বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

‘লেবানন যুদ্ধবিরতি ইসরায়েলের ওপর চাপিয়ে দিলেন ট্রাম্প’

‘লেবানন যুদ্ধবিরতি ইসরায়েলের ওপর চাপিয়ে দিলেন ট্রাম্প’

লেবাননে যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের ঘোষণার পরও ইসরায়েল এখনো কোনো মন্তব্য না করায় দুটি বিষয় স্পষ্ট হয় বলে মনে করেন সাবেক ইসরায়েলি কূটনীতিক শায়েল বেন এফ্রাইম।

তিনি আল জাজিরাকে বলেছেন, “প্রথমত, যুদ্ধবিরতিটি ইসরায়েলের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে এবং এটি এক ধরনের নির্দেশের মতো।”

“দ্বিতীয়ত, নেতানিয়াহু এখনো বুঝে উঠতে পারেননি কীভাবে এটি ইসরায়েলি জনগণের কাছে উপস্থাপন করবেন, এমনকি তার নিজের মন্ত্রিসভার সদস্যদের কাছেও কিভাবে উপস্থাপন করবেন বুঝতে পারছেন না। কেননা তার এ বিষয়টি নিয়ে ভীষণ ক্ষুব্ধ ও বিস্মিত।”

সাবেক এই কূটনীতিক আরও বলেন, লেবানন যুদ্ধে ইসরায়েল তাদের নির্ধারিত কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি। যেমন—উত্তর ইসরায়েলের জনগণকে নিরাপদ রাখা এবং লিতানি নদী পর্যন্ত ও তার বাইরে একটি বাফার জোন তৈরি করা।

এছাড়া, লেবাননে অবস্থানরত ইসরায়েলি সেনাবাহিনী যদি হামলা বন্ধ করে, তাহলে তারা ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়তে পারে বলেও তিনি উল্লেখ করেন।

বেন এফ্রাইম বলেন, “এটি দেখায় যে ইসরায়েলের ওপর ব্যাপক চাপ ছিল এবং এখন তারা তাদের নাগরিকদের কাছে এটি কীভাবে ব্যাখ্যা করবে তা একেবারেই জানে না। জনগণ এটিকে আরেকটি ব্যর্থতা হিসেবেই দেখবে।”

আরও

সৌদিতে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা

আন্তর্জাতিক

সৌদিতে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলা, নিরাপদ প্রবাসজীবন নিশ্চিত করা এবং আইনি জটিলতা এড়িয়ে চলতে বিশেষ সতর্...

২০২৬-০৯-২৮ ২০:৩৭

সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলনের’ ডাক -ককরোচ জনতা পার্টির

আন্তর্জাতিক

সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলনের’ ডাক -ককরোচ জনতা পার্টির

মুম্বাইয়ের শিবাজী পার্কে বিক্ষোভ সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলন’ বা গণগ্রেপ্তার কর্মসূচির ঘোষণা দিয়েছে ভারতের...

২০২৬-০৯-২৮ ১৭:৫১

শুভেন্দুর মৃত্যু কামনা, বিতর্কে হুমায়ুন কবির

আন্তর্জাতিক

শুভেন্দুর মৃত্যু কামনা, বিতর্কে হুমায়ুন কবির

পশ্চিমবঙ্গে নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। রোববার (২...

২০২৬-০৯-২৭ ১৮:১৫

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

আন্তর্জাতিক

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

কানাডার বৃহত্তম রাজ্য কুইবেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত হয়েছেন। গত কাল শনিবার রাজধানী মন্ট্রিল থেকে...

২০২৬-০৯-২৭ ১৩:০৮