রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

ইরান চুক্তিতে আসুক আর না আসুক, আমরা জয়ী হয়েছি : ট্রাম্প

ইরান চুক্তিতে আসুক আর না আসুক, আমরা জয়ী হয়েছি : ট্রাম্প

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ বন্ধ এবং ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি স্থায়ী শান্তি চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সংলাপে বসেছেন দুই দেশের সরকারি প্রতিনিধিরা। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসলামাবাদ থেকে যে ফলাফলই আসুক না কেন— যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জয়ী হয়েছে।

শনিবার ফ্লোরিডার উদ্দেশে ওয়াশিংটন ত্যাগ করেন ট্রাম্প। বিমানে ওঠার আগে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি বলেছেন, “ইসলামাদে যাই ঘটুক না কেন, আমরা জয়ী হয়েছি। চুক্তি হবে কি হবে না— তা নিয়ে আমার কিছু যায়-আসে না।”

এই যুদ্ধের প্রধান মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গতকাল শনিবার থেকে সংলাপ শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের সরকারি প্রতিনিধিদের মধ্যে। মার্কিন প্রতিনিধি দলটিকে নেতৃত্ব দিচ্ছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স এবং ইরানি প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহম্মদ বাঘের ঘালিবাফ। প্রায় ২০ ঘণ্টা ধরে বৈঠক করছেন তারা।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আমরা ওই দেশকে (ইরান) পরাজিত করেছি। এখন দেখা যাক কী হয়। হয়তো তারা চুক্তিতে আসবে, হয়তো আসবে না— এটা কোনো ব্যাপার নয়। যুক্তরাষ্ট্রের অবস্থান থেকে আমি বলতে পারি, আমরা জিতব।”

সূত্র : এএফপি

আরও

যুদ্ধে যুক্তরাষ্ট্র যা পায়নি, আলোচনায় তা চেয়েছে : ইরান

আন্তর্জাতিক

যুদ্ধে যুক্তরাষ্ট্র যা পায়নি, আলোচনায় তা চেয়েছে : ইরান

ইসলামাবাদে ২১ ঘণ্টা ধরে আলোচনার পরও ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানি প্রতিনিধিদের বৈঠক। কোনো শান্তি বা সমঝোতা চুক্তি ছ...

২০২৬-০৪-১২ ১০:০৭

শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান ছাড়লেন ভ্যান্স

আন্তর্জাতিক

শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান ছাড়লেন ভ্যান্স

ইরানের সঙ্গে আলোচনায় সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হওয়ার কথা জানানোর পরপরই পাকিস্তান ত্যাগ করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জ...

২০২৬-০৪-১২ ১০:০৩

পরমাণু প্রকল্প নিয়ে সমঝোতায় আসতে চায়নি ইরান : ভ্যান্স

আন্তর্জাতিক

পরমাণু প্রকল্প নিয়ে সমঝোতায় আসতে চায়নি ইরান : ভ্যান্স

ইরান তার পরমাণু প্রকল্প নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় আসতে চায়নি বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ড জে...

২০২৬-০৪-১২ ০৮:৪৪

সমঝোতা না হওয়ায় চুক্তি ছাড়াই ফিরে যাচ্ছেন ভ্যান্স

আন্তর্জাতিক

সমঝোতা না হওয়ায় চুক্তি ছাড়াই ফিরে যাচ্ছেন ভ্যান্স

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন—পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ২১ ঘণ্টা যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় শেষ পর...

২০২৬-০৪-১২ ০৮:৩৯

২১ ঘণ্টা আলোচনার পরও সমঝোতা হয়নি : ভ্যান্স

আন্তর্জাতিক

২১ ঘণ্টা আলোচনার পরও সমঝোতা হয়নি : ভ্যান্স

ক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স বলেছেন, ২১ ঘণ্টা ধরে আলোচনার পরও ইরানের সঙ্গে কোনো সমঝোতা হয়নি। যুক্তরাষ্ট্র...

২০২৬-০৪-১২ ০৮:৩৮