সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

ফিচার-লাইফস্টাইল

ইফতারে ফলের সালাদ তৈরির রেসিপি

ইফতারে ফলের সালাদ তৈরির রেসিপি

ইফতারে কোনো না কোনো ফল থাকেই। বিশেষ করে রসালো ফলগুলো এসময় খেতে একটু বেশিই ভালোলাগে। সারাদিন না খেয়ে থাকার পর আমরা এমন কিছু খুঁজি, যা একইসঙ্গে স্বাস্থ্যের জন্য উপকারী এবং তৃপ্তিদায়ক। তেমনই একটি পদ হলো ফলের সালাদ। এটি তৈরি করা খুব সহজ এবং খেতেও সুস্বাদু। চলুন জেনে নেওয়া যাক ইফতারে ফলের সালাদ তৈরির সহজ রেসিপি-

তৈরি করতে যা লাগবে

আপেল- ১টি

কলা-২টি

আঙুর- এক মুঠো

বিজ্ঞাপন

কিশমিশ- এক মুঠো

বেদানা- পরিমাণমতো

খেজুর- ৪-৫টি

স্ট্রবেরি- ৫-৬টি

পাঁকা পেঁপে- কয়েক টুকরা

কমলার রস- আধা কাপ

১টা লেবুর রস- ১টি

চিনি- ১ টেবিল চামচ

টালা জিরা গুঁড়া- আধা চা চামচ

পুদিনাপাতা কুচি- ১ টেবিল চামচ

বিট লবণ- স্বাদমতো।

যেভাবে তৈরি করবেন

সবগুলো ফল পরিষ্কার পানিতে ধুয়ে টুকরো করে কেটে নিন। এবার তার সঙ্গে কমলার রস, লেবুর রস, বিট লবণ, চিনি, জিরা গুঁড়া, পুদিনাপাতা কুচি ভালোভাবে মেখে নিতে হবে। তবে আলতো হাতে মাখাবেন, খুব জোরে মাখাবেন না, এতে ফলের আকৃতি নষ্ট হবে এবং স্বাদও খারাপ হয়ে যাবে। চাইলে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পারেন আবার ঠান্ডা খেতে না চাইলে এভাবেই পরিবেশন করতে পারেন।

আরও

চাঁদাবাজির অর্থ কি বৈধ? ইসলামের সুস্পষ্ট নির্দেশনা

ফিচার-লাইফস্টাইল

চাঁদাবাজির অর্থ কি বৈধ? ইসলামের সুস্পষ্ট নির্দেশনা

সমাজে মানুষের নিরাপত্তা শুধু তার জীবনের নিরাপত্তার নাম নয়; তার উপার্জন, সম্পদ, সম্মান এবং স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিক...

২০২৬-১০-০৯ ১৪:৫২

প্রেম নাকি ভালোবাসার অভিনয়? জেনে নিন ৩ উপায়ে

ফিচার-লাইফস্টাইল

প্রেম নাকি ভালোবাসার অভিনয়? জেনে নিন ৩ উপায়ে

জীবনে প্রেম কখন, কীভাবে হাজির হবে, তা কেউ বলতে পারে না। আপনার সঙ্গী দিনরাত আপনাকে সময় দিচ্ছে মানেই যে আপনার প্রেমে সে বু...

২০২৬-১০-০৫ ১০:৪৯

অক্সফোর্ড-ক্যামব্রিজেরও আগে, এক মুসলিম নারীর হাতে গড়া যে বিশ্ববিদ্যালয়

ফিচার-লাইফস্টাইল

অক্সফোর্ড-ক্যামব্রিজেরও আগে, এক মুসলিম নারীর হাতে গড়া যে বিশ্ববিদ্যালয়

উত্তর আফ্রিকার মুসলিমপ্রধান দেশ মরক্কোর প্রাচীন শহর ফেজ। পাহাড়ঘেরা এই শহরের রাস্তাগুলো এতটাই সরু ও আঁকাবাঁকা যে, অনেক পথ...

২০২৬-১০-০২ ১৯:০৮