রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি

ইরানের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত, অল্প সময়ের মধ্যে ঘোষণা দেবেন ট্রাম্প

ইরানের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত, অল্প সময়ের মধ্যে ঘোষণা দেবেন ট্রাম্প

যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইরানের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত হয়ে গেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ চুক্তির ব্যাপারে অল্প সময়ের মধ্যে ঘোষণা দেওয়া হবে বলে ট্রাম্প নিজেই জানিয়েছেন।

ইরানি কর্মকর্তারাও জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের দ্বারপ্রান্তে আছেন তারা।

স্থানীয় সময় শনিবার (২৩ মে) মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, চুক্তির আওতায় গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে।

গত ২৮ ফেব্রুয়ারি দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে যৌথ হামলা চালায়। এরপর তিন পক্ষের মধ্যে শুরু হয় তীব্র যুদ্ধ। যা টানা ৪০ দিন চলে। যুদ্ধ শুরুর পরই তেহরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। যেখান দিয়ে বিশ্বের ২০ শতাংশ জ্বালানি সরবরাহ হয়।

ট্রাম্প হরমুজ নিয়ে এমন তথ্য জানানোর পর ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের একটি সূত্র বার্তাসংস্থা ফার্স নিউজকে জানায়, হরমুজ ইরানের ব্যবস্থাপনার মধ্যেই থাকবে। আর ট্রাম্প এ নিয়ে যে ঘোষণা দিয়েছে সেটিকে সূত্রটি ‘অপূর্ণাঙ্গ এবং অবাস্তব বক্তব্য’ হিসেবে অভিহিত করেছে।

তবে নিউইয়র্ক টাইমকে ইরানের অপর তিন কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর হলে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে… যুক্তরাষ্ট্র তাদের নৌ-অবরোধ তুলে নেবে। অপরদিকে ইরান কোনো টোল বা ফি ছাড়া হরমুজে জাহাজ চলাচল করতে দেবে।

তারা আরও বলেছেন, এ চুক্তির আওতায় সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ হবে। যারমধ্যে লেবাননও থাকবে।

অপরদিকে চুক্তির অংশ হিসেবে ইরানের জব্দ করে রাখা অর্থের মধ্যে ২৫ বিলিয়ন ডলার ছেড়ে দেবে যুক্তরাষ্ট্র।

এদিকে ট্রাম্প তার নতুন বক্তব্যে ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়ামের বিষয়টি উল্লেখ করেননি। ইরান জানিয়েছে, বর্তমান আলোচনায় ইউরেনিয়াম নিয়ে কোনো কথা হচ্ছে না।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইরানের সঙ্গে চলমান আলোচনা থেকে ইসরায়েলকে সম্পূর্ণ দূরে রেখেছেন ট্রাম্প। সম্ভাব্য এ চুক্তি নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন। এছাড়া চুক্তিতে কি কি থাকবে সেটি জানতে তারা এ মুহূর্তে গোয়েন্দা তথ্যের ওপর নির্ভর করছে।

ইরানের সঙ্গে চুক্তি নিয়ে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিসর এবং পাকিস্তানের নেতাদের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প। যাদের প্রায় সবাই ট্রাম্পকে চুক্তি গ্রহণের পরামর্শ দিয়েছেন। নেতানিয়াহুর সঙ্গে তার আজ কথা বলার কথা আছে।

আরও

দাম কমাতে ১০ কোটি ব্যারেল জ্বালানি তেলের মজুত ছাড়বে ইউরোপ

আন্তর্জাতিক

দাম কমাতে ১০ কোটি ব্যারেল জ্বালানি তেলের মজুত ছাড়বে ইউরোপ

জ্বালানির বাড়তি দাম কমাতে মজুত থেকে বিপুল পরিমাণ ডিজেল ছাড়তে সম্মত হয়েছে ইউরোপসহ জি৭ভুক্ত দেশগুলো। শুক্রবার (০২ অক্টোবর)...

২০২৬-১০-০২ ২২:৪৭

গাদ্দাফির সনদ ছেঁড়া থেকে ট্রাম্পের ‘এস্কেলেটরগেট’; জাতিসংঘের স্মরণীয় সব মুহূর্ত

আন্তর্জাতিক

গাদ্দাফির সনদ ছেঁড়া থেকে ট্রাম্পের ‘এস্কেলেটরগেট’; জাতিসংঘের স্মরণীয় সব মুহূর্ত

বর্তমানে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন চলছে। ‘আস্থা পুনরুদ্ধার ও রূপান্তর ব্যবস্থাপনা: সবার জন্য কার্য...

২০২৬-১০-০২ ২২:১৮

মোজতবার শারীরিক অবস্থা নিয়ে জল্পনার মধ্যে শাশুড়ির নতুন দাবি

আন্তর্জাতিক

মোজতবার শারীরিক অবস্থা নিয়ে জল্পনার মধ্যে শাশুড়ির নতুন দাবি

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে নানা জল্পনার মধ্যে তাকে নিয়ে নতুন দাবি করেছেন তার শাশুড়ি তা...

২০২৬-১০-০২ ২০:৫৫

মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুতি ড্রোন হামলার দাবি সৌদি জোটের, অস্বীকার হুতিদের

আন্তর্জাতিক

মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুতি ড্রোন হামলার দাবি সৌদি জোটের, অস্বীকার হুতিদের

সৌদি আরবের মদিনায় মসজিদে নববির একটি বিদ্যুৎ সরবরাহকেন্দ্রে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি কর...

২০২৬-১০-০২ ২০:৪৯

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে সহিংসতা, বন্ধ ৪০০ স্কুল

আন্তর্জাতিক

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে সহিংসতা, বন্ধ ৪০০ স্কুল

ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলন সহিংস বিক্ষোভে রূপ নেওয়ায় শুক্রবার (২ অক্টোবর) প্রায় ৪০০ উচ্চবিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর...

২০২৬-১০-০২ ১৮:৫৯

ইসরায়েলি উড়োজাহাজের অবতরণে অনুমতি বাতিল, দুবাইয়ের বিশেষ ফ্লাইট স্থগিত

আন্তর্জাতিক

ইসরায়েলি উড়োজাহাজের অবতরণে অনুমতি বাতিল, দুবাইয়ের বিশেষ ফ্লাইট স্থগিত

সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলি উড়োজাহাজ সংস্থাগুলোর দুবাইয়ে অবতরণের অনুমতি বাতিল করায় দুবাইয়ে আটকে থাকা ইসরায়েলিদের দেশে ফে...

২০২৬-১০-০২ ১৮:৫৩