রবিবার, ৫ জুলাই ২০২৬ ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

জীবননগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা পেল ২১৩ পরিবার

জীবননগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা পেল ২১৩ পরিবার

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ২১৩টি অসচ্ছল পরিবারের মধ্যে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) সকাল ১১টার দিকে জীবননগর উপজেলা অডিটোরিয়ামে এ সহায়তা বিতরণ করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল আমিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ঈদুল ফিতর আনন্দ ও ভাগাভাগির উৎসব। সমাজের অসচ্ছল মানুষ যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ সহায়তা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, সমাজের কোনো মানুষ কষ্টে থাকবে না-এই লক্ষ্য নিয়েই কাজ চলছে। সবাইকে সঙ্গে নিয়ে একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান।

সহায়তা নিতে আসা উপকারভোগীদের মধ্যে সীমান্ত ইউনিয়নের বাসিন্দা সালেহা বানু বলেন, “আমরা গরিব মানুষ, ঈদের সময় একটু ভালোভাবে চলার চিন্তা থাকে। এই সহায়তা পেয়ে অনেক উপকার হলো।”

আরেক উপকারভোগী আব্দুল গফুর বলেন, বর্তমান বাজার পরিস্থিতিতে নিম্নআয়ের মানুষের জন্য এ সহায়তা বড় সহায়তা। এ জন্য তিনি সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা সূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা হাফিজুর রহমান, উপজেলা জামায়াতের আমির সাজেদুর রহমান, থানা সেক্রেটারি মাহফুজুর রহমান, শওকত হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আরও

ট্রলারের পাখা ভেঙে ৩ দিন ধরে সাগরে ভাসছে ১৭ জেলে

সারা দেশ

ট্রলারের পাখা ভেঙে ৩ দিন ধরে সাগরে ভাসছে ১৭ জেলে

বরগুনার পাথরঘাটা থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের দুবলার চর থেকে দক্ষিণ এলাকায় মাছ শিকারে গিয়ে এফবি জাহান ট...

২০২৬-০৭-০৪ ২১:২৫

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মেহেরপুরে গণমিছিল

সারা দেশ

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মেহেরপুরে গণমিছিল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি এবং গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

২০২৬-০৭-০৪ ২১:২৪

তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করা হবে : মির্জা ফখরুল

সারা দেশ

তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করা হবে : মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন...

২০২৬-০৭-০৪ ২০:১১

পিরোজপুরের বলেশ্বর নদীতে ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ জেলের মরদেহ ৮ ঘন্টা পর উদ্ধার

সারা দেশ

পিরোজপুরের বলেশ্বর নদীতে ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ জেলের মরদেহ ৮ ঘন্টা পর উদ্ধার

পিরোজপুরের জিয়ানগর ব্রিজ সংলগ্ন বলেশ্বর নদীতে মাছ ধরার ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ হওয়ার ৮ ঘণ্টা পর মাহাবুব ব্যাপারি (৬...

২০২৬-০৭-০৪ ২০:০৬