শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

বাঙ্কারে হামলা হলে অল্প সময়েই করছে উদ্ধার

ইরানের ‘নকল’ মিসাইল লঞ্চার মোতায়েন, আসল কতগুলো ধ্বংস জানে না মার্কিনিরা

ইরানের ‘নকল’ মিসাইল লঞ্চার মোতায়েন, আসল কতগুলো ধ্বংস জানে না মার্কিনিরা

শত্রুপক্ষকে ফাঁকি দিতে যুদ্ধের পুরোনো কৌশল অবলম্বন করছে ইরান। দেশটি ‘নকল’ মিসাইল লঞ্চার মোতায়েন করে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ফাঁকি দিচ্ছে।

আর ইরানের এসব নকল মিসাইল লঞ্চার মোতায়েনের কারণে হামলা চালিয়ে তাদের কতগুলো আসল লঞ্চার ধ্বংস করা হয়েছে সেটি অজানা মার্কিনিদের কাছে।

শনিবার (৪ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যখন ইরানের মিসাইল বাঙ্কার বা মিসাইল ভাণ্ডারে হামলা চালায় তখন সেগুলো বাঙ্কারে আটকা পড়ে যায়। কিন্তু মাত্র কয়েক ঘণ্টার মধ্যে এগুলো আবার উদ্ধার করে ফেলছে ইরানিরা। এতে করে দ্রুত সময়ে আবারও মিসাইলগুলো ব্যবহারযোগ্য করে ফেলে তারা।

নিউইয়র্ক টাইমস বলেছে, মার্কিন গোয়েন্দাদের তথ্যে জানা গেছে, ইরানের কাছে এখনো উল্লেখযোগ্য সংখ্যক মিসাইল এবং মোবাইল লঞ্চার রয়ে গেছে। ফলে যুক্তরাষ্ট্র ইরানের মিসাইল সক্ষমতা ধ্বংসের যে লক্ষ্য ঠিক করেছে, তা আদৌ পূরণ হবে কি না, এ নিয়ে এখন সন্দেহ তৈরি হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ওই সময় মার্কিন প্রেসিডেন্ট জানান, তাদের লক্ষ্য হলো ইরানের মিসাইল সক্ষমতা ধ্বংস করা এবং তাদের এমন জায়গায় নিয়ে যাওয়া যেখান থেকে তারা কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না।

সূত্র: নিউইয়র্ক টাইমস

আরও

একদিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ৫ যুদ্ধবিমান ও ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

আন্তর্জাতিক

একদিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ৫ যুদ্ধবিমান ও ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

একদিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অন্তত দুটি যুদ্ধবিমান ও তিনটি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইরানের সশস্ত্র বাহি...

২০২৬-০৪-০৪ ০৮:২৭

যুক্তরাষ্ট্রের আরেক যুদ্ধবিমান ভূপাতিত, পড়েছে হরমুজ প্রণালির কাছে

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের আরেক যুদ্ধবিমান ভূপাতিত, পড়েছে হরমুজ প্রণালির কাছে

একই দিনে যুক্তরাষ্ট্রের আরেকটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইরান। গতকাল শুক্রবার দেশটির মধ্যাঞ্চলে মার্কিনিদের একটি এফ-১৫ ভূ...

২০২৬-০৪-০৪ ০৮:২৪

ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারবে

আন্তর্জাতিক

ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারবে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সামান্য সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র সহজেই হরমুজ প্রণালী পুনরায় চালু করতে সক্ষ...

২০২৬-০৪-০৩ ২১:৫২

পোপ ফ্রান্সিস ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে ফোনালাপে শান্তির আহ্বান

আন্তর্জাতিক

পোপ ফ্রান্সিস ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে ফোনালাপে শান্তির আহ্বান

বিশ্বব্যাপী চলমান সংঘাতের মধ্যে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা হিসেবে পোপ ফ্রান্সিস (পোপ চতুর্দশ লিও) শুক্রবার ইসরায়েল ও ইউক্...

২০২৬-০৪-০৩ ২১:৪৯

প্রতিশোধে তিন দেশে একযোগে ইরানের হামলা

আন্তর্জাতিক

প্রতিশোধে তিন দেশে একযোগে ইরানের হামলা

মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যের তিন দেশে একযোগে আঘাত হেনেছে ইরান। দেশটির অবকাঠামো, বিশেষ করে সেতু ও স্টিল কারখানায় হা...

২০২৬-০৪-০৩ ২১:৪০

ইরানের বৃহত্তম সেতুতে হামলা, উপসাগরীয় অঞ্চলের ৮ সেতু ‘হিট-লিস্টে’

আন্তর্জাতিক

ইরানের বৃহত্তম সেতুতে হামলা, উপসাগরীয় অঞ্চলের ৮ সেতু ‘হিট-লিস্টে’

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের বৃহত্তম বি-১ সেতু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পর প্রতিশোধের ইঙ্গিত দিয়েছে তেহরান...

২০২৬-০৪-০৩ ১৯:৫১