বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

হরমুজে জাহাজ চলাচল নিয়ে নতুন প্রস্তাব ইরানের

হরমুজে জাহাজ চলাচল নিয়ে নতুন প্রস্তাব ইরানের

গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজগুলোর চলাচলের ব্যাপারে নতুন একটি প্রস্তাব দিয়েছে ইরান। ক্ষমতাসীন ইসলামি প্রজাতন্ত্রী সরকারের একটি সূত্র জানিয়েছে, বাণিজ্যিক জাহাজগুলো যদি প্রণালির ওমান অংশ দিয়ে চলাচল করতে পারবে। ইরান সেক্ষেত্রে হামলা চালাবে না।

তবে এক্ষেত্রে শর্ত রয়েছে। ইরানি সূত্র জানিয়েছে, প্রস্তাবটি তখনই কার্যকর কিংবা বাস্তবায়নযোগ্য হবে— যখন ওয়াশিংটন তেহরানের দাবিগুলো মেনে নিতে প্রস্তুত থাকবে।

১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালী পারস্য উপসাগর এবং আরব সাগরকে যুক্ত করেছে। এই প্রণালীর উত্তর উপকূলে ইরান এবং দক্ষিণ উপকূলে ওমান ও সংযুক্ত আরব আমিরাত। আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই প্রণালী। কারণ, বৈশ্বিক জ্বালানি বাজারের মোট সরবরাহের এক প্রায় চতুর্থাংশ পণ্য এই প্রণালী দিয়ে পরিবহন করা হয়। বাংলাদেশ-ভারত-পাকিস্তানের জন্য এই প্রণালীর গুরুত্ব আরও বেশি। কারণ এই তিন দেশের জ্বালানি পণ্যের প্রায় ৮০ শতাংশ হরমুজ দিয়ে আসে। সার, রাসায়নিক ও অন্যান্য পণ্যের পরিবহনের জন্যও এ প্রণালি প্রয়োজনীয়।

স্বাভাবিক সময়ে হরমুজ প্রণালি দিয়ে গড়ে প্রতিদিন ১২০ থেকে ১৪০টি জাহাজ চলাচল করে। তবে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালিতে অবরোধ জারি করে ইরান। এর ফলে জ্বালানি তেলবাহী বাণিজ্যিক জাহাজগুলো হরমুজ প্রণালি এড়িয়ে ঘুরপথে চলাচল করতে বাধ্য হচ্ছে।

এর সরাসরি প্রভাব পড়েছে জ্বালানির বৈশ্বিক বাজারে। বিশ্বের অনেক দেশেই বাড়ছে তেলের দাম, সরবরাহ সংকটও দেখা দিয়েছে।

এছাড়া ইরান অবরোধ জারি করার পর থেকে হরমুজে আটকা পড়েছে শত শত জাহাজ। বিভিন্ন আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী, বর্তমানে হরমুজে কয়েক শ’ জাহাজ এবং ২ হাজারেরও বেশি ক্রু আটকা অবস্থায় আছেন।

আরও

স্থায়ীভাবে হরমুজ প্রণালী খুলে দিয়েছি, এতে চীন খুবই খুশি হবে: ট্রাম্প

আন্তর্জাতিক

স্থায়ীভাবে হরমুজ প্রণালী খুলে দিয়েছি, এতে চীন খুবই খুশি হবে: ট্রাম্প

বিশ্ববাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি ‘স্থায়ীভাবে খুলে’ হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেস...

২০২৬-০৪-১৫ ২০:৫০

ইরানকে অস্ত্র না দিতে শি জিনপিংকে ট্রাম্পের চিঠি

আন্তর্জাতিক

ইরানকে অস্ত্র না দিতে শি জিনপিংকে ট্রাম্পের চিঠি

ইরানকে যেন কোনও ধরনের অস্ত্র সরবরাহ করা না হয়, সে বিষয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে একটি চিঠি লিখেছেন মার্কিন প্রেসিড...

২০২৬-০৪-১৫ ১৯:১৬

মার্কিন নৌ-অবরোধ না তুললে লোহিত সাগর বন্ধের হুমকি ইরানের

আন্তর্জাতিক

মার্কিন নৌ-অবরোধ না তুললে লোহিত সাগর বন্ধের হুমকি ইরানের

যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ অব্যাহত থাকলে পারস্য উপসাগর ও ওমান সাগরের পাশাপাশি লোহিত সাগরেও বাণিজ্যপথ বন্ধ করে দেওয়ার হুঁশিয়...

২০২৬-০৪-১৫ ১৯:১২

জ্বালানি সংকট ঘিরে চাপ, ঘরে বসে কাজের আহ্বান

আন্তর্জাতিক

জ্বালানি সংকট ঘিরে চাপ, ঘরে বসে কাজের আহ্বান

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ঢেউ এসে আঘাত হানছে ইউরোপে, আর তার সরাসরি প্রভাব পড়ছে জ্বালানি খাতে। এমন পরিস্থিতিতে যুক্তরাজ্যের প...

২০২৬-০৪-১৫ ১৯:১০

সমকামী পরিচয়ে যুক্তরাজ্যে অ্যাসাইলাম আবেদন করছে বাংলাদেশি ও পাকিস্তানিরা

আন্তর্জাতিক

সমকামী পরিচয়ে যুক্তরাজ্যে অ্যাসাইলাম আবেদন করছে বাংলাদেশি ও পাকিস্তানিরা

যুক্তরাজ্যে বসবাসের অনুমতি পেতে সমকামী পরিচয় ব্যবহার করছেন অভিবাসন প্রার্থীরা। বুধবার (১৫ এপ্রিল) বিবিসির এক অনুসন্ধানী...

২০২৬-০৪-১৫ ১৮:৫৭