সোমবার, ৬ এপ্রিল ২০২৬ ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত

ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত

ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বন্দরশহর হাইফার একটি আবাসিক ভবনে আঘাত হেনেছে ইরান থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র। এতে নিহত হয়েছেন ২ জন এবং আহত হয়েছেন আরও ১১ জন।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে; কারণ, এখনও ২ জন নিখোঁজ আছেন। ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস হাইফা শাখার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

গতকাল রোববার বিকেলে হাইফার আবাসিক এলাকায় একটি ৫ তলা ভবনে আঘাত হানে একটি ইরানি ক্ষেপণাস্ত্র। এত ১১ জন আহত হন এবং ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন আরও ৪ জন।

ক্ষেপণাস্ত্রের আঘাতের অল্প সময়ের মধ্যে আগুন নেভানো এবং উদ্ধার তৎপরতা শুরু করে ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস। উদ্ধারকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের উদ্ধার করে ইসরায়েলের সরকারি চিকিৎসা পরিষেবা কেন্দ্র মাগেন ডেভিড অ্যাডম (এমডিএ)-এর হাইফা শাখায় পাঠানো হয়েছে।

এছাড়া নিখোঁজ ৪ জনকে উদ্ধারে রোববার রাতভর অভিযান চালিয়ে ধ্বংস্তূপের ভেতর থেকে ২ জনকে মৃত অবস্থায় উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। বাকি ২ জনকে উদ্ধারে এখনও তৎপরতা জারি আছে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর তথ্য অনুসারে, রোববার ইরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রটির ওয়্যারহেডের ওজন ছিল ৪৫০ কেজি।

সূত্র : টাইমস অব ইসরায়েল

আরও

ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার: কতটুকু অবশিষ্ট, নিশ্চিত নয় ইসরায়েল

আন্তর্জাতিক

ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার: কতটুকু অবশিষ্ট, নিশ্চিত নয় ইসরায়েল

ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মধ্যে এখন গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদিও আইডিএফ-এ...

২০২৬-০৪-০৬ ০৮:৪২

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা, প্রতিক্রিয়া জানাল রাশিয়া

আন্তর্জাতিক

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা, প্রতিক্রিয়া জানাল রাশিয়া

ইরানের দক্ষিণাঞ্চলের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে...

২০২৬-০৪-০৬ ০০:৩৫

নাগরিকত্ব প্রমাণে এবার আদালতের দ্বারে মীর জাফরের ৩৪৬ বংশধর

আন্তর্জাতিক

নাগরিকত্ব প্রমাণে এবার আদালতের দ্বারে মীর জাফরের ৩৪৬ বংশধর

ঐতিহাসিকভাবে প্রভাবশালী ও বিতর্কিত নবাব পরিবারের উত্তরসূরিদের এবার নিজেদের নাগরিকত্ব প্রমাণে আইনি লড়াইয়ে নামতে হচ্ছে। ভা...

২০২৬-০৪-০৫ ২২:০৯

মঙ্গলবার ইরানে সবকিছু গুড়িয়ে এক করে দেওয়া হবে: ট্রাম্প

আন্তর্জাতিক

মঙ্গলবার ইরানে সবকিছু গুড়িয়ে এক করে দেওয়া হবে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উদ্দেশে হুমকি দিয়ে বলেছেন, মঙ্গলবার ইরানের সব গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস কর...

২০২৬-০৪-০৫ ২০:৫৫

হরমুজ প্রণালি ইস্যুতে এবার দক্ষিণ কোরিয়ার তৎপরতা

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি ইস্যুতে এবার দক্ষিণ কোরিয়ার তৎপরতা

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে গালফ দেশগুলোর সহ...

২০২৬-০৪-০৫ ২০:৪৯

ইরানে আক্রমণে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করছে না ফ্রান্স

আন্তর্জাতিক

ইরানে আক্রমণে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করছে না ফ্রান্স

ফ্রান্স জানিয়েছে, ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতের প্রেক্ষাপটে তারা ইসরায়েলকে কোনো আক্রমণাত্মক অস্ত্র সরবরাহ করছে না। এই তথ...

২০২৬-০৪-০৫ ২০:৪৮