক হয়রানি লাঘবে বিশেষ অবদানের জন্য ২০২৫-২০২৬ অর্থবছরে ঢাকা জেলার শ্রেষ্ঠ ভূমি সহকারি ক...

২০২৬-০৯-০৩ ১৫:০৮

ফতুল্লায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

সারা দেশ

ফতুল্লায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৭ বছর বয়সী এক মাদরাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে রফিকুল ইসলাম (২৮) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে প...

২০২৬-০৯-০৩ ১৫:০৭

জুলাই আন্দোলনের দুই হত্যা মামলায় রিয়াজের আগাম জামিন আবেদন নাকচ

সারা দেশ

জুলাই আন্দোলনের দুই হত্যা মামলায় রিয়াজের আগাম জামিন আবেদন নাকচ

জুলাই আন্দোলন ঘিরে দায়ের হওয়া দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) হাইকোর্টে স...

২০২৬-০৯-০৩ ১৪:৪১

চাঁদাবাজির সংবাদ প্রকাশের জের: মীরসরাইয়ে সাংবাদিকের ওপর হামলা, থানায় এজাহার

সারা দেশ

চাঁদাবাজির সংবাদ প্রকাশের জের: মীরসরাইয়ে সাংবাদিকের ওপর হামলা, থানায় এজাহার

চট্টগ্রামের মীরসরাইয়ে সংবাদ প্রকাশের জেরে বাড়ি ফেরার পথে সাংবাদিক কামরুল ইসলামের (৩০) ওপর হামলার ঘটনা ঘটেছে।

২০২৬-০৯-০৩ ১৪:৩০

ধামরাইয়ে মেয়েকে ধর্ষণের অভিযোগ, সৎ বাবা গ্রেফতার

সারা দেশ

ধামরাইয়ে মেয়েকে ধর্ষণের অভিযোগ, সৎ বাবা গ্রেফতার

ধামরাইয়ে ১৪ বছর বয়সী এক কিশোরী সৎ মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক...

২০২৬-০৯-০৩ ১৪:২৭