বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

জাতিসংঘে ইরানের অবস্থান তুলে ধরতে নিউইয়র্কের পথে পেজেশকিয়ান

জাতিসংঘে ইরানের অবস্থান তুলে ধরতে নিউইয়র্কের পথে পেজেশকিয়ান

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে এবং আন্তর্জাতিক মঞ্চে ইরানের অবস্থান তুলে ধরতে মঙ্গলবার ভোরে নিউইয়র্কের উদ্দেশে রওনা হয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

দেশ ছাড়ার আগে দেওয়া বক্তব্যে পেজেশকিয়ান বলেন, জাতিসংঘে তিনি ‘ইরানি জনগণের ক্ষোভ, সংঘটিত অপরাধ এবং তৈরি হওয়া আস্থার সংকটের’ বিষয়টি তুলে ধরবেন।

চুক্তি লঙ্ঘনের অভিযোগ

পেজেশকিয়ান বলেন, ইরান বেশ কয়েকবার আলোচনার টেবিলে বসেছে এবং চুক্তি স্বাক্ষর করেছে। কিন্তু পরবর্তী সময়ে প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি এবং লিখিত চুক্তি লঙ্ঘন করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, “আমরা বেশ কয়েকবার আলোচনার টেবিলে গিয়েছি এবং চুক্তি স্বাক্ষর করেছি। কিন্তু দুর্ভাগ্যবশত পুরো বিশ্ব দেখেছে কীভাবে প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি এবং লিখিত চুক্তিগুলো লঙ্ঘন করা হয়েছে।”

ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, শক্তিপ্রয়োগের মাধ্যমে কোনো জনগোষ্ঠীকে স্থায়ীভাবে বশ্যতা স্বীকারে বাধ্য করা যায় না। গাজা, ফিলিস্তিন, সিরিয়া, ইয়েমেন, ইরানসহ বিভিন্ন স্থানে চলমান পরিস্থিতি বিশ্ববাসীর সামনে এর বাস্তবতা তুলে ধরছে বলেও মন্তব্য করেন তিনি।

‘বিভেদ উসকে দেওয়ার চেষ্টা চলছে’

ইরানের জনগণকে বশ্যতা স্বীকারে বাধ্য করতে বিভিন্ন পথ বন্ধ করে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন পেজেশকিয়ান। তাঁর দাবি, সামরিক উপায়ে নিজেদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে প্রতিপক্ষ এখন অন্য কৌশল অবলম্বন করছে।

তিনি বলেন, “তারা স্থল ও আকাশপথ বন্ধ করে দিচ্ছে, অভ্যন্তরীণ বিভেদ উসকে দেওয়ার চেষ্টা করছে, গণমাধ্যম ও জাতিগত গোষ্ঠীগুলোকে ব্যবহার করছে।”

ইরানের ভেতর থেকে দেশটিকে দুর্বল করতে এবং শক্তি প্রয়োগের মাধ্যমে নিয়ন্ত্রণে নিতে বিভিন্ন পক্ষ ইরানের দুর্বলতাগুলোকে কাজে লাগানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে এসব বিষয়ই আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরার কথা জানিয়েছেন তিনি।

আরও

রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের রেকর্ড জয়, ৩৫৫ আসন

আন্তর্জাতিক

রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের রেকর্ড জয়, ৩৫৫ আসন

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার সদ্য সমাপ্ত নির্বাচনে রেকর্ড জয় পেয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্ব...

২০২৬-০৯-২২ ১১:৫১

আজ মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

আন্তর্জাতিক

আজ মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির সঙ্গে বৈঠক করবে...

২০২৬-০৯-২১ ১৭:৩২

ইসলামাবাদ লং মার্চ ঘিরে পাকিস্তানে উত্তাপ: গ্রেপ্তার ইমরান খানের ৩ বোন

আন্তর্জাতিক

ইসলামাবাদ লং মার্চ ঘিরে পাকিস্তানে উত্তাপ: গ্রেপ্তার ইমরান খানের ৩ বোন

আগামী ২৭ সেপ্টেম্বর পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রস্তাবিত দেশব্যাপী বিক্ষোভ ও ইসলামাবাদমুখী লং মার্চের কর্মসূচি...

২০২৬-০৯-২১ ১৫:৩৮

ট্রাম্পের আমন্ত্রণে মার্কিন সফরে যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং

আন্তর্জাতিক

ট্রাম্পের আমন্ত্রণে মার্কিন সফরে যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আগামী...

২০২৬-০৯-২১ ১৫:২৮

সিরিয়ায় গোলাবারুদের ডিপোতে সিরিজ বিস্ফোরণ, চার জন আহত

আন্তর্জাতিক

সিরিয়ায় গোলাবারুদের ডিপোতে সিরিজ বিস্ফোরণ, চার জন আহত

সিরিয়ার বৃহত্তম শহর আলেপ্পোতে দেশটির সামরিক বাহিনীর একটি গোলাবারুদের ডিপোতে পর পর কয়েকবার (সিরিজ) বিস্ফোরণ হয়েছে এবং এত...

২০২৬-০৯-২১ ১৩:০৩