বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

নেতানিয়াহুর সঙ্গে কথা বলবেন না লেবাননের প্রেসিডেন্ট

নেতানিয়াহুর সঙ্গে কথা বলবেন না লেবাননের প্রেসিডেন্ট

ইসরায়েলের সঙ্গে কোনও ধরনের আলোচনার সম্ভাবনা নেই বলে জানিয়ে দিয়েছে লেবানন। বৃহস্পতিবার লেবাননের প্রেসিডেন্টের কার্যালয়ের একজন কর্মকর্তা বিবিসিকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, একই দিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আজ টেলিফোনে কথা বলবেন। ইসরায়েলি মন্ত্রিসভার একজন সদস্যও একই কথা বলেছিলেন।

তবে লেবাননের একাধিক সরকারি সূত্র বিবিসিকে বলেছে, বর্তমানে দুই নেতার মাঝে টেলিফোনে কোনও ধরনের আলোচনার সম্ভাবনা নেই। লেবাননের প্রেসিডেন্ট আউন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে বলেছেন, তিনি আলোচনা করবেন না।

দেশটির প্রেসিডেন্টের কার্যালয় থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনও বিবৃতি দেওয়া হয়নি। সম্ভবত ট্রাম্পকে ক্ষেপানোর ভয় থেকে তারা সতর্ক অবস্থানে রয়েছে।

ইসরায়েলি সামরিক অভিযান চলাকালীন নেতানিয়াহুর সাথে কথা বলা প্রেসিডেন্ট আউনের জন্য হিজবুল্লাহ এবং লেবাননের সাধারণ জনগণের সাথে সম্পর্ক আরও জটিল করে তুলতে পারে।

লেবাননের প্রেসিডেন্ট ইসরায়েলের সাথে আলোচনার পক্ষে থাকলেও যুদ্ধবিরতির ওপর গুরুত্ব দিচ্ছেন। তবে ইসরায়েল এখন পর্যন্ত লেবাননে তাদের সামরিক অভিযান বন্ধ করতে অস্বীকৃতি জানিয়েছে।

আরও

সৌদিতে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা

আন্তর্জাতিক

সৌদিতে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলা, নিরাপদ প্রবাসজীবন নিশ্চিত করা এবং আইনি জটিলতা এড়িয়ে চলতে বিশেষ সতর্...

২০২৬-০৯-২৮ ২০:৩৭

সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলনের’ ডাক -ককরোচ জনতা পার্টির

আন্তর্জাতিক

সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলনের’ ডাক -ককরোচ জনতা পার্টির

মুম্বাইয়ের শিবাজী পার্কে বিক্ষোভ সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলন’ বা গণগ্রেপ্তার কর্মসূচির ঘোষণা দিয়েছে ভারতের...

২০২৬-০৯-২৮ ১৭:৫১

শুভেন্দুর মৃত্যু কামনা, বিতর্কে হুমায়ুন কবির

আন্তর্জাতিক

শুভেন্দুর মৃত্যু কামনা, বিতর্কে হুমায়ুন কবির

পশ্চিমবঙ্গে নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। রোববার (২...

২০২৬-০৯-২৭ ১৮:১৫

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

আন্তর্জাতিক

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

কানাডার বৃহত্তম রাজ্য কুইবেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত হয়েছেন। গত কাল শনিবার রাজধানী মন্ট্রিল থেকে...

২০২৬-০৯-২৭ ১৩:০৮