বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

জীবন-শিমুল জুটির প্রথম নাটক ‘জ্যাকপট’ নিয়ে দর্শকদের মাঝে ব্যাপক উন্মাদনা

জীবন-শিমুল জুটির প্রথম নাটক ‘জ্যাকপট’ নিয়ে দর্শকদের মাঝে ব্যাপক উন্মাদনা

দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’-তে বর্তমানে সফলভাবে স্ট্রিম হচ্ছে বিশেষ নাটক ‘নোরিক্স-১ নিবেদিত জ্যাকপট’। এবারের ঈদুল ফিতর উপলক্ষ্যে বঙ্গ-র বিশেষ আয়োজন ‘বঙ্গ ঈদ ফেস্ট’-এর অন্যতম বড় আকর্ষণ হিসেবে মুক্তি পেয়েছে এই নাটকটি।

অভিনেতা শরাফ আহমেদ জীবন এবং শিমুল শর্মা এই প্রথম কোনো নাটকে কেন্দ্রীয় চরিত্রে জুটি হিসেবে অভিনয় করেছেন, যা মুক্তির পরপরই দর্শক মহলে ব্যাপক কৌতূহল ও প্রশংসা পাচ্ছে।

মাজিদুল ইসলাম স্বাধীনের পরিচালনায় নির্মিত ‘জ্যাকপট’-এর প্রেক্ষাপট গড়ে উঠেছে সীমান্ত সংলগ্ন একটি এলাকার রোমাঞ্চকর ও হাস্যরসাত্মক কিছু ঘটনাকে কেন্দ্র করে। ‘জিরা মাসুদ’ চরিত্রে শিমুল শর্মা এবং ‘ডাইল কাদের’ চরিত্রে শরাফ আহমেদ জীবনের অনবদ্য রসায়ন দর্শকদের দারুণ বিনোদন দিচ্ছে।

মূলত চোরাকারবারি, স্থানীয় রাজনীতি এবং অনাকাঙ্ক্ষিতভাবে প্রাপ্ত এক বিশাল অংকের টাকাকে কেন্দ্র করে নাটকের কাহিনী এগিয়েছে। ঘটনার পরিক্রমায় মাসুদ, কাদের এবং স্থানীয় পুলিশের মধ্যে এক রুদ্ধশ্বাস পরিস্থিতির সৃষ্টি হয়, যা দর্শকদের শেষ পর্যন্ত পর্দায় ধরে রাখতে সক্ষম হয়েছে।

নাটকটির সফলতা ও নির্মাণ নিয়ে পরিচালক মাজিদুল ইসলাম স্বাধীন বলেন, “জীবন ভাই ও শিমুলকে নিয়ে কাজ করাটা ছিল দারুণ এক অভিজ্ঞতা। তারা দুজনেই অত্যন্ত মেধাবী এবং পর্দার বাইরে তাদের বন্ধুত্বই ক্যামেরার সামনে চমৎকার রসায়ন তৈরি করেছে। দর্শকদের কাছ থেকে যে ইতিবাচক সাড়া পাচ্ছি, তাতে আমরা সবাই অভিভূত। জীবনের টানাপোড়েন আর ভাগ্যের চাকা ঘুরে যাওয়ার এক অদ্ভুত মিশেল এই ‘জ্যাকপট’।”

বঙ্গ ঈদ ফেস্টের অংশ হিসেবে এবার টানা ৬ দিনে ৬টি নতুন এবং এক্সক্লুসিভ কন্টেন্ট প্রিমিয়ার করা হয়েছে। ‘জ্যাকপট’ সেই বর্ণিল আয়োজনেরই একটি সফল সংযোজন। বর্তমানে বঙ্গ-র বিশেষ সাবস্ক্রিপশন প্যাকেজ ‘One Pack’-এর মাধ্যমে দর্শকরা কোনো বিজ্ঞাপনের ঝামেলা ছাড়াই এই নাটকটি সহ ঈদ ফেস্টের সব এক্সক্লুসিভ কন্টেন্ট উপভোগ করতে পারছেন।

শরাফ আহমেদ জীবন এবং শিমুল শর্মা ছাড়াও এই নাটকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইশতিয়াক আহমেদ রুমেল, নিদ্রা নেহা সহ আরও অনেকে। নাটকটির নির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন সুফিয়ান রায়হান।

প্রসঙ্গত, ‘নোরিক্স ১ নিবেদিত জ্যাকপট’ দেখতে এখনই ভিজিট করুন বঙ্গ-র অফিশিয়াল ওয়েবসাইট বা অ্যাপে।

আরও

তীব্র সমালোচনার মুখে রাহাত ফতেহ আলী খান, নেপথ্যে যে কারণ

বিনোদন

তীব্র সমালোচনার মুখে রাহাত ফতেহ আলী খান, নেপথ্যে যে কারণ

কিংবদন্তি পাকিস্তানি কাওয়ালি শিল্পী নুসরাত ফাতেহ আলী খানের প্রয়াণ দিবসে তার মাজারে কাওয়ালি পরিবেশন করে সামাজিক যোগাযো...

২০২৬-০৮-১৮ ২২:১৬

৯ বছর অপু-শাকিবের বিয়ের খবর গোপন, নেপথ্যে দুই কারণ

বিনোদন

৯ বছর অপু-শাকিবের বিয়ের খবর গোপন, নেপথ্যে দুই কারণ

অনেক বছর আগে সন্তান আব্রাম খান জয়কে কোলে নিয়ে লাইভে এসে শাকিব খানের সঙ্গে বৈবাহিক সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন ঢাল...

২০২৬-০৮-১৭ ১১:৩১

ঘনিষ্ঠ দৃশ্য বিতর্ক: স্ত্রীর ‘আপত্তি’ কতটা, জানালেন যশ

বিনোদন

ঘনিষ্ঠ দৃশ্য বিতর্ক: স্ত্রীর ‘আপত্তি’ কতটা, জানালেন যশ

আসন্ন সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’-এ কিয়ারা আদভানি ও তারা সুতারিয়ার সঙ্গে বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বড়ই ব...

২০২৬-০৮-১৭ ০৯:১৬

টক্সিকে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করা প্রসঙ্গে ইয়াশ, ‘অবশ্যই আমার স্ত্রী এতে খুশি হবে না’

বিনোদন

টক্সিকে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করা প্রসঙ্গে ইয়াশ, ‘অবশ্যই আমার স্ত্রী এতে খুশি হবে না’

কন্নড় তারকা যশ জানতেন, ‘টক্সিক: অ্যা ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ সিনেমায় তার ঘনিষ্ঠ দৃশ্যগুলো দেখে স্ত্রী রাধিকা পণ্ডিত মোট...

২০২৬-০৮-১৬ ১১:৫৩

আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করে ব্যান্ড ‘লিডিয়ান’-এর গান

বিনোদন

আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করে ব্যান্ড ‘লিডিয়ান’-এর গান

দেশের সংগীত জগতের এমন একজন নক্ষত্র, যার আলো কখনই ম্লান হবে না। প্রজন্ম থেকে প্রজন্ম ধরে এই বাংলার রক ব্যান্ড ধারার নেতৃত...

২০২৬-০৮-১৬ ০৮:৩৯