বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

ইরানে মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ৪ জন গ্রেপ্তার

ইরানে মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ৪ জন গ্রেপ্তার

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে চারজনকে গ্রেপ্তার করেছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে।

আইআরজিসির এক বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা ইরনা (IRNA) জানায়, উত্তরাঞ্চলীয় গিলান প্রদেশ থেকে ওই চারজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে ইন্টারনেটের মাধ্যমে মোসাদের গোয়েন্দা কর্মকর্তাদের কাছে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ও নিরাপত্তা স্থাপনার ছবি এবং অবস্থান সংক্রান্ত তথ্য পাঠানোর অভিযোগ রয়েছে।

বিবৃতিতে বলা হয়, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এসব স্পর্শকাতর তথ্য অনলাইনের মাধ্যমে পাচার করছিলেন। পরে তাদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বিচার বিভাগীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ছাড়া ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় আরও জানায়, দেশজুড়ে চলমান চিরুনি অভিযানে মোট ৩৯ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে গিলানের ওই চারজন সরাসরি সামরিক তথ্য পাচারের সঙ্গে জড়িত ছিলেন। বাকি ৩৫ জনকে ছয়টি ভিন্ন প্রদেশ থেকে আটক করা হয়, যাদের মধ্যে অস্ত্র পাচারকারী ও বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সদস্যরাও রয়েছেন।

আরও

নাইজেরিয়ায় স্কুলে বন্দুকধারীদের হামলা, ৩৭ শিক্ষার্থী নিখোঁজ

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় স্কুলে বন্দুকধারীদের হামলা, ৩৭ শিক্ষার্থী নিখোঁজ

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের একটি স্কুলে বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এ ঘটনার পর অন্তত ৩৭ শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। মঙ্গ...

২০২৬-০৭-০১ ০৯:২১

নীরবে অরুণাচল দখল করছে চীন, অভিযোগ আদিবাসী সংগঠনের

আন্তর্জাতিক

নীরবে অরুণাচল দখল করছে চীন, অভিযোগ আদিবাসী সংগঠনের

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল নিয়ে ভারতের সঙ্গে চলমান বিরোধের মধ্যেই প্রকৃত সীমান্তরেখা পেরিয়ে রাজ্যটির সীমান্ত...

২০২৬-০৬-৩০ ১২:৩৪

আগ্নেয়গিরি থেকে বছরে ছড়াচ্ছে কোটি কোটি টাকার স্বর্ণ

আন্তর্জাতিক

আগ্নেয়গিরি থেকে বছরে ছড়াচ্ছে কোটি কোটি টাকার স্বর্ণ

আগ্নেয়গিরি থেকে বছরে ছড়াচ্ছে কোটি কোটি টাকার স্বর্ণ। শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবেই এমন তথ্য দিয়েছেন বিজ্ঞানীরা। তাদ...

২০২৬-০৬-৩০ ১২:৩০

দাবদাহে নাকাল ইউরোপ, আরও বাড়তে পারে তাপমাত্রা

আন্তর্জাতিক

দাবদাহে নাকাল ইউরোপ, আরও বাড়তে পারে তাপমাত্রা

ইউরোপের মধ্য, পূর্ব ও দক্ষিণাঞ্চলে তীব্র গরমে বাসিন্দাদের নাভিশ্বাস ওঠার পরিস্থিতি তৈরি হয়েছে। গত সপ্তাহের রেকর্ড তাপমাত...

২০২৬-০৬-২৯ ২৩:২৯

যৌন নির্যাতন মামলায় হেরে গেলেন ট্রাম্প, নারী সাংবাদিককে দিতে হবে ৫০ লাখ ডলার

আন্তর্জাতিক

যৌন নির্যাতন মামলায় হেরে গেলেন ট্রাম্প, নারী সাংবাদিককে দিতে হবে ৫০ লাখ ডলার

যৌন নির্যাতনের রায়ের বিরুদ্ধে করা আপিলে হেরে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সে দেশের সুপ্রিম কোর্ট তার আপিল গ্রহণ ন...

২০২৬-০৬-২৯ ২২:৪৯

ইরাক ও ইরান দু’জাতির সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র কারবালা

আন্তর্জাতিক

ইরাক ও ইরান দু’জাতির সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র কারবালা

ইরাক সফররত ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাঈ বলেছেন, কারবালা হলো ইরাক ও ইরান- এই দুই জাতির মধ্যে সহান...

২০২৬-০৬-২৯ ২২:২২