বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

ইরানকে সহযোগিতা : ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইরানকে সহযোগিতা : ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

নিষেধাজ্ঞা ফাঁকি দিয়ে ইরানের ‘ছায়া ব্যাংকিং ব্যবস্থা’কে টিকিয়ে রাখা এবং দেশটির প্রতিরক্ষা বাহিনী এবং এ বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ডকে সহযোগিতা করার অভিযোগে ৩৫ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি মন্ত্রণালয়। গতকাল বুধবার মন্ত্রণালয় থেকে জারি করা এক বিবৃতি জানানো হয়েছে এ তথ্য।

যুক্তরাষ্ট্রের ট্রেজারিমন্ত্রী স্কট বেসেন্ট গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় জানিয়েছেন, তার মন্ত্রণালয়ের ‘বিদেশি সম্পদ নিয়ন্ত্রণ বিভাগ’ এই নিষেধাজ্ঞা জারি করেছে। তবে নিষেধাজ্ঞার কোপে পড়া ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো কোন দেশের— তা মন্ত্রণালয়ের বিবৃতি কিংবা ট্রেজারিমন্ত্রীর এক্সবার্তার কোথাও উল্লেখ করা হয়নি।

ইরানের তেল বাণিজ্যের ওপর আগে থেকেই একাধিক নিষেধাজ্ঞা জারি করে রেখেছে যুক্তরাষ্ট্র; কিন্তু এই নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে আন্তর্জাতিক বাজারে ঠিকই ইরানের তেল পৌঁছাচ্ছে এবং তেল বিক্রি থেকে দেশটির উপার্জনও অব্যাহত আছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, দেশি-বিদেশি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতায় একপ্রকার ‘ছায়া ব্যাংকিং ব্যবস্থা’ তৈরি করেছে ইরান। এই ব্যবস্থায় তৃতীয় ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাধ্যমে বৈশ্বিক গ্রাহকদের কাছে তেল বিক্রি থেকে প্রাপ্ত অর্থ আন্তর্জাতিক ব্যাংকগুলোর হিসাবে রাখা এবং সেসব হিসাব থেকে অর্থ ইরানের প্রতিরক্ষা বাহিনী এবং এ বাহিনীর অভিজাত শাখা আইআরজিসিকে পৌঁছে দেওয়ার যাবতীয় কাজ করে এই তৃতীয় পক্ষ।

ইরানের তেল বাণিজ্য ও বিপনন দেখভালের দায়িত্বে আছে  দেশটির প্রতিরক্ষা বাহিনী এবং এ বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

যে ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন ট্রেজারি মন্ত্রণালয়— তারা সবাই এই তৃতীয় পক্ষের অধীন, অর্থাৎ পরোক্ষ বা আড়ালে থেকে ইরানের তেল বাণিজ্য থেকে প্রাপ্ত অর্থ ইসরানের সরকার, প্রতিরক্ষা বাহিনী এবং আইআরজিসির কাছে পৌঁছে দিতে সহযোগিতা করে।

গত বেশ কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুর মধ্যে আছে ইরানের তেল বাণিজ্য ও বিপনন। ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ এ ব্যাপারটিকে আরও উসকে দিয়েছে। গত ১২ এপ্রিল ইরানের বন্দরগুলোতে অবরোধ জারি করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের পক্ষ থেকে বলা হয়েছে, তেহরানের সঙ্গে স্থায়ী শান্তি চুক্তি স্বাক্ষরের আগ পর্যন্ত এই অবরোধ থাকবে।

সূত্র : রয়টার্স

আরও

ম্যান্ডেলসন নিয়োগ বিতর্কে তদন্ত ভোটের মুখে প্রধানমন্ত্রী স্টারমার

আন্তর্জাতিক

ম্যান্ডেলসন নিয়োগ বিতর্কে তদন্ত ভোটের মুখে প্রধানমন্ত্রী স্টারমার

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার পার্লামেন্টে গুরুত্বপূর্ণ এক ভোটের মুখোমুখি হয়েছেন, যেখানে লর্ড ম্যান্ডে...

২০২৬-০৪-২৮ ১৬:৪১

ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প, পারমাণবিক আলোচনায় অচলাবস্থা

আন্তর্জাতিক

ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প, পারমাণবিক আলোচনায় অচলাবস্থা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বশেষ যুদ্ধ-পরবর্তী প্রস্তাবে সন্তুষ্ট নন বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্ত...

২০২৬-০৪-২৮ ১৫:৩২

ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্পের বিরুদ্ধে মুখ খুললেন সাবেক ঘনিষ্ঠ মিত্র গ্রিন

আন্তর্জাতিক

ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্পের বিরুদ্ধে মুখ খুললেন সাবেক ঘনিষ্ঠ মিত্র গ্রিন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক সময়ের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র মার্জোরি টেইলর গ্রিন এখন তার কড়া সমালোচক হিসেবে ইরা...

২০২৬-০৪-২৮ ১৫:১৭

নির্বাচন নিয়ে কোনো ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পাইনি: ইইউ নির্বাচন কমিশন মিশন

আন্তর্জাতিক

নির্বাচন নিয়ে কোনো ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পাইনি: ইইউ নির্বাচন কমিশন মিশন

২০২৬ সালের নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে বলে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়নের নি...

২০২৬-০৪-২৮ ১৪:০৭

ট্রাম্পকে দেওয়া ‘ফিফা শান্তি পুরস্কার’ বাতিলের দাবি

আন্তর্জাতিক

ট্রাম্পকে দেওয়া ‘ফিফা শান্তি পুরস্কার’ বাতিলের দাবি

ডোনাল্ড ট্রাম্প-কে প্রথম ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়াকে কেন্দ্র করে বিশ্বজুড়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। এই পুরস্কার বাত...

২০২৬-০৪-২৮ ১৩:৫৬

ইরানের বিরুদ্ধে কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি যুক্তরাষ্ট্র: আরাঘচি

আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি যুক্তরাষ্ট্র: আরাঘচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেছেন, তার দেশের বিরুদ্ধে সাম্প্রতিক সামরিক আগ্রাসনে আমেরিকা তার কোনো লক্ষ্যই অর্জন ক...

২০২৬-০৪-২৮ ১৩:৪১