মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের

দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য সামনে ‘বড় চমক’ আছে বলে সতর্কতা দিয়েছেন ইরানের এক নিরাপত্তা কর্মকর্তা। তিনি বলেছেন, চলমান যুদ্ধে পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে তেহরান এবং তাদের ‘বিশেষ টার্গেট ব্যাংক’ রয়েছে। যেগুলোতে হামলা চালালে চমকে যাবে মার্কিনি ও ইসরায়েলিরা।

রোববার (৫ এপ্রিল) বার্তাসংস্থা ফার্স নিউজকে এই নিরাপত্তা কর্মকর্তা আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের হামলার জায়গাগুলো নির্ভুল নয়’। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ব্রিজে হামলার যে হুমকি দিয়েছেন সেটিকে তিনি ‘হাস্যকর’ হিসেবে অভিহিত করেছেন।

নাম প্রকাশ না করা এই কর্মকর্তা বলেছেন, মার্কিনিদের সামরিক অভিযান ব্যর্থ এবং তাদের যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার কারণে এখন ব্রিজের মতো বেসামরিক অবকাঠামোতে হামলার হুমকি দিচ্ছে তারা।

তিনি বলেন, “যুক্তরাষ্ট্র ও তাদের সরকারের জন্য আমাদের বড় চমক আছে। একটু অপেক্ষা করলেই তারা চমক দেখবে। দক্ষিণ ইরানে তারা যা করছে, সেখানকার পরিস্থিতিও হয়ত আমাদের অনুকূলে চলে আসবে।”

“গেরিলা ও অসম যুদ্ধে কীভাবে শত্রুদের হারাতে হয় আমরা খুব ভালোভাবে শিখেছি। যুক্তরাষ্ট্র চেয়েছিল পরিষ্কার, দ্রুত এবং সহজ হামলা চালিয়ে আমাদের পরাস্ত করবে। কিন্তু তাদের কৌশল ব্যর্থ হয়েছে।”

সূত্র: আলজাজিরা

আরও

ইরানি হামলার আশঙ্কায় ‘কিং ফাহাদ’ সেতু বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক

ইরানি হামলার আশঙ্কায় ‘কিং ফাহাদ’ সেতু বন্ধ ঘোষণা

ইরানি হামলার সম্ভাবনার কারণে সৌদি আরব ও বাহরাইন সংযোগকারী ২৫ কিলোমিটার দীর্ঘ ‘কিং ফাহাদ কজওয়ে’ অনির্দিষ্টকালের জন্য বন্...

২০২৬-০৪-০৭ ১২:৫৮

ট্রাম্পের পরিকল্পনা: হরমুজ প্রণালিতে ট্রানজিট ফি বসাবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক

ট্রাম্পের পরিকল্পনা: হরমুজ প্রণালিতে ট্রানজিট ফি বসাবে যুক্তরাষ্ট্র

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার জানান, ইরান সামরিকভাবে পরাজিত হয়েছে। তবে তাদের কাছে এখনও মনস্তাত্ত্বিক হুমকি...

২০২৬-০৪-০৭ ১২:১৮

পারমাণবিক বোমার চেয়েও কার্যকর: হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে ইরান

আন্তর্জাতিক

পারমাণবিক বোমার চেয়েও কার্যকর: হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে ইরান

ইরানের তথাকথিত পারমাণবিক অস্ত্র অর্জনের মূল উদ্দেশ্য হিসেবে বরাবর দুইটি লক্ষ্য ধরা হয়: ইসরায়েলকে হুমকি দেওয়া এবং যুক্তরা...

২০২৬-০৪-০৭ ১১:৫২

ইরানের সুপ্রিম লিডার মোজতবা খামেনি গুরুতর আহত, অজ্ঞান অবস্থায় চিকিৎসাধীন

আন্তর্জাতিক

ইরানের সুপ্রিম লিডার মোজতবা খামেনি গুরুতর আহত, অজ্ঞান অবস্থায় চিকিৎসাধীন

ইরানের সুপ্রিম লিডার মোজতবা খামেনি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন এবং বর্তমানে তার জ্ঞান নেই বলে জানিয়েছে সংবাদমাধ্য...

২০২৬-০৪-০৭ ১১:৩১

সুযোগ থাকলে ইরানের তেল দখল করতাম, কিন্তু জনগণ চায় দেশে ফিরি

আন্তর্জাতিক

সুযোগ থাকলে ইরানের তেল দখল করতাম, কিন্তু জনগণ চায় দেশে ফিরি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সুযোগ থাকলে ইরানের তেল দখল করতাম, কিন্তু যুক্তরাষ্ট্রের জনগণ চায় না বলে এ ধর...

২০২৬-০৪-০৭ ১০:৩১

ট্রাম্পের হুমকির জবাবে ইরানের তরুণদের মানবশৃঙ্খল গঠনের আহ্বান

আন্তর্জাতিক

ট্রাম্পের হুমকির জবাবে ইরানের তরুণদের মানবশৃঙ্খল গঠনের আহ্বান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালী পুনরায় চালুর জন্য দেওয়া হুমকির জবাবে ইরান দেশের তরুণদের—বিশেষ করে খে...

২০২৬-০৪-০৭ ১০:২১