রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

ইরানি জনগণের উদ্দেশ্যে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ৩ বার্তা

ইরানি জনগণের উদ্দেশ্যে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ৩ বার্তা

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক যোগাযোগমাধ্যম এক্স -এ জনগণ, ময়দান এবং জাতীয় স্বার্থ বিষয়ক পৃথক তিনটি পোস্ট করে জোর দিয়ে বলেছেন যে, দেশের প্রতিরক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে যারা মাঠে দায়িত্ব পালন করছেন, সরকার তাদের সমর্থন করাকে নিজের কর্তব্য মনে করে।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান প্রথম বার্তায় লিখেছেন, আমরা কোনো শক্তির সামনে মাথা নত করব না। তবে ইরানের জনগণ এবং তাদের ন্যায্য দাবির প্রতি নিজেদের দায়িত্বশীল ও জবাবদিহিমূলক মনে করি। অবশ্য জনগণ বলতে আমরা সমগ্র ইরানের জনগণকে বুঝি, কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা রাজনৈতিক ধারাকে নয়।’

প্রেসিডেন্ট দ্বিতীয় বার্তায় বলেন, দেশের প্রতিরক্ষা ও জনগণের নিরাপত্তার জন্য যারা মাঠে উপস্থিত থেকে দায়িত্ব পালন করছেন, তাদের সমর্থন করা সরকার নিজের কর্তব্য বলে মনে করে। যারা মাতৃভূমির রক্ষায় নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত, তাদের কাছ থেকে দৃঢ় অবস্থান আশা করা যায় না যদি তাদের প্রয়োজনীয় সহায়তা, সুযোগ-সুবিধা ও চাহিদাগুলো উপেক্ষা করা হয়।

তৃতীয় বার্তায় তিনি জোর দিয়ে বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক যে, যারা সরকারি দায়িত্বের আওতায় এবং দেশের জাতীয় স্বার্থ ও মর্যাদা রক্ষার লক্ষ্যে কাজ করছেন, তাদের ‘বিশ্বাসঘাতক’ বা ‘দেশবিক্রেতা’ ইত্যাদি তকমার মুখোমুখি হতে হয়। সমালোচনা সমাজের স্বাভাবিক ও ন্যায্য অধিকার; কিন্তু আইনসম্মত দায়িত্ব পালনকারী ব্যক্তিদের ধ্বংসাত্মকভাবে আক্রমণ করা ন্যায়বিচার ও মানবিকতার পরিপন্থী।’

আরও

দাম কমাতে ১০ কোটি ব্যারেল জ্বালানি তেলের মজুত ছাড়বে ইউরোপ

আন্তর্জাতিক

দাম কমাতে ১০ কোটি ব্যারেল জ্বালানি তেলের মজুত ছাড়বে ইউরোপ

জ্বালানির বাড়তি দাম কমাতে মজুত থেকে বিপুল পরিমাণ ডিজেল ছাড়তে সম্মত হয়েছে ইউরোপসহ জি৭ভুক্ত দেশগুলো। শুক্রবার (০২ অক্টোবর)...

২০২৬-১০-০২ ২২:৪৭

গাদ্দাফির সনদ ছেঁড়া থেকে ট্রাম্পের ‘এস্কেলেটরগেট’; জাতিসংঘের স্মরণীয় সব মুহূর্ত

আন্তর্জাতিক

গাদ্দাফির সনদ ছেঁড়া থেকে ট্রাম্পের ‘এস্কেলেটরগেট’; জাতিসংঘের স্মরণীয় সব মুহূর্ত

বর্তমানে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন চলছে। ‘আস্থা পুনরুদ্ধার ও রূপান্তর ব্যবস্থাপনা: সবার জন্য কার্য...

২০২৬-১০-০২ ২২:১৮

মোজতবার শারীরিক অবস্থা নিয়ে জল্পনার মধ্যে শাশুড়ির নতুন দাবি

আন্তর্জাতিক

মোজতবার শারীরিক অবস্থা নিয়ে জল্পনার মধ্যে শাশুড়ির নতুন দাবি

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে নানা জল্পনার মধ্যে তাকে নিয়ে নতুন দাবি করেছেন তার শাশুড়ি তা...

২০২৬-১০-০২ ২০:৫৫

মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুতি ড্রোন হামলার দাবি সৌদি জোটের, অস্বীকার হুতিদের

আন্তর্জাতিক

মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুতি ড্রোন হামলার দাবি সৌদি জোটের, অস্বীকার হুতিদের

সৌদি আরবের মদিনায় মসজিদে নববির একটি বিদ্যুৎ সরবরাহকেন্দ্রে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি কর...

২০২৬-১০-০২ ২০:৪৯

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে সহিংসতা, বন্ধ ৪০০ স্কুল

আন্তর্জাতিক

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে সহিংসতা, বন্ধ ৪০০ স্কুল

ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলন সহিংস বিক্ষোভে রূপ নেওয়ায় শুক্রবার (২ অক্টোবর) প্রায় ৪০০ উচ্চবিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর...

২০২৬-১০-০২ ১৮:৫৯

ইসরায়েলি উড়োজাহাজের অবতরণে অনুমতি বাতিল, দুবাইয়ের বিশেষ ফ্লাইট স্থগিত

আন্তর্জাতিক

ইসরায়েলি উড়োজাহাজের অবতরণে অনুমতি বাতিল, দুবাইয়ের বিশেষ ফ্লাইট স্থগিত

সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলি উড়োজাহাজ সংস্থাগুলোর দুবাইয়ে অবতরণের অনুমতি বাতিল করায় দুবাইয়ে আটকে থাকা ইসরায়েলিদের দেশে ফে...

২০২৬-১০-০২ ১৮:৫৩