মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

জীবননগরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

জীবননগরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

চুয়াডাঙ্গার জীবননগরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া সুলতানা এ্যানি স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। মঙ্গলবার বিকাল ৩ টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় নবাগত ইউএনও বলেন, জীবননগর উপজেলার উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম এগিয়ে নিতে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে গণমাধ্যমকর্মীদের গঠনমূলক ভূমিকা কামনা করেন।

তিনি আরও বলেন, সাংবাদিকেরা হলেন সমাজের দর্পন।সাংবাদিকদের সহযোগিতা ছাড়া উপজেলার সার্বিক উন্নয়ন গতিশীল করা সম্ভব না। জীবননগর একটি সীমান্তবর্তী উপজেলা। মাদক, জুয়া, বাল্যবিবাহ, কিশোরগাংসহ সকল সমস্যা সমাধানে আপনাদের বস্তুনিষ্ঠ ভুমিকা কামনা করছি। 

জীবননগরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কর্মকাণ্ড এবং জনসেবার মানোন্নয়নে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রশাসনের ইতিবাচক কার্যক্রম তুলে ধরা এবং জনস্বার্থে গঠনমূলক সহযোগিতা কামনা করেন। সভায় উপস্থিত সাংবাদিকরাও উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন, জীবননগর প্রেসক্লাবের সভাপতি মুন্সি মাহবুবুর রহমান বাবু, সাধারণ সম্পাদক নুর আলম, নির্বাহী সদস্য নারায়ণ ভৌমিক, সালাউদ্দীন কাজল, জিটিভির চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি আকিমুল ইসলাম, মাই টিভির চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি ও সাবেক কাউন্সিলর জামাল হোসেন খোকন, এটিএন নিউজের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি মিঠুন মাহমুদ, বৈশাখী টেলিভিশনের জীবননগর উপজেলা প্রতিনিধি এম আই মুকুল, মানবজমিনের উপজেলা প্রতিনিধি হুমায়ুন কবির, মুন্সি রায়হানউদ্দিন, মাজিদুর রহমান লিটন, হাসান নিলয়, তুহিনুজ্জামান, লিখন হোসেনসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

আরও

মানিকগঞ্জে ২০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

সারা দেশ

মানিকগঞ্জে ২০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

মানিকগঞ্জের শিবালয়ে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর আগেই অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়ন...

২০২৬-১০-০৫ ২২:০২

লালমনিরহাটে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সারা দেশ

লালমনিরহাটে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

‎নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করতে এবং যত্রতত্র ট্রাফিক আইন অমান্য রোধে লালমনিরহাটে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। এর...

২০২৬-১০-০৫ ২০:৪৯

ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধা জামায়াতের সপ্তাহব্যাপী  কর্মসূচির উদ্বোধন করেন আব্দুল করিম এমপি

সারা দেশ

ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধা জামায়াতের সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন আব্দুল করিম এমপি

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের লক্ষ্যে গাইবান্ধা জেলা জামায়াত সপ্তাহব্যাপী কর্মসূচি...

২০২৬-১০-০৫ ২০:৪৫

থানচিতে পর্যটকবাহী জিপ খাদে পড়ে নিহত ২, আহত ৫

সারা দেশ

থানচিতে পর্যটকবাহী জিপ খাদে পড়ে নিহত ২, আহত ৫

বান্দরবানের থানচিতে পর্যটকবাহী জিপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন...

২০২৬-১০-০৫ ২০:১০

শিশু অধিকার নিশ্চিতে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বিএনসিসি বর্ণাঢ্য র‍্যালি

সারা দেশ

শিশু অধিকার নিশ্চিতে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বিএনসিসি বর্ণাঢ্য র‍্যালি

শিশু অধিকার প্রতিষ্ঠা ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বি...

২০২৬-১০-০৫ ১৯:২৩