মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

গুড নিউজ

ঝালকাঠিতে ব্যবসা হারিয়ে কুল চাষে বছরে আয় ১২ লাখ টাকা

ঝালকাঠিতে ব্যবসা হারিয়ে কুল চাষে বছরে আয় ১২ লাখ টাকা

ঝালকাঠির সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের রূপোসিয়া গ্রামের ইছমে আজম ব্যবসা হারিয়ে কুল চাষ করে ভাগ্য বদলেছেন। পাঁচ বিঘা জমিতে শতাধিক থাই জাতের আপেলকুল ও বনসুন্দরীকুল গাছ রোপণ করে বছরে আয় করছেন প্রায় ১২ লাখ টাকা।

 

এক সময়ের ব্যবসায়ীর ব্যবসা হারিয়ে কুষ চাষে এমন সাফল্য সারা ফেলেছে এলাকায়। তার এ সাফল্য দেখে অন্যরাও ঝুঁকছেন কুল চাষে।

 

রূপোসিয়া গ্রামের ইছমে আজমের এক সময় ঢাকায় ছোট্ট একটি ব্যবসা প্রতিষ্ঠান ছিল। ২০১৯ সালে মহামারি করোনার ছোবলে তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে বেকার হয়ে পড়েন ইছমে আজম। বেকারত্ব থেকে মুক্তি পেতে কৃষি ক্ষেত্রে কিছু করা যায় কিনা ভাবতে থাকেন তিনি। উপজেলা কৃষি কর্মকর্তার সঙ্গে আলাপ করেন এবং তার পরামর্শে উদ্বুদ্ধ হয়ে নেমে পড়েন কৃষিকাজে। নিজেদের পর্যাপ্ত জমি না থাকায় বিআইডব্লিউটি’র ১০ বিঘা জমি ইজারা নেন তিনি। বাড়ির পাশে ইজারা নেওয়া সেই জমিতে শুরু করেন কুল ও পেয়ারা চাষ। ৫ বিঘা জমিতে পেয়ারা এবং ৫ বিঘা জমিতে কুল চাষ করেন। কিন্তু, পেয়ারা চাষে সুবিধা করতে না পারলেও কুল চাষে ভাগ্য ফিরেছে তার। কৃষি কর্মকর্তার পরামর্শে তিনি কুল চাষ করে লাভবান হন।

 

ইছমে আজম বলেন,তিনি প্রথমে যশোর থেকে থাই জাতের আপেলকুল ও বনসুন্দরীকুল গাছের শতাধিক চারা সংগ্রহ করেন। চারা রোপণের ৮ মাস পরে গাছে কুল ধরে। প্রথম বছর প্রতিটি কুল গাছে ২০ থেকে ৪০ কেজি কুলের ফলন হয়। এবছর প্রতিটি গাছে প্রায় তিন মণ করে কুলের ফলন হয়েছে। আকার, স্বাদে ভালো হওয়ায় বাজারে চাহিদাও বেশ। প্রথমে ১২০ টাকা কেজি করে বাজারে বিক্রি শুরু করেন। এখন বিক্রি করছেন ৮০ থেকে ১০০ টাকা দরে। তাতে কুল বিক্রি করে এ বছর ১২ লাখের বেশি টাকা আয় করবেন বলে আশা করছেন তিনি।

 

তিনি আরো জানান, চারা রোপণের পরে তেমন কোনো খরচ নাই। শুধু পরিচর্যা করতে হয়। তাতে কিছু শ্রম খরচ প্রয়োজন। খেত থেকে এলাকাবাসী কুল কিনে নিচ্ছেন। খুচরা ব্যবসায়ীরা কিনে নিয়ে জেলার বিভিন্ন বাজার বিক্রি করেন। তার খেতের কুল এলাকার চাহিদা পূরণ করে ঝালকাঠি থেকে লঞ্চ যোগে ঢাকায়ও পাঠানো হয়। তিনি ৮/১০ জন শ্রমিক নিয়ে পুরো বাগানের পরিচর্যা করেন।

 

তার সাফল্য দেখে এলাকার কয়েকজন বেকার যুবক শুরু করেছেন কুল চাষ। তাদের বাগানে আগামী বছর থেকে কুল উৎপাদন শুরু হবে। কেউ থাই জাতের আপেলকুল ও বনসুন্দরীকুল চাষ করতে চাইলে যশোর থেকে অথবা তার কাছ থেকেও চারা সংগ্রহ করতে পারবেন।

 

ঝালকাঠি জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক মো. আবদুল্লাহ আল মামুন বলেন, ইছমে আজম ব্যবসা হারিয়ে বেকার হয়ে পড়েছিল। আমাদের পরামর্শে কুলবাগান করে সে এখন স্বাবলম্বী। কোনো ধরনের রাসায়নিক সার বা কিটনাশকের ব্যবহার না করেই সে ভালো আকার ও স্বাদের কুল পাচ্ছে। এ কারণে বাজারে তার কুলের চাহিদা বেশি।

আরও

চাকরি নয়, আধুনিক কৃষিতেই সফল সোনারগাঁয়ের রমজান

গুড নিউজ

চাকরি নয়, আধুনিক কৃষিতেই সফল সোনারগাঁয়ের রমজান

মাটিতে নয়, পুকুরপাড়ের মাচায় ঝুলছে সারি সারি তরমুজ। কোনোটি কালো, কোনোটি হলুদ; ছোট-বড় নানা আকারের ফল নজর কাড়ছে পথচারী ও স্...

২০২৬-০৯-১২ ১৬:১৮

আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশি হাফেজ সাদ

গুড নিউজ

আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশি হাফেজ সাদ

আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় আবারও বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনলেন হাফেজ শেখ সাদ মুহাম্মাদ নুর। যুক্তরাজ্যের ম্য...

২০২৬-০৮-৩১ ২২:৪৬

বন্ধুকে লেখা মহাত্মা গান্ধীর ৬৮৮টি বার্তা ১৬ কোটি রুপিতে বিক্রি

গুড নিউজ

বন্ধুকে লেখা মহাত্মা গান্ধীর ৬৮৮টি বার্তা ১৬ কোটি রুপিতে বিক্রি

ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীর নিজের হাতে লেখা ৬৮৮টি দুর্লভ বার্তা নিলামে ১৬ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি...

২০২৬-০৮-২৪ ১৭:৩২

চীনের অনুকরণে বাংলাদেশে হচ্ছে এসডিজি ভিলেজ

গুড নিউজ

চীনের অনুকরণে বাংলাদেশে হচ্ছে এসডিজি ভিলেজ

বাংলাদেশ সবসময় অনুকরণে বিশেষ আগ্রহী। নিজেরা সৃষ্টি করতে চেষ্টা কম। এবার অনুকরণ করা হয়েছে চীনের এসডিজি ভিলেজ আইডিয়া। দেশট...

২০২৬-০৮-১৪ ১৫:৪৩

হাঁটুর লিগামেন্ট ইনজুরি হলে অবহেলা নয়, প্রয়োজন দ্রুত চিকিৎসা

গুড নিউজ

মেজর জেনারেল প্রফেসর ডা. মো. আনিসুর রহমান হাওলাদার হাঁটুর লিগামেন্ট ইনজুরি হলে অবহেলা নয়, প্রয়োজন দ্রুত চিকিৎসা

হাঁটু আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ জয়েন্ট। হাঁটা, দৌড়ানো, সিঁড়ি ভাঙা থেকে শুরু করে খেলাধুলা-প্রতিটি দৈনন্দিন কর্...

২০২৬-০৮-০৩ ২০:১৩