শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে টোল বসাতে পারে কি ইরান? কী বলছে আন্তর্জাতিক আইন

হরমুজ প্রণালিতে টোল বসাতে পারে কি ইরান? কী বলছে আন্তর্জাতিক আইন

হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ আরও জোরদার করতে জাহাজ চলাচলের জন্য টোল আদায়ের চেষ্টা করছে ইরান। তবে বাস্তবে ইরান কি এই গুরুত্বপূর্ণ জলপথে টোল বসাতে পারে—এ নিয়ে আন্তর্জাতিক আইনের ব্যাখ্যা ও বিতর্ক নতুন করে আলোচনায় এসেছে।

হরমুজ প্রণালি পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। এটি ইরান ও ওমানের আঞ্চলিক জলসীমার মধ্যে অবস্থিত। বিশ্বের জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পথে প্রায় ২০ শতাংশ বৈশ্বিক তেল পরিবাহিত হয়।

আন্তর্জাতিক সমুদ্র আইন অনুযায়ী, ১৯৮২ সালের জাতিসংঘ সমুদ্র আইন সনদ (UNCLOS) বিশ্বের গুরুত্বপূর্ণ প্রণালিগুলোতে জাহাজের বাধাহীন চলাচলের অধিকার নিশ্চিত করে, যাকে ‘ট্রানজিট প্যাসেজ’ বলা হয়। এই নিয়ম অনুযায়ী, প্রণালি দিয়ে জাহাজ চলাচলে সাধারণত বাধা দেওয়া বা শর্ত আরোপ করা যায় না।

একই সঙ্গে কোনো দেশের আঞ্চলিক জলসীমায় ‘নিরীহ চলাচল’ (ইনোসেন্ট প্যাসেজ) স্বীকৃত, অর্থাৎ শান্তি, নিরাপত্তা বা পরিবেশের জন্য ক্ষতিকর নয়—এমন জাহাজ চলাচলে বাধা দেওয়া যায় না।

তবে আন্তর্জাতিক আইন নিয়ে মতভেদ রয়েছে। প্রায় ১৭০টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন UNCLOS-এ স্বাক্ষর করলেও ইরান ও যুক্তরাষ্ট্র এটি অনুমোদন করেনি। ইরানের দাবি, তারা যেহেতু চুক্তির পক্ষভুক্ত নয়, তাই এর বিধান তাদের ওপর বাধ্যতামূলক নয়। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো মনে করে, এসব বিধান এখন আন্তর্জাতিক প্রথাগত আইনে পরিণত হয়েছে, যা সবার জন্য প্রযোজ্য।

এদিকে ইরানের টোল আদায়ের ঘোষণাকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, কোনো দেশ একতরফাভাবে এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথে টোল আরোপ করলে তা বিরোধ ও কূটনৈতিক সংঘাত বাড়াতে পারে।

আইনগতভাবে বিরোধ নিষ্পত্তির জন্য আন্তর্জাতিক বিচার আদালত বা সমুদ্র আইন ট্রাইব্যুনালে যাওয়ার সুযোগ থাকলেও, তাদের রায় কার্যকর করার জন্য সরাসরি কোনো শক্তিশালী বাধ্যতামূলক ব্যবস্থা নেই।

তবে বাস্তবে কয়েকটি বিকল্প পদক্ষেপ নেওয়া যেতে পারে—যেমন একাধিক দেশের যৌথ অবস্থান, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাব, বিকল্প রুট ব্যবহার শুরু করা কিংবা সংশ্লিষ্ট কোম্পানি ও দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ।

সব মিলিয়ে হরমুজ প্রণালি নিয়ে টোল ইস্যু এখন আন্তর্জাতিক আইন, অর্থনীতি ও ভূরাজনীতির জটিল এক সংকট হিসেবে সামনে এসেছে।

তথ্যসূত্র: আল আরাবিয়া

আরও

সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরে রাজি ইরান, চুক্তি খুব নিকটে: ট্রাম্প

আন্তর্জাতিক

সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরে রাজি ইরান, চুক্তি খুব নিকটে: ট্রাম্প

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের টানাপোড়েনের মধ্যে নতুন দাবি তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প...

২০২৬-০৪-১৭ ১৩:০৫

হরমুজ থেকে মাইন অপসারণে নতুন যে যুদ্ধজাহাজ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক

হরমুজ থেকে মাইন অপসারণে নতুন যে যুদ্ধজাহাজ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র

গুরুত্বপূর্ণ আন্তর্জতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালি থেকে মাইন অপসারণে ‘লিটোরাল কমব্যাট শিপ’ নামের নতুন এক ধরনের যুদ্ধজা...

২০২৬-০৪-১৭ ১২:৪২

কম্বোডিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের দেশে ফেরার সুযোগ

আন্তর্জাতিক

কম্বোডিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের দেশে ফেরার সুযোগ

কম্বোডিয়ায় অনিয়মিতভাবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য দেশে ফেরার বিশেষ সুযোগ দিয়েছে দেশটির সরকার। আগামী ৩০ এপ্রিল...

২০২৬-০৪-১৭ ১২:২৪

স্থায়ী শান্তিচুক্তির পরিবর্তে অস্থায়ী সমঝোতার পথে যুক্তরাষ্ট্র-ইরান

আন্তর্জাতিক

স্থায়ী শান্তিচুক্তির পরিবর্তে অস্থায়ী সমঝোতার পথে যুক্তরাষ্ট্র-ইরান

ইরানের পরমাণু প্রকল্প নিয়ে মতবিরোধের নিষ্পত্তি না হওয়ায় স্থায়ী শান্তিচুক্তির ‘উচ্চাকাঙ্ক্ষা’ থেকে সরে এসেছেন মার্কিন ও ই...

২০২৬-০৪-১৭ ১০:৩৩

নৌ অবরোধে ইরানের বাণিজ্য অচল, দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক

নৌ অবরোধে ইরানের বাণিজ্য অচল, দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কারণে ইরানের অর্থনৈতিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যা...

২০২৬-০৪-১৭ ০৮:৫৮

লেবাননের সঙ্গে ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণায় ইসরায়েলে ক্ষোভ

আন্তর্জাতিক

লেবাননের সঙ্গে ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণায় ইসরায়েলে ক্ষোভ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করায় ইসরায়েলে ক্ষোভ দেখা দিয়েছে।

২০২৬-০৪-১৭ ০৮:৫৭