রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

জেলেনস্কির বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন পুতিন

জেলেনস্কির বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন পুতিন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে এমন বৈঠকের কোনো প্রয়োজন দেখছি না।

শুক্রবার (৫ জুন) সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে বক্তব্য দিতে গিয়ে পুতিন জেলেনস্কির সাম্প্রতিক খোলা চিঠির প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন। চিঠিতে ইউক্রেনীয় প্রেসিডেন্ট যুদ্ধ অবসানের লক্ষ্যে মুখোমুখি আলোচনার প্রস্তাব দিয়েছিলেন।

পুতিন বলেন, তিনি বহুবার যোগাযোগের জন্য প্রস্তুতির কথা জানিয়েছেন, তবে এখন এমন বৈঠকের বিশেষ কোনো অর্থ খুঁজে পাচ্ছেন না। তার মতে, প্রকাশ্যে চিঠি লেখার এই পদ্ধতি আলোচনাকে এগিয়ে নেওয়ার পরিবর্তে বাধাগ্রস্ত করতে পারে।

রুশ প্রেসিডেন্ট আরও ইঙ্গিত দেন, বিশেষজ্ঞ পর্যায়ে কার্যকর সমঝোতা তৈরি না হওয়া পর্যন্ত শীর্ষ পর্যায়ের বৈঠক ফলপ্রসূ হবে না। তিনি বলেন, টেকসই চুক্তির ভিত্তি আগে প্রস্তুত হওয়া প্রয়োজন।

এর আগে বৃহস্পতিবার প্রকাশিত এক খোলা চিঠিতে জেলেনস্কি পুতিনকে সরাসরি আলোচনার আহ্বান জানান। তিনি যুদ্ধ বন্ধে একটি নির্দিষ্ট তারিখে বৈঠকের প্রস্তাব দেন এবং আলোচনা চলাকালে পূর্ণ যুদ্ধবিরতির কথাও উল্লেখ করেন।

চিঠিতে জেলেনস্কি বলেন, ইউক্রেন আমাদের দুজনের সরাসরি বৈঠকের মাধ্যমে এই যুদ্ধের অবসান চায়। একইসঙ্গে তিনি যুদ্ধবন্দি বিনিময় ও বেসামরিক নাগরিকদের প্রত্যাবাসনের মতো বিষয়েও আলোচনা করার প্রস্তাব দেন।

তবে পুতিন তার অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, তিনি কেবল তখনই জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করবেন, যখন একটি চূড়ান্ত শান্তি চুক্তি প্রস্তুত হবে এবং সেটি স্বাক্ষরের পর্যায়ে পৌঁছাবে।

একই অনুষ্ঠানে পুতিন দাবি করেন, রুশ বাহিনী যুদ্ধক্ষেত্রে অগ্রগতি ধরে রেখেছে এবং সামনের সারির প্রায় পুরো অংশজুড়েই তাদের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, রাশিয়া ২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে। এরপর চার বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে উভয় পক্ষই ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। সাম্প্রতিক মাসগুলোতে যুদ্ধ বন্ধে বিভিন্ন কূটনৈতিক উদ্যোগ নেওয়া হলেও এখনো কোনো সমঝোতা হয়নি।

সূত্র : আল জাজিরা

আরও

দাম কমাতে ১০ কোটি ব্যারেল জ্বালানি তেলের মজুত ছাড়বে ইউরোপ

আন্তর্জাতিক

দাম কমাতে ১০ কোটি ব্যারেল জ্বালানি তেলের মজুত ছাড়বে ইউরোপ

জ্বালানির বাড়তি দাম কমাতে মজুত থেকে বিপুল পরিমাণ ডিজেল ছাড়তে সম্মত হয়েছে ইউরোপসহ জি৭ভুক্ত দেশগুলো। শুক্রবার (০২ অক্টোবর)...

২০২৬-১০-০২ ২২:৪৭

গাদ্দাফির সনদ ছেঁড়া থেকে ট্রাম্পের ‘এস্কেলেটরগেট’; জাতিসংঘের স্মরণীয় সব মুহূর্ত

আন্তর্জাতিক

গাদ্দাফির সনদ ছেঁড়া থেকে ট্রাম্পের ‘এস্কেলেটরগেট’; জাতিসংঘের স্মরণীয় সব মুহূর্ত

বর্তমানে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন চলছে। ‘আস্থা পুনরুদ্ধার ও রূপান্তর ব্যবস্থাপনা: সবার জন্য কার্য...

২০২৬-১০-০২ ২২:১৮

মোজতবার শারীরিক অবস্থা নিয়ে জল্পনার মধ্যে শাশুড়ির নতুন দাবি

আন্তর্জাতিক

মোজতবার শারীরিক অবস্থা নিয়ে জল্পনার মধ্যে শাশুড়ির নতুন দাবি

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে নানা জল্পনার মধ্যে তাকে নিয়ে নতুন দাবি করেছেন তার শাশুড়ি তা...

২০২৬-১০-০২ ২০:৫৫

মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুতি ড্রোন হামলার দাবি সৌদি জোটের, অস্বীকার হুতিদের

আন্তর্জাতিক

মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুতি ড্রোন হামলার দাবি সৌদি জোটের, অস্বীকার হুতিদের

সৌদি আরবের মদিনায় মসজিদে নববির একটি বিদ্যুৎ সরবরাহকেন্দ্রে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি কর...

২০২৬-১০-০২ ২০:৪৯

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে সহিংসতা, বন্ধ ৪০০ স্কুল

আন্তর্জাতিক

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে সহিংসতা, বন্ধ ৪০০ স্কুল

ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলন সহিংস বিক্ষোভে রূপ নেওয়ায় শুক্রবার (২ অক্টোবর) প্রায় ৪০০ উচ্চবিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর...

২০২৬-১০-০২ ১৮:৫৯

ইসরায়েলি উড়োজাহাজের অবতরণে অনুমতি বাতিল, দুবাইয়ের বিশেষ ফ্লাইট স্থগিত

আন্তর্জাতিক

ইসরায়েলি উড়োজাহাজের অবতরণে অনুমতি বাতিল, দুবাইয়ের বিশেষ ফ্লাইট স্থগিত

সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলি উড়োজাহাজ সংস্থাগুলোর দুবাইয়ে অবতরণের অনুমতি বাতিল করায় দুবাইয়ে আটকে থাকা ইসরায়েলিদের দেশে ফে...

২০২৬-১০-০২ ১৮:৫৩