সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

 

ইরানের সীমান্ত থেকে মার্কিন বাহিনী পালিয়েছে এবং ১ হাজার কিলোমিটার দূরে সরে গেছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুমনারি গার্ড কোরের অন্যতম শীর্ষস্থানীয় কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী ফাদাবি।

 

গতকাল ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ফাদাবি বলেছেন,“মার্কিনীরা পালিয়ে গেছে এবং আমাদের সীমান্ত থেকে ১,০০০ কিলোমিটারেরও বেশি দূরে সরে গেছে। এটি তাদের নিজস্ব সিদ্ধান্ত ছিল না; বরং  ইসলামি প্রজাতন্ত্র এবং আইআরজিসির তীব্র প্রতিরোাধের সামনে টিকতে না পেরেই পালিয়ে গেছে তারা।

হরমুজ প্রণালিসহ ইরানের নিজস্ব বা সংলগ্ন কোনো জলসীমায় মার্কিন নৌবাহিনীর কোনো উপস্থিতি বর্তমানে নেই দাবি করে প্রেসটিভিকে আলী ফাদাবি আরও বলেন, “এই প্রথমবারের মতো পারস্য উপসাগর, হরমুজ প্রণালী, ওমান সাগর কিংবা উত্তর ভারত মহাসাগরেও কোনো মার্কিন নৌযান উপস্থিতি নেই।”

আইআরজিসি-র হামলার মুখে মার্কিন যুদ্ধজাহাজগুলো ‘শতভাগ অরক্ষিত’ অবস্থায় রয়েছে বলেও দাবি করেছেন রিয়ার অ্যাডমিরাল ফাদাবি।

 

মার্কিন সামরিক বাহিনী যখন ইরানের বন্দরগুলোর ওপর কঠোর নৌ-অবরোধ অব্যাহত রেখেছে, ঠিক সে সময়েই ফাদাবির এ দাবিটি সামনে এল। গত সপ্তাহে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে যে, ‘কঠোরভাবে নিয়ম মানা নিশ্চিত করতে’ তারা জুলাই মাস থেকে ১২৫টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করতে বাধ্য করেছে।

আরও

গাজায় চিকিৎসাসামগ্রী প্রবেশে বিলম্বে ‘ভয়াবহ পরিণতির’ শঙ্কা ডব্লিউএইচওর

আন্তর্জাতিক

গাজায় চিকিৎসাসামগ্রী প্রবেশে বিলম্বে ‘ভয়াবহ পরিণতির’ শঙ্কা ডব্লিউএইচওর

ইসরায়েল থেকে গাজায় জীবন রক্ষাকারী ওষুধ, কৃত্রিম অঙ্গসহ প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী প্রবেশে বারবার বিলম্বের কারণে জরুরি চিকি...

২০২৬-১০-০৩ ১৬:৩৫

মদিনায় মসজিদে নববীর বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

আন্তর্জাতিক

মদিনায় মসজিদে নববীর বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা—এমনটাই দাবি করেছ...

২০২৬-১০-০২ ২৩:১৭

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করেই ইরান-ইরাকের মধ্যে বিমান চলাচল শুরু হচ্ছে

আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করেই ইরান-ইরাকের মধ্যে বিমান চলাচল শুরু হচ্ছে

শিগগিরই ইরান ও ইরাকের মধ্যে বিমান চলাচল আবারও শুরু হবে বলে জানিয়েছেন তেহরানে নিযুক্ত ইরাকের রাষ্ট্রদূত ইয়াসের আবদুল জাহর...

২০২৬-১০-০২ ২৩:০৪

দাম কমাতে ১০ কোটি ব্যারেল জ্বালানি তেলের মজুত ছাড়বে ইউরোপ

আন্তর্জাতিক

দাম কমাতে ১০ কোটি ব্যারেল জ্বালানি তেলের মজুত ছাড়বে ইউরোপ

জ্বালানির বাড়তি দাম কমাতে মজুত থেকে বিপুল পরিমাণ ডিজেল ছাড়তে সম্মত হয়েছে ইউরোপসহ জি৭ভুক্ত দেশগুলো। শুক্রবার (০২ অক্টোবর)...

২০২৬-১০-০২ ২২:৪৭

গাদ্দাফির সনদ ছেঁড়া থেকে ট্রাম্পের ‘এস্কেলেটরগেট’; জাতিসংঘের স্মরণীয় সব মুহূর্ত

আন্তর্জাতিক

গাদ্দাফির সনদ ছেঁড়া থেকে ট্রাম্পের ‘এস্কেলেটরগেট’; জাতিসংঘের স্মরণীয় সব মুহূর্ত

বর্তমানে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন চলছে। ‘আস্থা পুনরুদ্ধার ও রূপান্তর ব্যবস্থাপনা: সবার জন্য কার্য...

২০২৬-১০-০২ ২২:১৮