সোমবার, ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

দুই-তিন সপ্তাহ ব্যাপক হামলার হুমকি ট্রাম্পের

ইরান প্রস্তর যুগে থাকার যোগ্য, তাদের সেখানেই ফিরিয়ে নেব

ইরান প্রস্তর যুগে থাকার যোগ্য, তাদের সেখানেই ফিরিয়ে নেব

ইরান প্রস্তর যুগে থাকার যোগ্য তাদের আবার সেখানেই ফিরিয়ে নেওয়া হবে বলে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে ট্রাম্প জাতির উদ্দেশে ভাষণ দেন। এ সময় তিনি জানান, আগামী দুই থেকে তিন সপ্তাহে তারা ইরানে ব্যাপক হামলা চালাবেন। আর এই সময়ের মধ্যে ইরানকে তাদের সঙ্গে চুক্তি করতে হবে। নয়ত দেশটির বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হবে।

ট্রাম্প বলেন, “আমাদের লক্ষ্য পুরোপুরি অর্জন হওয়ার আগ পর্যন্ত হামলা অব্যাহত রাখব। এখন পর্যন্ত আমরা যতটুকু এগিয়েছি, আমি বলতে পারি (ইরানে) মার্কিন লক্ষ্য খুব অল্প খুবই অল্প সময়ের মধ্যে শেষ করতে পারব।”

“আমরা আগামী দুই থেকে তিন সপ্তাহ ইরানের অত্যন্ত কঠোর হামলা চালাব। আমরা ইরানকে প্রস্তর যুগে ফেরত পাঠাব। যেখানে তারা থাকার যোগ্য।

প্রস্তর যুগ হলো সেই সময় যখন মানুষ পাথরের ব্যবহার শিখে। ওই সময় পাথর দিয়ে মারণাস্ত্র থেকে শুরু করে আগুন জ্বালানো সব করা হতো। বলা হয়ে থাকে ৩৩ লক্ষ বছর আগে প্রস্তর যুগের সূচনা হয়েছিল।

জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট আর বলেছেন, ইরানের সরকার পরিবর্তনের কোনো চিন্তা তাদের ছিল না। কিন্তু যেহেতু বেশিরভাগ নেতাই নিহত হয়েছেন। তাই আপনা আপনি সরকার পরিবর্তন হয়ে গেছে।

চুক্তি না হলে ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে হামলার হুমকি দিয়ে ট্রাম্প বলেন, “এই সময়ের মধ্যে যদি কোনো ধরনের চুক্তি না হয়, আমাদের চোখ প্রধান লক্ষ্যবস্তুতে আছে। যদি কোনো চুক্তিতে (তারা) না পৌঁছায়, আমরা তাদের সব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে হামলা চালাব। হয়ত একই সঙ্গে হামলা হতে পারে।”

সূত্র: আলজাজিরা

আরও

সৌদি আরবে আজ সন্ধ্যায় খোঁজা হবে ঈদের চাঁদ

আন্তর্জাতিক

সৌদি আরবে আজ সন্ধ্যায় খোঁজা হবে ঈদের চাঁদ

হজ ও ঈদের তারিখ নির্ধারণে আজ রোববার (১৭ মে) সৌদি আরবে জিলহজ মাসের চাঁদের অনুসন্ধান করা হবে। সৌদির পাশাপাশি সংযুক্ত আরব আ...

২০২৬-০৫-১৭ ০৯:১৪

লেবাননে ড্রোন হামলায় ইসরায়েলি প্লাটুন কমান্ডার নিহত

আন্তর্জাতিক

সামনের মাসে করার কথা ছিল বিয়ে লেবাননে ড্রোন হামলায় ইসরায়েলি প্লাটুন কমান্ডার নিহত

লেবাননের দক্ষিণাঞ্চলে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ড্রোন হামলায় দখলদার ইসরায়েলের এক প্লাটুন কমান্ডার নিহত হয়েছেন। গতকাল শন...

২০২৬-০৫-১৭ ০৮:১৮

জামাল খাসোগি হত্যাকাণ্ডে ফ্রান্সে বিচারক নিয়োগ, নতুন তদন্ত শুরু

আন্তর্জাতিক

জামাল খাসোগি হত্যাকাণ্ডে ফ্রান্সে বিচারক নিয়োগ, নতুন তদন্ত শুরু

ফরাসি সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডের তদন্তে একজন বিচারক নিয়োগ দিয়েছে ফ্রান্স। শনিবার দেশটির জাতীয় সন্ত্রাসবিরোধী কৌঁ...

২০২৬-০৫-১৬ ২৩:২৮

পারস্য উপসাগরের তলদেশে ইরানের নতুন ডিজিটাল অস্ত্র?

আন্তর্জাতিক

পারস্য উপসাগরের তলদেশে ইরানের নতুন ডিজিটাল অস্ত্র?

ইরানের গণমাধ্যম ও দেশটির কট্টরপন্থী রাজনৈতিক মহল এখন হরমুজ প্রণালিকে শুধু জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হিসেবেই নয়,...

২০২৬-০৫-১৬ ২৩:০৫

ভারত যে কারণে কূটনৈতিক ও রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ছে

আন্তর্জাতিক

ভারত যে কারণে কূটনৈতিক ও রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ছে

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করে পাকিস্তান। দেশটি মধ্যস্থতার মাধ্যমে প্রথমে একট...

২০২৬-০৫-১৬ ২০:৩৩

স্বরাষ্ট্র ও পুলিশসহ যেসব দফতর নিজের কাছেই রাখলেন মুখ্যমন্ত্রী বিজয়

আন্তর্জাতিক

স্বরাষ্ট্র ও পুলিশসহ যেসব দফতর নিজের কাছেই রাখলেন মুখ্যমন্ত্রী বিজয়

তামিলনাড়ুর নতুন তামিলাগা ভেট্টি কাজাগম (টিভিকে) সরকারের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বেশ কয়েকটি মন্ত্রণালয় নিজের কাছেই রেখে...

২০২৬-০৫-১৬ ১৯:৫১