মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

করপোরেট

ইফতার প্রস্তুতিতে নতুন আমেজ যোগ করছে আধুনিক কিচেন আপ্লায়েন্সেস

ইফতার প্রস্তুতিতে নতুন আমেজ যোগ করছে আধুনিক কিচেন আপ্লায়েন্সেস

রমজান মাসে আমাদের জীবনে যেমন আসে প্রশান্তি ও সৌহার্দ্য, তেমনি আসে ইফতার প্রস্তুতির তাড়াহুড়ো। প্রতিটি ঘরেই পরিবার-পরিজনদের নিয়ে ইফতার করার আগের কয়েকটা ঘণ্টা কাটে বেশ ব্যস্ততায়। এই ব্যস্ততার আঁচ ডাইনিং টেবিলে খুব একটা না লাগলেও, রান্নাঘরটি হয়ে ওঠে তীব্র গরম আর ক্লান্তির এক কেন্দ্রবিন্দু। ফলে যারা রান্না করেন, তারা অনেক সময়ই রমজানের মূল উদ্দেশ্য—প্রশান্তি ও আত্মচিন্তার সময়—থেকে দূরে সরে যান।

তবে সময় বদলেছে। ২০২৬ সালে রান্নাঘরেও এসেছে নীরব এক পরিবর্তন। ইফতারের সময় যখন চুলার তাপ আর রাঁধুনিদের ব্যস্ততা বাড়তে থাকে, তখন স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্সগুলো রান্নার কাজকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলছে।

রান্নার সময় আগুন কমানো-নেভানো কিংবা নির্দিষ্ট সময় অনুযায়ী রান্না শেষ করার মতো বিষয়গুলো এখন ধীরে ধীরে মানুষের বদলে যন্ত্রই সামলে নিচ্ছে। এর ফলে প্রস্তুতির ব্যস্ততার মাঝেও আধুনিক রাঁধুনিরা কিছুটা সময় বের করে নিতে পারছেন-পরিবার ও প্রার্থনার জন্য।

উদাহরণস্বরূপ, স্যামসাং-এর মাইক্রোওয়েভ ওভেন শুধু খাবার গরম করার মধ্যেই সীমাবদ্ধ নয়। এতে রয়েছে সহজ প্রিসেট রেসিপি সুবিধা, যেখানে ব্যবহারকারীরা বিল্ট-ইন মেনু থেকে একটি পদ নির্বাচন করলেই নির্ধারিত সময় অনুযায়ী ওভেনটি স্বয়ংক্রিয়ভাবে রান্না সম্পন্ন করে। এই সহজ ও বুদ্ধিদীপ্ত সুবিধা ইফতারের ব্যস্ত সময়ে রান্নার একটি বাড়তি ঝামেলা কমিয়ে দেয়।

একইভাবে, স্লিম ফ্রাই প্রযুক্তি সমুচা বা পাকোড়ার মতো প্রিয় ইফতারির স্বাদ বজায় রাখে, কিন্তু প্রায় ৮০% পর্যন্ত কম তেল ব্যবহার করে। ডিপ-ফ্রাইয়ের পরিবর্তে গরম বাতাসের সঞ্চালনের মাধ্যমে রান্না হওয়ায় খাবার হয় তুলনামূলক ভাবে স্বাস্থ্যকর ও হালকা।

দিনের শেষে রমজানের আসল সৌন্দর্য লুকিয়ে থাকে একসঙ্গে কাটানো মুহূর্তগুলোতে—পরিবারের সঙ্গে ইফতার ভাগাভাগি করা, প্রার্থনায় মন দেওয়া এবং কিছুটা সময় নিজের জন্য রাখা। আধুনিক ও স্মার্ট প্রযুক্তি সেই অভিজ্ঞতাকে আরও সহজ করে তোলে। রান্নার ঝামেলা কমিয়ে এগুলো আমাদের ফিরিয়ে দেয় সবচেয়ে মূল্যবান সম্পদ—সময়- যাতে রমজানের প্রতিটি মুহূর্ত সত্যিকার অর্থেই উপভোগ করা যায়।

আরও

নিটওয়্যার খাতের কর্মী ও কর্মকর্তাদের ইন্স্যুরেন্স সুরক্ষায় বিকেএমইএর সঙ্গে গার্ডিয়ানের অংশীদারিত্ব

করপোরেট

নিটওয়্যার খাতের কর্মী ও কর্মকর্তাদের ইন্স্যুরেন্স সুরক্ষায় বিকেএমইএর সঙ্গে গার্ডিয়ানের অংশীদারিত্ব

দেশের নিটওয়্যার খাতের কর্মী ও কর্মকর্তাদের জন্য ইন্স্যুরেন্স সুরক্ষা এবং স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে বাংলাদেশ নিটওয়্যার ম...

২০২৬-০৮-০৭ ১৭:১২

বাংলাদেশে এলো থাইল্যান্ডের শীর্ষ কফি ব্র্যান্ড ‘ক্যাফে আমাজন’

করপোরেট

বাংলাদেশে এলো থাইল্যান্ডের শীর্ষ কফি ব্র্যান্ড ‘ক্যাফে আমাজন’

বাংলাদেশের দ্রুত বিকাশমান কফি ও ক্যাফে সংস্কৃতিতে যুক্ত হলো নতুন আন্তর্জাতিক মাত্রা। দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ...

২০২৬-০৮-০৬ ১৮:৪৯

নিজস্ব বাড়ির স্বপ্ন পূরণে আইপিডিসি ও দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের যৌথ উদ্যোগ

করপোরেট

নিজস্ব বাড়ির স্বপ্ন পূরণে আইপিডিসি ও দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের যৌথ উদ্যোগ

দেশের অন্যতম শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স পিএলসি এবং দেশের স্বনামধন্য রিয়েল এস্টেট ও নির্মাণ প্রতিষ্ঠান...

২০২৬-০৮-০৩ ২০:২৭

গোবিন্দগঞ্জে ২০ অসচ্ছল নারীর হাতে বসুন্ধরা গ্রুপের সেলাই মেশিন

করপোরেট

গোবিন্দগঞ্জে ২০ অসচ্ছল নারীর হাতে বসুন্ধরা গ্রুপের সেলাই মেশিন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সুবিধাবঞ্চিত নারীদের স্বাবলম্বী করতে মানবিক উদ্যোগ ন...

২০২৬-০৮-০১ ২০:১৫

সুজুকি ক্রেতাদের বীমায় মেটলাইফ-র‍্যানকন চুক্তি

করপোরেট

সুজুকি ক্রেতাদের বীমায় মেটলাইফ-র‍্যানকন চুক্তি

সুজুকি মোটরসাইকেল ক্রেতাদের এক বছরের জন্য বিনামূল্যে বীমা সুবিধা দেওয়ার লক্ষ্যে র‍্যানকন মোটর বাইকস লিমিটেড সম্প্রতি মেট...

২০২৬-০৮-০১ ১৮:৪১

খুলনার উপকূলীয় ১২,৫০০ মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দিতে এসওএস চিলড্রেন’স ভিলেজেস ও ইবিএলের যৌথ উদ্যোগ

করপোরেট

খুলনার উপকূলীয় ১২,৫০০ মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দিতে এসওএস চিলড্রেন’স ভিলেজেস ও ইবিএলের যৌথ উদ্যোগ

খুলনার উপকূলীয় এলাকার জলবায়ু-ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে নিরাপদ পানি পৌঁছে দিতে যৌথ উদ্যোগ নিয়েছে এসওএস চিলড্রেন’স ভিলেজ...

২০২৬-০৮-০১ ১৮:০৫