শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

করপোরেট

আঞ্চলিক নারী উদ্যোক্তারা পাচ্ছেন পেশাদার ডিজিটাল স্টোর, নিরাপদ পেমেন্ট ও রাজশাহীর বাইরে ব্যবসা সম্প্রসারণের সুযোগ

জেডকমার্স ও রাজশাহী উইমেন চেম্বারের অংশীদারিত্বে ৪০০ নারী উদ্যোক্তা অনলাইনে

জেডকমার্স ও রাজশাহী উইমেন চেম্বারের অংশীদারিত্বে ৪০০ নারী উদ্যোক্তা অনলাইনে

রাজধানীর বাইরের নারী উদ্যোক্তাদের ডিজিটাল ব্যবসায় যুক্ত করতে এসএসএলকমার্সের সহযোগিতায় পরিচালিত ই-কমার্স সক্ষমতা প্ল্যাটফর্ম জেডকমার্স রাজশাহী উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। রাজশাহীতে অনুষ্ঠিত এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে আঞ্চলিক নারী উদ্যোক্তাদের ডিজিটাল ব্যবধান কমানোর পথে নতুন একটি উদ্যোগের সূচনা হলো।

বাংলাদেশের ডিজিটাল বাণিজ্যিক পরিবেশ দ্রুত সম্প্রসারিত হচ্ছে। বর্তমানে সারাদেশে ৩ লাখের বেশি ফেসবুকভিত্তিক ও অনলাইন ব্যবসা সক্রিয় রয়েছে। এর আনুমানিক ৫০ শতাংশ নারী উদ্যোক্তাদের দ্বারা পরিচালিত বা নারীদের যৌথ মালিকানাধীন। শহর ও জেলার বিভিন্ন অঞ্চলের নারী উদ্যোক্তারা নানা কাঠামোগত ও সরবরাহসংক্রান্ত চ্যালেঞ্জের মধ্যেও ব্যবসা গড়ে তুলছেন, কর্মসংস্থান সৃষ্টি করছেন এবং স্থানীয় অর্থনীতিতে অবদান রাখছেন।

প্রযুক্তিগত প্রতিবন্ধকতা দূর করে উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসার মালিকদের অনলাইনে ব্যবসা পরিচালনায় সহায়তা করার লক্ষ্যেই জেডকমার্স তৈরি করা হয়েছে। কোনো কোডিং বা বিশেষ প্রযুক্তিগত জ্ঞান ছাড়াই প্ল্যাটফর্মটির মাধ্যমে কয়েক মিনিটের মধ্যে একটি পূর্ণাঙ্গ অনলাইন স্টোর তৈরি ও পরিচালনা করা যায়।

জেডকমার্সে ব্যবসায়ীরা পণ্যের তালিকা তৈরি, অর্ডার ও সরবরাহ ব্যবস্থাপনা, নিজস্ব স্টোরের লিংক শেয়ার এবং এসএসএলকমার্সের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে নিরাপদ ডিজিটাল পেমেন্ট গ্রহণ করতে পারবেন। একই সঙ্গে একটি ড্যাশবোর্ড থেকেই পণ্যের মজুত, অর্ডারের অবস্থা ও সরবরাহ ব্যবস্থাপনা পর্যবেক্ষণের সুবিধা রয়েছে।

এই অংশীদারিত্বের আওতায় রাজশাহী উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ৪০০ সদস্যকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবসা ব্যবস্থার আওতায় আনা হবে। এর ফলে নারী উদ্যোক্তারা পেশাদার ডিজিটাল স্টোর ও সহজ ব্যবস্থাপনা সরঞ্জাম ব্যবহারের সুযোগ পাবেন। এতে স্থানীয় বাজারের গণ্ডি পেরিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে ব্যবসা সম্প্রসারণের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

এ উদ্যোগ সম্পর্কে এসএসএলকমার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা রাইয়ান এস. ইসলাম বলেন, “দেশের বৃহত্তম অনলাইন পেমেন্ট সক্ষমতাদাতা হিসেবে ডিজিটালভাবে দক্ষ, লেনদেনে স্বাধীন এবং ভবিষ্যৎমুখী বাংলাদেশ গঠনে আমাদের ভূমিকা রয়েছে। দীর্ঘদিনের প্রমাণিত সক্ষমতা ও আধুনিক উদ্ভাবনকে আমরা জেডকমার্সের মতো ব্যবসাবান্ধব সমাধানে রূপ দিয়েছি। এই যাত্রায় রাজশাহী উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে অংশীদার হিসেবে যুক্ত করতে পেরে আমরা আনন্দিত।”

রাজশাহী উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রোজেটি নাজনীন বলেন, “আমাদের সদস্যদের জন্য এটি একটি পরিবর্তনের সূচনা। আমাদের অনেক নারী উদ্যোক্তা নিজেদের দৃঢ়তা ও প্রচেষ্টায় ব্যবসা গড়ে তুলেছেন। কিন্তু স্থানীয় বাজারের বাইরে ব্যবসা সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় ডিজিটাল সরঞ্জাম তাদের হাতে ছিল না। জেডকমার্সের মাধ্যমে তারা পেশাদার স্টোর, নিরাপদ পেমেন্ট ব্যবস্থা এবং সারাদেশে বিক্রি করার আত্মবিশ্বাস পাবেন। রাজশাহীর নারী উদ্যোক্তাদের জন্য এই সুযোগ নিয়ে আসতে পেরে আমরা গর্বিত।”

চুক্তি স্বাক্ষরের পর চেম্বারের সদস্যদের জন্য একটি ডিজিটাল ব্যবসা সক্ষমতা বৃদ্ধির কর্মশালার আয়োজন করা হয়। এতে অনলাইন স্টোর তৈরি, পণ্যের তালিকা ব্যবস্থাপনা, অর্ডার অনুসরণ, স্থানীয় সরবরাহ ব্যবস্থাপনা, নিরাপদ ডিজিটাল পেমেন্ট, অনলাইনে বিক্রির নিরাপত্তা এবং ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রচার ও গ্রাহক সম্পৃক্ততা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

কর্মশালায় অংশগ্রহণকারীদের সামনে জেডকমার্স প্ল্যাটফর্মের সরাসরি প্রদর্শনী তুলে ধরা হয়। একই সঙ্গে অনুষ্ঠানস্থল থেকেই প্ল্যাটফর্মে যুক্ত হয়ে অনলাইনে বিক্রি শুরু করার জন্য প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়।

এর আগে জেডকমার্স নাটোর উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সঙ্গেও অংশীদারিত্ব করেছে। ওই উদ্যোগের আওতায় চেম্বারের ৩০০ সদস্যকে জেডকমার্স প্ল্যাটফর্মে যুক্ত করা হয়েছে।

আরও

তারকা ও ফ্যাশনের রঙে বসুন্ধরা সিটির প্রতিষ্ঠাবার্ষিকী

করপোরেট

তারকা ও ফ্যাশনের রঙে বসুন্ধরা সিটির প্রতিষ্ঠাবার্ষিকী

২২ বছরের পথচলা পূর্ণ করেছে দেশের অন্যতম জনপ্রিয় শপিং ও লাইফস্টাইল গন্তব্য বসুন্ধরা সিটি শপিং মল। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্...

২০২৬-১০-০৫ ১৭:০৩

স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার

করপোরেট

স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার

কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) ও কানেক্টেড টেকনোলজি নিয়ে নিজেদের নতুন পরিকল্পনা ও কাজের অগ্রগতি তুলে ধরেছে অনার বাংলাদেশ। ২৯...

২০২৬-১০-০৫ ১৪:৪৭

বসুন্ধরা গ্রুপের উদ্যোগে ঘরে বসে আয়ের সুযোগ পেলেন ২০ নারী

করপোরেট

বসুন্ধরা গ্রুপের উদ্যোগে ঘরে বসে আয়ের সুযোগ পেলেন ২০ নারী

নিজের পড়াশোনা চালিয়ে যাওয়ার পাশাপাশি পরিবারের আর্থিক সংকটে পাশে দাঁড়ানোর স্বপ্ন মরিয়ম আক্তার রিয়ার। গৌরীপুরের স্থানীয় এক...

২০২৬-১০-০৩ ২২:৪৮

আইসিসিবিতে সুপার সেল কার বাজার, ক্রেতা-বিক্রেতার সাড়ায় সময় বাড়ল

করপোরেট

আইসিসিবিতে সুপার সেল কার বাজার, ক্রেতা-বিক্রেতার সাড়ায় সময় বাড়ল

ক্রেতা-বিক্রেতাদের ব্যাপক সাড়া এবং গাড়ির বাজারে বাড়তি আগ্রহের কারণে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসি...

২০২৬-১০-০৩ ১৩:১০

বসুন্ধরাবাসীর কল্যাণে নতুন অফিস, যুক্ত হচ্ছে আরও সেবা

করপোরেট

বসুন্ধরাবাসীর কল্যাণে নতুন অফিস, যুক্ত হচ্ছে আরও সেবা

বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দাদের জন্য সেবা কার্যক্রম আরও সহজ, দ্রুত ও কার্যকর করার লক্ষ্যে বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটির...

২০২৬-১০-০২ ১৮:৩৭

লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েষ্ট এর পথশিশুদের মাঝে খাদ্য ও শিক্ষা সামগ্রী বিতরণ

করপোরেট

লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েষ্ট এর পথশিশুদের মাঝে খাদ্য ও শিক্ষা সামগ্রী বিতরণ

২ অক্টোবর পথশিশু দিবসকে কেন্দ্র করে প্রতি বছরের ধারাবাহিকতায় লায়ন্স ক্লাব অব চিটাগাং প্রগ্রেসিভ ওয়েষ্ট কতৃক ১০০ নগর ফুলে...

২০২৬-১০-০২ ১৭:৪৫