বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত- ২

গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত- ২

গাইবান্ধার পলাশবাড়ী ও সাদুল্যাপুর উপজেলায় বৃহস্পতিবার পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন পলাশপরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম ।

নিহতরা হচ্ছেন- মাইক্রোবাসের চালক মাসুদ রানা (৪৫) ও গোলাম রব্বানী (৫০)। গোলাম রব্বানী সাদুল্যাপুর সরকারি কলেজের হিসাব রক্ষক ও তার বাড়ি সদর উপজেলার তুলসীঘাটের বিষ্ণপুর গ্রামে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত মাসুদ রানার পরিচয় পাওয়া যায়নি। আহতদের পলাশবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পলাশবাড়ী-গাইবান্ধা সড়কে আলহামরা পরিবহনের যাত্রীবাহী বাস মাঝিপাড়া এলাকায় পৌছিলে ওষুধ কোম্পানির একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে গিয়ে মাইক্রোবাসের চালক মাসুদ রানা ঘটনাস্থলেই নিহত ও ১০ জন আহত হয়েছেন।

অপরদিকে বৃহস্পতিবার সকাল ৯টার সময় সাদুল্যাপুর-মাদারগঞ্জ সড়কে সাদুল্যাপুর পশ্চিমপাড়া আসমা মেমোরিয়াল একাডেমী স্কুলের সামনে বাসের ধাক্কায় ঘটনাস্থলেই গোলাম রাব্বানী নামে এক মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। গোলাম রব্বানী তার সন্তানকে পশ্চিমপাড়ার আশ শিফা নামে একটি মাদ্রাসায় রেখে বাসায় ফেরার সময় একটি যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এসময় তিনি বাসের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ সরোয়ার আলম জানান, খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের সহযোগিতায় দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে নেয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে সাদুল্যাপুর থানার উপপরিদর্শক আবু তাহের বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

 

আরও

ফতুল্লায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

সারা দেশ

ফতুল্লায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৭ বছর বয়সী এক মাদরাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে রফিকুল ইসলাম (২৮) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে প...

২০২৬-০৯-০৩ ১৫:০৭

৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, যুক্ত হবে সহস্রাধিক গাড়ি

সারা দেশ

৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, যুক্ত হবে সহস্রাধিক গাড়ি

১১ দলীয় ঐক্যের উদ্যোগে আগামী ৫ সেপ্টেম্বর শনিবার ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ অনুষ্ঠিত হবে। ঢাকার শাপলা চত্বর থেকে সহস্রা...

২০২৬-০৯-০৩ ১৪:৫৩

জুলাই আন্দোলনের দুই হত্যা মামলায় রিয়াজের আগাম জামিন আবেদন নাকচ

সারা দেশ

জুলাই আন্দোলনের দুই হত্যা মামলায় রিয়াজের আগাম জামিন আবেদন নাকচ

জুলাই আন্দোলন ঘিরে দায়ের হওয়া দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) হাইকোর্টে স...

২০২৬-০৯-০৩ ১৪:৪১

চাঁদাবাজির সংবাদ প্রকাশের জের: মীরসরাইয়ে সাংবাদিকের ওপর হামলা, থানায় এজাহার

সারা দেশ

চাঁদাবাজির সংবাদ প্রকাশের জের: মীরসরাইয়ে সাংবাদিকের ওপর হামলা, থানায় এজাহার

চট্টগ্রামের মীরসরাইয়ে সংবাদ প্রকাশের জেরে বাড়ি ফেরার পথে সাংবাদিক কামরুল ইসলামের (৩০) ওপর হামলার ঘটনা ঘটেছে।

২০২৬-০৯-০৩ ১৪:৩০

ধামরাইয়ে মেয়েকে ধর্ষণের অভিযোগ, সৎ বাবা গ্রেফতার

সারা দেশ

ধামরাইয়ে মেয়েকে ধর্ষণের অভিযোগ, সৎ বাবা গ্রেফতার

ধামরাইয়ে ১৪ বছর বয়সী এক কিশোরী সৎ মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক...

২০২৬-০৯-০৩ ১৪:২৭