সোমবার, ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

ইরান যুদ্ধের লক্ষ্য প্রায় সম্পন্ন: জাতির উদ্দেশে দেয়া ভাষণে ট্রাম্প

ইরান যুদ্ধের লক্ষ্য প্রায় সম্পন্ন: জাতির উদ্দেশে দেয়া ভাষণে ট্রাম্প

ইরানে সামরিক অভিযানের লক্ষ্য অর্জনের প্রায় সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র এবং এই অভিযানও শেষ পর্যায়ে আছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরানে সামরিক অভিযানের লক্ষ্য অর্জনের প্রায় সম্পন্ন  করেছে যুক্তরাষ্ট্র এবং এই অভিযানও শেষ পর্যায়ে আছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার ও বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে জাতির উদ্দেশে টেলিভিশন ভাষণে তিনি জানান, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরানের ওপর “অত্যন্ত কঠোর” হামলা চালিয়ে দ্রুত যুদ্ধ শেষ করা হবে।

২০ মিনিটের এই ভাষণে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইরানের নৌবাহিনী, ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে “ধ্বংসস্তুপে পরিণত” করেছে। তবে যুদ্ধ শেষের কোনো নির্দিষ্ট সময়সীমা তিনি উল্লেখ করেননি।

ভাষণে ট্রাম্প আরও বলেন, যদি আলোচনার মাধ্যমে সমাধান না আসে, তবে ইরানের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে একযোগে হামলা চালানো হবে। যদিও এখনও ইরানের তেল খাতে আঘাত হানা হয়নি বলে উল্লেখ করেন তিনি।

এদিকে হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা অব্যাহত রয়েছে। ট্রাম্প তেল আমদানিনির্ভর দেশগুলোকে সাহস দেখিয়ে প্রণালীটির নিয়ন্ত্রণ নেয়ার আহ্বান জানিয়েছেন। ইরানের হামলার কারণে গুরুত্বপূর্ণ এই নৌপথ কার্যত অচল হয়ে পড়েছে।

ভাষণের আগে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ১০০ ডলার থাকলেও ভাষণের পর তা বেড়ে ১০৫ ডলারে পৌঁছায়, যা বৈশ্বিক বাজারে উদ্বেগ আরও বাড়িয়েছে।

এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, ইরান যুদ্ধবিরতির অনুরোধ জানিয়েছে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ দাবি “ভিত্তিহীন ও মিথ্যা” বলে উড়িয়ে দিয়েছে।

এদিকে ট্রাম্পের ভাষণকে তীব্র সমালোচনা করেছেন ডেমোক্র্যাট নেতা চাক শুমার। তিনি বলেন, এই যুদ্ধ মার্কিন ইতিহাসের অন্যতম বড় নীতিগত ভুল হিসেবে বিবেচিত হবে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, “অপারেশন এপিক ফিউরি” শুরুর পর থেকে এখন পর্যন্ত ইরানে ১২ হাজার ৩০০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। তবে ট্রাম্পের বিজয় দাবি সত্ত্বেও মধ্যপ্রাচ্যে ইরানের হামলা অব্যাহত রয়েছে। সংযুক্ত আরব আমিরাত ও কাতারেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে।

একটি জরিপে দেখা গেছে, দুই-তৃতীয়াংশ মার্কিন নাগরিক দ্রুত যুদ্ধ শেষ করার পক্ষে, এমনকি ট্রাম্পের লক্ষ্য পূরণ না হলেও। জরিপে ৬০ শতাংশ মানুষ ইরানে সামরিক হামলার বিরোধিতা করেছেন।

আরও

সৌদি আরবে আজ সন্ধ্যায় খোঁজা হবে ঈদের চাঁদ

আন্তর্জাতিক

সৌদি আরবে আজ সন্ধ্যায় খোঁজা হবে ঈদের চাঁদ

হজ ও ঈদের তারিখ নির্ধারণে আজ রোববার (১৭ মে) সৌদি আরবে জিলহজ মাসের চাঁদের অনুসন্ধান করা হবে। সৌদির পাশাপাশি সংযুক্ত আরব আ...

২০২৬-০৫-১৭ ০৯:১৪

লেবাননে ড্রোন হামলায় ইসরায়েলি প্লাটুন কমান্ডার নিহত

আন্তর্জাতিক

সামনের মাসে করার কথা ছিল বিয়ে লেবাননে ড্রোন হামলায় ইসরায়েলি প্লাটুন কমান্ডার নিহত

লেবাননের দক্ষিণাঞ্চলে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ড্রোন হামলায় দখলদার ইসরায়েলের এক প্লাটুন কমান্ডার নিহত হয়েছেন। গতকাল শন...

২০২৬-০৫-১৭ ০৮:১৮

জামাল খাসোগি হত্যাকাণ্ডে ফ্রান্সে বিচারক নিয়োগ, নতুন তদন্ত শুরু

আন্তর্জাতিক

জামাল খাসোগি হত্যাকাণ্ডে ফ্রান্সে বিচারক নিয়োগ, নতুন তদন্ত শুরু

ফরাসি সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডের তদন্তে একজন বিচারক নিয়োগ দিয়েছে ফ্রান্স। শনিবার দেশটির জাতীয় সন্ত্রাসবিরোধী কৌঁ...

২০২৬-০৫-১৬ ২৩:২৮

পারস্য উপসাগরের তলদেশে ইরানের নতুন ডিজিটাল অস্ত্র?

আন্তর্জাতিক

পারস্য উপসাগরের তলদেশে ইরানের নতুন ডিজিটাল অস্ত্র?

ইরানের গণমাধ্যম ও দেশটির কট্টরপন্থী রাজনৈতিক মহল এখন হরমুজ প্রণালিকে শুধু জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হিসেবেই নয়,...

২০২৬-০৫-১৬ ২৩:০৫

ভারত যে কারণে কূটনৈতিক ও রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ছে

আন্তর্জাতিক

ভারত যে কারণে কূটনৈতিক ও রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ছে

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করে পাকিস্তান। দেশটি মধ্যস্থতার মাধ্যমে প্রথমে একট...

২০২৬-০৫-১৬ ২০:৩৩

স্বরাষ্ট্র ও পুলিশসহ যেসব দফতর নিজের কাছেই রাখলেন মুখ্যমন্ত্রী বিজয়

আন্তর্জাতিক

স্বরাষ্ট্র ও পুলিশসহ যেসব দফতর নিজের কাছেই রাখলেন মুখ্যমন্ত্রী বিজয়

তামিলনাড়ুর নতুন তামিলাগা ভেট্টি কাজাগম (টিভিকে) সরকারের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বেশ কয়েকটি মন্ত্রণালয় নিজের কাছেই রেখে...

২০২৬-০৫-১৬ ১৯:৫১