সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

অর্থনীতি

ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল ঘোষণা

ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল ঘোষণা

দেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পরিচালনা পর্ষদ বাতিল ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক কোম্পানি আইনের ক্ষমতাবলে আজ (রোববার, ১৪ জুন) এ সিদ্ধান্ত নেয়া হয়।

আমানতকারীদের স্বার্থরক্ষা এবং জনস্বার্থে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী বোর্ড বাতিলের এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৭ ধারা অনুযায়ী এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। একইসঙ্গে ব্যাংকের প্রশাসনিক ও পর্ষদীয় যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে নিয়োগ দেয়া হয়েছে।

দীর্ঘদিন ধরে ব্যাংকটির মালিকানা ও ব্যবস্থাপনা নিয়ে নানা বিতর্কের পর অবশেষে পুরো বোর্ড ভেঙে দিলো নিয়ন্ত্রক সংস্থা।

এখন থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত কর্মকর্তাই ব্যাংকের পর্ষদীয় কার্যাবলী তদারকি করবেন।

আরও

প্রয়োজনীয় খাবারেও কাটছাঁট, চাপে নিম্নমধ্যবিত্ত পরিবার

অর্থনীতি

প্রয়োজনীয় খাবারেও কাটছাঁট, চাপে নিম্নমধ্যবিত্ত পরিবার

লাউ দিয়ে ছোট চিংড়ি খেতে চেয়েছে সন্তানেরা। সেই আবদার মেটাতে সকালে রাজধানীর মেরাদিয়া মাছবাজারে এসেছিলেন বেসরকারি চাকরিজীবী...

২০২৬-১১-০১ ১৯:২১

ক্রেতাশূন্য রাজধানীর অভিজাত শপিং মল, অস্তিত্বের সংকটে ব্যবসায়ীরা

অর্থনীতি

ক্রেতাশূন্য রাজধানীর অভিজাত শপিং মল, অস্তিত্বের সংকটে ব্যবসায়ীরা

একসময় ক্রেতাদের পদচারণায় মুখর থাকত রাজধানীর অভিজাত শপিংমলগুলো। উৎসব কিংবা সাধারণ দিন—সব সময়ই ছিল কেনাকাটার ব্যস্ততা। তবে...

২০২৬-১১-০১ ১৩:১৮

মালয়েশিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু

অর্থনীতি

মালয়েশিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর অগ্রাধিকারমূলক বাজার সুবিধা বজায় রাখতে মালয়েশিয়ার সঙ্গে মুক্ত বাণিজ...

২০২৬-১০-২৭ ১৬:০৪

পাচার হওয়া সম্পদ উদ্ধারের চেষ্টা; বাংলাদেশের পাশে বিদেশি সংস্থা

অর্থনীতি

পাচার হওয়া সম্পদ উদ্ধারের চেষ্টা; বাংলাদেশের পাশে বিদেশি সংস্থা

বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ ফেরাতে ফৌজদারি তদন্তের পাশাপাশি দেওয়ানি আইনি কার্যক্রম জোরদার করছে বাংলাদেশ। ক্ষতিগ্রস্ত...

২০২৬-১০-১৯ ১৬:৩০

পেন্ডুলামে ঝুলছে বিশ্ব অর্থনীতি, বড় ঝড়ের ঘনঘটা

অর্থনীতি

পেন্ডুলামে ঝুলছে বিশ্ব অর্থনীতি, বড় ঝড়ের ঘনঘটা

এখনো বড় বিপর্যয় এড়িয়ে কোনোমতে টিকে আছে বিশ্ব অর্থনীতি। যুদ্ধ, জ্বালানিসংকট ও বাণিজ্যবিরোধের মধ্যেও প্রবৃদ্ধি টিকিয়ে রেখে...

২০২৬-১০-১৮ ১৩:৫৪

মামলা প্রত্যাহারে আগে সম্মতি, ব্যাংকের ক্ষেত্রে নেই সেই নিশ্চয়তা

অর্থনীতি

মামলা প্রত্যাহারে আগে সম্মতি, ব্যাংকের ক্ষেত্রে নেই সেই নিশ্চয়তা

খেলাপি ঋণ আদায় এবং দীর্ঘদিনের মামলাজট নিরসনে ঋণগ্রহীতাদের জন্য নীতি সহায়তার পথ খুলেছে বাংলাদেশ ব্যাংক। তবে সেই সহায়তা পা...

২০২৬-১০-১৫ ১৩:৪৮