শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম দিল ইরান

যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম দিল ইরান

হরমুজ প্রণালি আবার খুলে দিতে যুক্তরাষ্ট্রকে ইরানের শর্ত মেনে নেওয়ার জন্য পাঁচ দিনের সময়সীমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মোহসেন রেজাই।

তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের শর্ত মেনে না নিলে হরমুজ প্রণালি বন্ধই থাকবে। একই সঙ্গে শর্ত পূরণ না হওয়া পর্যন্ত ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনা হবে না বলেও জানিয়েছেন তিনি। পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

শর্ত না মানলে আলোচনা নয়

রেজাইয়ের দাবি, জাতিসংঘের বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের শর্তগুলো তুলে ধরা হয়েছে।

তিনি বলেন, ওয়াশিংটন এসব শর্ত মেনে নিলেই হরমুজ প্রণালি খোলার বিষয়টি বিবেচনা করবে তেহরান। এর আগে যুক্তরাষ্ট্রকে নিজেদের সঙ্গে আবার আস্থা তৈরি করতে হবে।

রেজাইয়ের ভাষায়, হরমুজ প্রণালি আলোচনার ক্ষেত্রে ইরানের জন্য একটি ‘নিশ্চয়তা’ হিসেবে কাজ করছে।

তিনি আরও বলেন, ইরান আগের কূটনৈতিক অবস্থানে ফিরে যাবে না। ইসলামাবাদ সমঝোতা স্মারকের আগের শর্তও তেহরান আর গ্রহণ করবে না।

এক বিবৃতিতে রেজাই বলেন, ইরানের অবস্থান পরিবর্তন হয়নি। নতুন যে কূটনৈতিক পথ দেশটি বেছে নিয়েছে, সেটি আরও জোরালোভাবে এগিয়ে নেওয়া হবে।

যুক্তরাষ্ট্রকে ইরানের জনগণের আস্থা অর্জন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর মতে, শুধু কথায় নয়, কাজের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নিজেদের অবস্থান প্রমাণ করতে হবে।

প্রতিবেশী দেশগুলোকেও সতর্কবার্তা

ইরানের বিমান চলাচল বন্ধে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করছে এমন প্রতিবেশী দেশগুলোকেও সতর্ক করেছেন রেজাই।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এসব দেশ যদি ইরানের বিমানকে নিজেদের বিমানবন্দর ব্যবহারের সুযোগ না দেয়, তাহলে তাদের বিমানবন্দর অচল করে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ। মধ্যপ্রাচ্যের তেল ও জ্বালানি পরিবহনের একটি বড় অংশ এই পথ দিয়ে যাতায়াত করে। তাই প্রণালিটি দীর্ঘ সময় বন্ধ থাকলে আন্তর্জাতিক জাহাজ চলাচল, তেল সরবরাহ এবং বিশ্ববাজারে জ্বালানির দামের ওপর প্রভাব পড়তে পারে।

আরও

ডেমোক্র্যাটদের জয়ে বদলে যাচ্ছে ওয়াশিংটনের ক্ষমতার ভারসাম্য

আন্তর্জাতিক

ডেমোক্র্যাটদের জয়ে বদলে যাচ্ছে ওয়াশিংটনের ক্ষমতার ভারসাম্য

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ হারিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্...

২০২৬-১১-০৪ ২২:০৪

যেভাবে ভারতের দ্বিতীয় বৃহত্তম কোম্পানিতে পরিণত হলো আম্বানির জিও

আন্তর্জাতিক

যেভাবে ভারতের দ্বিতীয় বৃহত্তম কোম্পানিতে পরিণত হলো আম্বানির জিও

ভারতের আর্থিক রাজধানী মুম্বাইয়ে এ সপ্তাহে জমকালো আয়োজন করেছেন এশিয়ার শীর্ষ ধনী ব্যক্তি মুকেশ আম্বানি। ছিল ডিজে পরিবেশনা,...

২০২৬-১১-০১ ১৮:০৮

সৌদি-হুথি সংঘাত: বিদ্রোহীরা কী রুশ স্যাটেলাইট ব্যবহার করছে?

আন্তর্জাতিক

সৌদি-হুথি সংঘাত: বিদ্রোহীরা কী রুশ স্যাটেলাইট ব্যবহার করছে?

রাশিয়ার স্যাটেলাইট থেকে পাওয়া তথ্য ব্যবহার করে সৌদি আরবের সামরিক ও জ্বালানি অবকাঠামোয় হামলা চালাতে সহায়তা পাচ্ছে ইরান-সম...

২০২৬-১১-০১ ১৮:০৩

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন ঠেকাতে অভিযান, আটক ২০ বাংলাদেশি

আন্তর্জাতিক

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন ঠেকাতে অভিযান, আটক ২০ বাংলাদেশি

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের চৌ কিট মার্কেট এলাকায় অবৈধ অভিবাসনবিরোধী অভিযানে ২০ বাংলাদেশিসহ ১৮১ জন বিদেশি নাগরিককে...

২০২৬-১১-০১ ১৪:৫৯

শিক্ষা, চাকরি ও বাসস্থানের দাবিতে রাস্তায় ইউরোপের তরুণেরা

আন্তর্জাতিক

শিক্ষা, চাকরি ও বাসস্থানের দাবিতে রাস্তায় ইউরোপের তরুণেরা

ভালো শিক্ষা, চাকরি ও কম খরচে বাসস্থানের দাবিতে ইউরোপের বিভিন্ন দেশে বিক্ষোভ করছেন তরুণেরা। ফ্রান্স, বেলজিয়াম, ইতালি, স্প...

২০২৬-১০-২৯ ১৪:০৮