শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

ইংলিশ চ্যানেল : যুক্তরাজ্যে একদিনে ঢুকল রেকর্ড ৭৮১ জন অভিবাসনপ্রত্যাশী

ইংলিশ চ্যানেল : যুক্তরাজ্যে একদিনে ঢুকল রেকর্ড ৭৮১ জন অভিবাসনপ্রত্যাশী

 

ফ্রান্স ও যুক্তরাজ্যকে ভৌগলিকভাবে পৃথক করা সাগর ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে গত ২৩ সেপ্টেম্বর বুধবার মোট ৭৮১ জন অভিবাসনপ্রত্যাশী অনুপ্রবেশ করেছে যুক্তরাজ্যে। ১০টি ছোটো নৌকায় চেপে তারা যুক্তরাজ্যের প্রবেশ করেছেন বলে জানিয়েছে ব্রিটেনের পুলিশ ও কোস্টগার্ড বাহিনী।

 

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, চলতি ২০২৬ সালে দেশটিতে একদিনে সর্বোচ্চ সংখ্যক নথিবিহীন অভিবাসী অনুপ্রবেশের রেকর্ড ঘটেছে ২৩ সেপ্টেম্বর।

এ তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য পর্যালোচনা করে জানা গেছে, ২০২৫ সালের তুলনায় চলতি ২০২৬ সালে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে বিদেশিদের অনুপ্রবেশ উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করেছে ১৮ হাজার ৫৫৬ জন অভিবাসনপ্রত্যাশী। ২০২৫ সালে এই সংখ্যা ছিল ৩২ হাজার ১৮৮ জন। শতকরা হিসেবে এক বছরে অভিবাসনপ্রত্যাশীদের আগমন কমেছে ৪২ শতাংশ।

ব্রিটেনের সরকারের মতে, ছোট নৌকা বা রাবারের ডিঙ্গিতে সওয়ার হয়ে অভিবাসীদের আগমন মোকাবেলায় এ বছর তাদের অগ্রগতি ‘অনস্বীকার্য’, তবে ‘এই জঘন্য তৎপরতা’ নির্মূল করতে আরও জোরালো পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

 

ব্রিটিশ কোস্টগার্ডের তথ্য বলছে, ২৩ সেপ্টেম্বরের আগে ২১ ও ২২ সেপ্টেম্বর, অর্থাৎ সোমবার ও মঙ্গলবার—উভয় দিনেই—ফ্রান্স থেকে তিনটি ছোট নৌকায় করে প্রায় ১৫০ জন মানুষ সমুদ্র পাড়ি দিয়েছে। এর আগে টানা পাঁচ দিন কোনো নৌকাই পারাপার করেনি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২০ ডিসেম্বর ৮০৩ জনের আগমনের পর বুধবারের সংখ্যাটিই ছিল একদিনে সর্বোচ্চ আগমনের রেকর্ড।

সাম্প্রতিক বছরগুলোতে একদিনে সর্বোচ্চ সংখ্যক অভিবাসীর আগমনের ঘটনাটি ঘটেছিল ২০২২ সালের ৩ সেপ্টেম্বর, যখন ১,৩০৫ জন অভিবাসী সমুদ্র পাড়ি দিয়েছিলেন।

 

উল্লেখ্য, ইংলিশ চ্যানেল বিশ্বের অন্যতম বিপজ্জনক ও ব্যস্ত নৌ-চলাচলের পথ। আবহাওয়া উষ্ণ থাকলে এবং সমুদ্র শান্ত থাকলে পারাপারের ঘটনা বেশি ঘটে; সাধারণত জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে মাসিক আগমনের সংখ্যা সর্বোচ্চ থাকে।

ক্ষমতাসীন লেবার পার্টির উপ-নেতা লুসি পাওয়েল বিবিসি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ছোট নৌকায় আসা মানুষের সংখ্যা কমাতে সরকার অতিরিক্ত সম্পদ ও নতুন আইন প্রণয়নসহ বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। আরও বলেছেন, সরকারের ‘ব্যাপক কর্মযজ্ঞের’ ফলে সরকার ছোট নৌকায় করে আসা মানুষের সংখ্যা ‘উল্লেখযোগ্যভাবে কমিয়ে এনেছে’।

বিবিসি রেডিও কেন্ট’কে লুসি পাওয়েল বলেন, “যদি এমন কোনো বোতাম থাকত যা টিপলেই আগামীকাল থেকে ছোট নৌকায় আসা বন্ধ করা যেত, তবে আমরা তা অবশ্যই টিপতাম।”

“আমি জানি মানুষ এই সমস্যার দ্রুত সমাধান চায়। আমরা জনগণের চাওয়াকে গুরুত্ব দিয়ে বিভিন্ন পদক্ষেপগ নিচ্ছি এবং সেসব কাজও করছে।”

সূত্র : বিবিসি

আরও

জাতিসংঘে গ্রিনল্যান্ড-ডেনমার্কের সঙ্গে ট্রাম্পের চুক্তি সই

আন্তর্জাতিক

জাতিসংঘে গ্রিনল্যান্ড-ডেনমার্কের সঙ্গে ট্রাম্পের চুক্তি সই

ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের নেতাদের সঙ্গে একটি নিরাপত্তা চুক্তিতে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার...

২০২৬-০৯-২২ ২৩:৪৩

সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন চালুর আভাস, বিশ্ববাজারে তেলের দরপতন

আন্তর্জাতিক

সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন চালুর আভাস, বিশ্ববাজারে তেলের দরপতন

সৌদি আরব তাদের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট পাইপলাইন পুনরায় চালু এবং লোহিত সাগর উপকূল থেকে অপরিশোধিত তেল রপ্তানি শুরুর ইঙ্...

২০২৬-০৯-২২ ২২:৩৮

প্রতিশোধের আগুনে পুড়ল ২৪ কোটি রুপির সম্পদ

আন্তর্জাতিক

প্রতিশোধের আগুনে পুড়ল ২৪ কোটি রুপির সম্পদ

গত ৮ সেপ্টেম্বর দিবাগত রাতে এক ভয়াবহ আগুনে পুড়ে যায় ভারতের গুজরাটের সুরাটের শ্যাম সঙ্গিনী টেক্সটাইল মার্কেট। আগুনে ১৪টি...

২০২৬-০৯-২২ ২২:২৫

ইরানকে ধ্বংস নাকি সমঝোতা, সিদ্ধান্ত নভেম্বরে; জাতিসংঘে ট্রাম্পের একগুচ্ছ ঘোষণা

আন্তর্জাতিক

ইরানকে ধ্বংস নাকি সমঝোতা, সিদ্ধান্ত নভেম্বরে; জাতিসংঘে ট্রাম্পের একগুচ্ছ ঘোষণা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে সারা বিশ্বে যুক্তরাষ্ট্রের সামরিক, অর্থনৈতিক ও প্রযুক্তিগত আধিপত্য পুনর...

২০২৬-০৯-২২ ২২:১৮

যে শর্তে ৭ দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

আন্তর্জাতিক

যে শর্তে ৭ দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

যুক্তরাষ্ট্র সামরিক চাপ কমানোর প্রাথমিক পদক্ষেপ নিলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে ইর...

২০২৬-০৯-২২ ১৮:১৬

জাতিসংঘে ইরানের অবস্থান তুলে ধরতে নিউইয়র্কের পথে পেজেশকিয়ান

আন্তর্জাতিক

জাতিসংঘে ইরানের অবস্থান তুলে ধরতে নিউইয়র্কের পথে পেজেশকিয়ান

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে এবং আন্তর্জাতিক মঞ্চে ইরানের অবস্থান তুলে ধরতে মঙ্গলবার ভোরে নিউইয়র্কের উদ্দেশে...

২০২৬-০৯-২২ ১৩:১৯