শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

ইউরোপে আর কতদিনের জেট ফুয়েল অবশিষ্ট আছে, জানালেন আইইএ প্রধান

ইউরোপে আর কতদিনের জেট ফুয়েল অবশিষ্ট আছে, জানালেন আইইএ প্রধান

ইরানে যুদ্ধের জেরে হরমুজ প্রণালি কার্যত অচল হয়ে থাকায় তেল সরবরাহে সংকটের কারণে ইউরোপে উড়োজাহাজের জ্বালানি ফুরিয়ে যাওয়ার মুখে রয়েছে।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) প্রধান ফাতিহ বিরোল বলেছেন, ইউরোপের হয়তো ছয় সপ্তাহ কিংবা তার কিছু বেশি জেট ফুয়েল অবশিষ্ট আছে।

মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহ বন্ধ থাকলে শিগগিরই ফ্লাইট বাতিলের আশঙ্কা নিয়েও সতর্ক করেছেন তিনি।

আলজাজিরার খবরে বলা হয়, আইইএ প্রধান ফাতিহ বিরোল এপির সঙ্গে সাক্ষাৎকারে এ কথা বলেন।

তিনি বলেন, হরমুজ প্রণালি বন্ধ হওয়ার ফলে সবচেয়ে বড় জ্বালানি সংকট তৈরি হয়েছে— যা বৈশ্বিক পরিস্থিতিতেও প্রভাব ফেলছে।

এদিকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রকে বাদ দিয়েই একটি বড় ধরনের ‘যুদ্ধ-পরবর্তী পরিকল্পনা’ তৈরি করছে ইউরোপীয় দেশগুলো।

সম্প্রতি ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এর এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাত দিয়ে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ইউরোপীয় দেশগুলো একটি বিশাল আন্তর্জাতিক জোট গঠনের চেষ্টা করছে, যারা যুদ্ধের পর হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ করবে। তবে এই জোটে আপাতত যুক্তরাষ্ট্রকে অন্তর্ভুক্ত না করার চিন্তা করা হচ্ছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, এই মিশনটি হবে একটি ‘আন্তর্জাতিক রক্ষণাত্মক মিশন’। এতে কোনো ‘যুদ্ধরত পক্ষকে’ রাখা হবে না। এর অর্থ হলো—যুক্তরাষ্ট্র, ইসরাইল এবং ইরান এই জোটের অংশ হবে না।

আরও

যুক্তরাজ্যে আশ্রয়ের জন্য ‘সমকামী পরিচয়’ ব্যবহার করছেন বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অভিবাসীরা

আন্তর্জাতিক

যুক্তরাজ্যে আশ্রয়ের জন্য ‘সমকামী পরিচয়’ ব্যবহার করছেন বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অভিবাসীরা

যুক্তরাজ্যে আশ্রয় বা বসবাসের অনুমতি পাওয়ার উদ্দেশ্যে বাংলাদেশ ও পাকিস্তানসহ বিভিন্ন দেশের অভিবাসীরা ভুয়া সমকামী পরিচয় দি...

২০২৬-০৪-১৬ ২৩:০৪

নেতানিয়াহুর সঙ্গে কথা বলবেন না লেবাননের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক

নেতানিয়াহুর সঙ্গে কথা বলবেন না লেবাননের প্রেসিডেন্ট

ইসরায়েলের সঙ্গে কোনও ধরনের আলোচনার সম্ভাবনা নেই বলে জানিয়ে দিয়েছে লেবানন। বৃহস্পতিবার লেবাননের প্রেসিডেন্টের কার্যালয়ে...

২০২৬-০৪-১৬ ২১:৫১

হরমুজ প্রণালির সুরক্ষায় সহায়তা দিতে প্রস্তুত জার্মানি

আন্তর্জাতিক

হরমুজ প্রণালির সুরক্ষায় সহায়তা দিতে প্রস্তুত জার্মানি

হরমুজ প্রণালি নিয়ে অস্থিরতা শেষ হলে এবং জাতিসংঘের পক্ষ থেকে একটি অনুমোদিত দায়িত্ব বা ম্যান্ডেট পাওয়া গেলে বা জার্মান সংস...

২০২৬-০৪-১৬ ২১:০৮

১৮ মাসের জন্য বন্ধ হতে যাচ্ছে বুর্জ আল আরব

আন্তর্জাতিক

১৮ মাসের জন্য বন্ধ হতে যাচ্ছে বুর্জ আল আরব

মধ্যপ্রাচ্যের চলমান সংকটে বড় ক্ষতির মুখে পড়তে যাচ্ছে বুর্জ আল আরব। দুবাইয়ের বিখ্যাত এই হোটেলটিতে ব্যাপক হারে পর্যটন কমে...

২০২৬-০৪-১৬ ১৯:৩৮

রাশিয়া–ইরানের তেল কেনায় ছাড় বাড়াচ্ছে না যুক্তরাষ্ট্র, চাপে ভারত

আন্তর্জাতিক

রাশিয়া–ইরানের তেল কেনায় ছাড় বাড়াচ্ছে না যুক্তরাষ্ট্র, চাপে ভারত

রাশিয়া ও ইরান থেকে তেল কেনার ক্ষেত্রে দেওয়া সাময়িক নিষেধাজ্ঞা-ছাড় আর বাড়াবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এতে সবচেয়ে বেশ...

২০২৬-০৪-১৬ ১৭:৩৮

ইরান যুদ্ধ সমাপ্তির দিকে, চুক্তির সম্ভাবনায় বাড়ছে কূটনৈতিক তৎপরতা

আন্তর্জাতিক

ইরান যুদ্ধ সমাপ্তির দিকে, চুক্তির সম্ভাবনায় বাড়ছে কূটনৈতিক তৎপরতা

ইরান–যুক্তরাষ্ট্র সংঘাত ধীরে ধীরে শেষের দিকে এগোচ্ছে বলে আশাবাদ বাড়ছে আন্তর্জাতিক অঙ্গনে। পাকিস্তানের মধ্যস্থতায় গুরুত্ব...

২০২৬-০৪-১৬ ১৭:২০