বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

রাশিয়া–ইরানের তেল কেনায় ছাড় বাড়াচ্ছে না যুক্তরাষ্ট্র, চাপে ভারত

রাশিয়া–ইরানের তেল কেনায় ছাড় বাড়াচ্ছে না যুক্তরাষ্ট্র, চাপে ভারত

রাশিয়া ও ইরান থেকে তেল কেনার ক্ষেত্রে দেওয়া সাময়িক নিষেধাজ্ঞা-ছাড় আর বাড়াবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এতে সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে ভারতের ওপর, যা এতদিন এই সুবিধার প্রধান ব্যবহারকারী ছিল।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালি ঘিরে অস্থিরতার মধ্যেও এই ছাড়ের কারণে রাশিয়ার তেল আমদানি অব্যাহত রাখতে পেরেছিল ভারত। তবে নতুন সিদ্ধান্তে সেই সুযোগ কার্যত বন্ধ হতে যাচ্ছে।

সরকারি কর্মকর্তাদের বরাতে জানা যায়, নিষেধাজ্ঞা শিথিল থাকার সময় ভারত রাশিয়া থেকে প্রায় ৩ কোটি ব্যারেল তেল আমদানির জন্য অর্ডার দেয়। এর আগে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যেও ভারতীয় তেল শোধনকারী প্রতিষ্ঠানগুলো—যেমন রিলায়েন্স—রাশিয়ার রসনেফট ও লুকওইলের কাছ থেকে তেল সংগ্রহ করেছিল।

বুধবার মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানান, রাশিয়ার তেলের ওপর দেওয়া সাধারণ লাইসেন্স নবায়ন করা হবে না। একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইরানের তেলের ক্ষেত্রেও।

এর আগে গত ১১ মার্চ যুক্তরাষ্ট্রের রাজস্ব দপ্তর ভারতীয় তেল শোধনাগারগুলোকে সমুদ্রে ভাসমান রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার থেকে তেল কেনার অনুমতি দিয়েছিল। পরে ইরানের তেল কেনার ক্ষেত্রেও সাময়িক ছাড় দেওয়া হয়।

রাশিয়ার তেল কেনার অনুমতির মেয়াদ ছিল ১১ এপ্রিল পর্যন্ত এবং ইরানের ক্ষেত্রে তা ১৯ এপ্রিল পর্যন্ত নির্ধারিত ছিল। নতুন করে মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্তে ভারতের জ্বালানি নিরাপত্তা ও সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

আরও

হরমুজ প্রণালিতে টোল বসাতে পারে কি ইরান? কী বলছে আন্তর্জাতিক আইন

আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে টোল বসাতে পারে কি ইরান? কী বলছে আন্তর্জাতিক আইন

হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ আরও জোরদার করতে জাহাজ চলাচলের জন্য টোল আদায়ের চেষ্টা করছে ইরান। তবে বাস্তবে ইরান কি এই গুরু...

২০২৬-০৪-১৬ ১৫:৪৩

ইরানে মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ৪ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক

ইরানে মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ৪ জন গ্রেপ্তার

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে চারজনকে গ্রেপ্তার করেছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড ব...

২০২৬-০৪-১৬ ১৫:৩৮

তেল রপ্তানি বন্ধ হলেও কতদিন টিকতে পারবে ইরান?

আন্তর্জাতিক

তেল রপ্তানি বন্ধ হলেও কতদিন টিকতে পারবে ইরান?

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বিশ্বজুড়ে তেলের বাজারে অস্থিরতা বেড়েছে। এর মধ্যেই মার্কিন নিষেধাজ্ঞার মুখে ইরা...

২০২৬-০৪-১৬ ১৫:০১

২১ হাজারের বেশি কর্মী ছাঁটাই করছে বিবিসি

আন্তর্জাতিক

২১ হাজারের বেশি কর্মী ছাঁটাই করছে বিবিসি

যুক্তরাজ্যের ফ্ল্যাগশিপ সংবাদমাধ্যম ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বা বিবিসি ২১ হাজার ৫০০ জন কর্মীকে ছাঁটায়ের ঘোষণা দিয়ে...

২০২৬-০৪-১৬ ১১:৩১

দুই দিনে তুরস্কের দুই স্কুলে বন্দুক হামলায় ৮ শিক্ষার্থী নিহত

আন্তর্জাতিক

দুই দিনে তুরস্কের দুই স্কুলে বন্দুক হামলায় ৮ শিক্ষার্থী নিহত

তুরস্কের দক্ষিণাঞ্চলের একটি স্কুলে গোলাগুলির ঘটনায় আটজন শিক্ষার্থী ও অন্তত একজন শিক্ষক নিহত হয়েছেন এবং আরও বেশ কয়েকজন...

২০২৬-০৪-১৬ ১১:২৮

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে আবারও ব্যর্থ মার্কিন সিনেট

আন্তর্জাতিক

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে আবারও ব্যর্থ মার্কিন সিনেট

ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা সীমিত করার লক্ষ্যে আনা একটি প্রস্তাব আবারও...

২০২৬-০৪-১৬ ০৮:৫৯