বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

ফিচার-লাইফস্টাইল

হঠাৎ স্ট্রোক বা বিপুল রক্তক্ষরণ হলে কী করবেন? জেনে নিন ৬ উপায়

হঠাৎ স্ট্রোক বা বিপুল রক্তক্ষরণ হলে কী করবেন? জেনে নিন ৬ উপায়

বিপদ তো আর বলেকয়ে আসে না! চোখের সামনে হঠাৎ কেউ স্ট্রোক, হার্ট অ্যাটাক কিংবা ভয়াবহ রক্তক্ষরণের শিকার হলে তাৎক্ষণিকভাবে কী করবেন? ছোটবেলায় স্কুলে শেখা প্রাথমিক চিকিৎসার কথা বড় হয়ে কজনেরই বা মনে থাকে! তাছাড়া গুরুতর এমন পরিস্থিতিতে শুধু ব্যান্ড-এইড বা ডেটল-তুলা দিয়েও সব সময় কাজ হয় না। রোগীকে হাসপাতালে নেওয়ার জন্য যে সময়টুকু লাগে, তার মধ্যেই ঘটে যেতে পারে বড় কোনো অঘটন।

তাই আপৎকালীন মুহূর্তে হাতের কাছের মানুষটির জীবন বাঁচাতে সবারই জেনে রাখা উচিত কয়েকটি তাৎক্ষণিক জীবনদায়ী কৌশল।

১. সবার প্রথমেই খেয়াল করুন, অসুস্থ ব্যক্তির শ্বাসপ্রশ্বাস কেমন চলছে। স্বাভাবিক নাকি দ্রুত? শ্বাসের গতি পরখ করলেই বোঝা যাবে অবস্থা কতখানি আশঙ্কাজনক।

২. বুকের বাঁ দিকে হাতের তালু দিয়ে চাপ দিয়ে বোঝার চেষ্টা করুন হৃৎপিণ্ডের গতি দ্রুত, ধীর নাকি স্বাভাবিক। নাড়ির স্পন্দন বা পালস পাওয়া যাচ্ছে কি না, তা বোঝার পদ্ধতিও জেনে রাখা দরকার।

৩. ‘চেস্ট কম্প্রেশন’ কীভাবে দিতে হয়, সে বিষয়ে অনলাইনে নিখুঁত ভিডিও পেয়ে যাবেন। আপৎকালীন এমন পরিস্থিতির জন্য সবারই এটি শিখে রাখা উচিত। প্রয়োজনে সঠিক পদ্ধতি মেনে অসুস্থ ব্যক্তির বুকের ওপর দুই হাত একত্র করে কয়েক দফা চাপ দিন। অভিজ্ঞ চিকিৎসকদের মতে, মিনিটে ১০০ থেকে ১২০ বার এই কম্প্রেশন দিতে হবে।

৪. অসুস্থ ব্যক্তিটি যদি শ্বাস নিতে না পারেন অথবা তার পালস না পাওয়া যায়, তবে পরিস্থিতি অনুযায়ী ‘সিপিআর’ বা ‘মাউথ টু মাউথ রিসাসিটেশন’ (মুখে মুখ রেখে শ্বাস দেওয়া) দেওয়ার প্রয়োজন হতে পারে। তবে এ ধরনের যেকোনো পদক্ষেপ নেওয়ার আগেই সাধারণ প্রশিক্ষণ থাকা জরুরি।

৫. কোনো ব্যক্তি যদি গুরুতর আহত হন এবং তার শরীর থেকে অনবরত রক্ত ঝরতে থাকে, তবে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থান শক্ত করে বেঁধে দিন। রক্তে কাপড় ভিজে উঠলে সেটি খুলে ফেলবেন না; বরং তার ওপর দিয়ে আরও কাপড় পেঁচিয়ে চাপ দিয়ে ধরে রাখুন।

৬. কাছের হাসপাতাল, নার্সিংহোম, ফায়ার সার্ভিস, এমনকি নিকটস্থ থানা জরুরি সেবার মোবাইল নম্বর অবশ্যই সব সময় হাতের কাছে রাখুন। নিজে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা তো করবেনই, এর পাশাপাশি দ্রুত হাসপাতালে মোবাইল করে সাহায্য চাইতে ভুলবেন না।

শুধু অসুস্থ ব্যক্তিই নন, এমন অবস্থায় যিনি প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন, তার শান্ত থাকাও সবচেয়ে বেশি জরুরি। মাথা ঠান্ডা না রাখলে কোনোভাবেই কার্যকর সাহায্য করা সম্ভব হবে না।

আরও

ছেঁড়া মানিব্যাগ আর নীরব ত্যাগের অলিখিত বটবৃক্ষ ‘বাবা’

ফিচার-লাইফস্টাইল

ছেঁড়া মানিব্যাগ আর নীরব ত্যাগের অলিখিত বটবৃক্ষ ‘বাবা’

ছেলেবেলার সেই তপ্ত দুপুর কিংবা বৃষ্টিভেজা দিনগুলোর কথা কি আজ খুব মনে পড়ে? যখন বাইরের মেঘের ডাকে বুকটা ভয়ে কেঁপে উঠতো, তখ...

২০২৬-০৬-২১ ০০:৫১

শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর?

ফিচার-লাইফস্টাইল

শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর?

অধিকাংশ মা-বাবাই চিন্তিত কারণ, শিশু ও কিশোর-কিশোরীদের স্ক্রিনে কাটানো সময়ের পরিমাণ বেড়ে যাচ্ছে। ভিডিও দেখা, গেম খেলা,...

২০২৬-০৬-১৫ ১১:৫০

মলের সঙ্গে রক্ত দেখেও অবহেলা করছেন, এটি পাইলস নাকি ক্যান্সারের লক্ষণ?

ফিচার-লাইফস্টাইল

মলের সঙ্গে রক্ত দেখেও অবহেলা করছেন, এটি পাইলস নাকি ক্যান্সারের লক্ষণ?

মলত্যাগের সময় রক্ত দেখা গেলে অনেকেই প্রথমে ধরে নেন এটি পাইলসের সমস্যা। আবার কেউ কেউ লজ্জা বা অবহেলার কারণে বিষয়টি নিয়ে চ...

২০২৬-০৬-০৯ ২৩:২৩

সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য মা-বাবার করণীয়

ফিচার-লাইফস্টাইল

সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য মা-বাবার করণীয়

পিতা-মাতার জন্য আল্লাহর দেওয়া সব থেকে বড় নেয়ামত হলো সন্তান। সন্তানের থেকে বড় আর কোনো আনন্দ নেই মা-বাবার জীবনে। শৈশবে সন্...

২০২৬-০৬-০৮ ১৩:১৯

কী কারণে নারীদের বিটরুট খাওয়া জরুরি?

ফিচার-লাইফস্টাইল

কী কারণে নারীদের বিটরুট খাওয়া জরুরি?

বিটরুট সবচেয়ে স্বাস্থ্যকর সবজির মধ্যে অন্যতম। কম ক্যালোরি সমৃদ্ধ এবং পুষ্টিকর সুপারফুড বিটরুট। যা অ্যান্টিঅক্সিডেন্ট, ভি...

২০২৬-০৬-০৩ ১১:০০

অতিরিক্ত গরম কি মানসিক চাপ বাড়ায়?

ফিচার-লাইফস্টাইল

অতিরিক্ত গরম কি মানসিক চাপ বাড়ায়?

তাপমাত্রা বেড়েই চলেছে। প্রচণ্ড গরমে নিজর শরীরকে সুস্থ রাখার নানা উপায় খুঁজছে সবাই। বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে সে অনুযায়ী চল...

২০২৬-০৬-০১ ১০:১৪