হরমুজ প্রণালি নিয়ে আজই যুক্তরাষ্ট্রের জবাব আশা করছে ইরান
আন্তর্জাতিক ডেস্ক
|
২০২৬-০৯-২৯ ১৩:৫২
সিইও: সাজ্জাদ হোসেন
বাংলাদেশ অফিস: ইউরোপা টাওয়ার, ফ্ল্যাট ৩/বি, ৩৮৩/১/এফ বিটিভি সংলগ্ন, পূর্ব রামপুরা, ঢাকা-১২১৯।
যুক্তরাজ্য অফিস: লেক্স হাউস, ১-৭ হেইনল্ট স্ট্রিট, ইলফোর্ড আইজি১ ৪ইএল, যুক্তরাজ্য।
ফোন : +৪৪ ৭৪৯৫ ৯২২৫৮২
© ২০২৬ | চ্যানেল ১৮ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে তেহরানের প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব আজ মঙ্গলবারই যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়ার আশা করছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এ কথা জানিয়েছেন বলে রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সোমবার রাতে তিনি জানান, কাতার মধ্যস্থতাকারী হিসেবে কিছু ধারণা উপস্থাপন করেছে এবং সেগুলো নিয়ে আলোচনা হয়েছে।
আরাঘচি বলেন, কাতার বিষয়টি নিয়ে মার্কিন পক্ষের সঙ্গে আরও এক দফা আলোচনা করবে। এরপর চূড়ান্ত মার্কিন জবাব ইরানের কাছে পৌঁছে দেওয়া হবে।
ইরানের এই শীর্ষ কূটনীতিক বলেন, কাতার আশা করছে মঙ্গলবারের মধ্যেই পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে।