মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

হ্যাটট্রিক শিরোপার লড়াইয়ে ভারতের বিপক্ষে বদলে যাওয়া একাদশে বাংলাদেশ

হ্যাটট্রিক শিরোপার লড়াইয়ে ভারতের বিপক্ষে বদলে যাওয়া একাদশে বাংলাদেশ

সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ স্বাগতিক ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে শিরোপা নির্ধারণী এই ম্যাচ। টানা তৃতীয়বারের মতো সাফের মুকুট জয়ের লক্ষ্যে মাঠে নামছে মারিয়া মান্দার দল।

ফাইনাল ম্যাচকে সামনে রেখে একাদশে একাধিক পরিবর্তন এনেছেন বাংলাদেশের ব্রিটিশ হেড কোচ পিটার বাটলার। নেপালের বিপক্ষে সেমিফাইনালে খেলা দল থেকে দুটি পরিবর্তন করা হয়েছে। সুরভী আকন্দ প্রীতি ও উমহেলা মারমার জায়গায় সুযোগ পেয়েছেন অভিজ্ঞ ফরোয়ার্ড শামসুন্নাহার জুনিয়র এবং তহুরা খাতুন। এ ছাড়া গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচে একাদশে না থাকা আফঈদা খন্দকারকে ফাইনালে আবারও প্রথম একাদশে রেখেছেন কোচ। পুরো টুর্নামেন্টজুড়েই প্রায় প্রতিটি ম্যাচে একাদশে পরিবর্তন এনে প্রতিপক্ষভেদে কৌশল সাজিয়েছেন বাটলার। ফাইনালেও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন তিনি।

বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল ২০১৬ সালে। ভারতের শিলিগুড়িতে অনুষ্ঠিত সেই ফাইনালে স্বাগতিকদের কাছে হারতে হয়েছিল লাল-সবুজ প্রতিনিধিদের। এরপরের আসরে ফাইনালে জায়গা করে নিতে পারেনি বাংলাদেশ। তবে ২০২২ ও ২০২৪ সালে নেপালকে হারিয়ে টানা দুইবার চ্যাম্পিয়ন হয়ে দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে নিজেদের শক্ত অবস্থান প্রতিষ্ঠা করেছে দলটি।

এবারের ফাইনালে বাংলাদেশের সামনে রয়েছে নতুন এক চ্যালেঞ্জ। ভারতের মাটিতে স্বাগতিকদের হারিয়ে শিরোপা জিততে পারলে সাফ নারী চ্যাম্পিয়নশিপে টানা তিনবারের চ্যাম্পিয়ন হওয়ার অনন্য কীর্তি গড়বে মারিয়ারা।

ফাইনালের জন্য বাংলাদেশের একাদশে রয়েছেন গোলরক্ষক মিলি আক্তার। তার সঙ্গে আছেন আফঈদা খন্দকার, শামসুন্নাহার, কোহাতি কিসকু, মমিতা খাতুন, অধিনায়ক মারিয়া মান্দা, আনিকা রানিয়া সিদ্দিকী, তহুরা খাতুন, সুরভী আরফিন, ঋতুপর্ণা চাকমা এবং শামসুন্নাহার জুনিয়র।

এখন দেখার বিষয়, এই একাদশ বাংলাদেশের স্বপ্নের হ্যাটট্রিক শিরোপা এনে দিতে পারে কি না।

আরও

ভারতের বিপক্ষে তিন সংস্করণেই শতক, ফিলিপসের বিরল কীর্তি

খেলাধুলা

ভারতের বিপক্ষে তিন সংস্করণেই শতক, ফিলিপসের বিরল কীর্তি

ফিল্ডিংয়ে দুর্দান্ত ক্যাচ কিংবা ক্ষিপ্রতায় গ্লেন ফিলিপসের পরিচিতি আগে থেকেই। এবার ব্যাট হাতেও ভারতের বিপক্ষে নিজের সামর্...

২০২৬-১১-২০ ১১:৪৯

কারাগারের দেয়ালের ওপারে বাবার স্বপ্ন, মাঠে নতুন পরিচয় গড়ছেন রবিনিও জুনিয়র

খেলাধুলা

কারাগারের দেয়ালের ওপারে বাবার স্বপ্ন, মাঠে নতুন পরিচয় গড়ছেন রবিনিও জুনিয়র

একজনের দিন কাটে কারাগারের চার দেয়ালে, অন্যজনের পৃথিবী এখন সবুজ মাঠ আর ফুটবলের আলোয়। একজনের নামের সঙ্গে জড়িয়ে আছে একসময়কা...

২০২৬-১১-১৮ ১১:২৪

বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে

খেলাধুলা

বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে

সাফ চ্যাম্পিয়নশিপের (SAFF Championship 2026) ফাইনালে ওঠার লড়াইয়ে আজ (শনিবার, ১৪ নভেম্বর) রাতে পাকিস্তানের মুখোমুখি হচ্ছ...

২০২৬-১১-১৪ ২০:৪২

দুই গোলে পিছিয়ে থেকেও হার, জাপানের কাছে ব্রাজিলের নাটকীয় পতন

খেলাধুলা

দুই গোলে পিছিয়ে থেকেও হার, জাপানের কাছে ব্রাজিলের নাটকীয় পতন

দুই গোলে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়ানো, ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে সমতায় ফেরা—সব মিলিয়ে ব্রাজিলের সামনে তখন জয়ের হাতছানি। ক...

২০২৬-১১-১৪ ২০:২৪

শেষ বলের রোমাঞ্চে পাকিস্তানকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

খেলাধুলা

শেষ বলের রোমাঞ্চে পাকিস্তানকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

শেষ বল, জিততে প্রয়োজন ৩ রান। হাতে মাত্র একটি উইকেট। একদিকে ভারতের শিরোপার স্বপ্ন, অন্যদিকে পাকিস্তানের সামনে শেষ বাধা পে...

২০২৬-১১-১৪ ২০:২৩