মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

হজযাত্রার পথে মৃত্যু বাচ্চু মিয়ার, সরকারি ব্যবস্থাপনায় মরদেহ পৌঁছাল গ্রামের বাড়িতে

হজযাত্রার পথে মৃত্যু বাচ্চু মিয়ার, সরকারি ব্যবস্থাপনায় মরদেহ পৌঁছাল গ্রামের বাড়িতে

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেও গন্তব্যে পৌঁছাতে পারেননি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার লুনদিয়া গ্রামের ৬২ বছর বয়সী বাচ্চু মিয়া। হজ ক্যাম্পে পৌঁছানোর পরই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হজ অফিস সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে স্ত্রীসহ অন্যান্য হজযাত্রীদের সঙ্গে হজ ক্যাম্পে আসেন বাচ্চু মিয়া। ক্যাম্পে নামার সময় শারীরিক অবস্থার অবনতি হলে স্বেচ্ছাসেবকেরা তাকে মেডিকেল ক্যাম্পে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর খবর জানার পর তার মরদেহ গ্রামের বাড়ি পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। সরকারি ব্যবস্থাপনায় লাশবাহী ফ্রিজিং গাড়িতে মরদেহ এবং অন্য একটি গাড়িতে তার মালামাল কিশোরগঞ্জের ভৈরব উপজেলার লুনদিয়া গ্রামে পাঠানো হয়। পথে কিছু অংশ নৌপথেও মরদেহ পরিবহন করা হয়।

হজ অফিসের পরিচালক লোকমান হোসেন জানান, মরদেহ পরিবহনের সময় তার স্ত্রীসহ ধর্ম মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা, হজ এজেন্সির প্রতিনিধি ও স্বেচ্ছাসেবকেরা সঙ্গে ছিলেন।

সহযাত্রীদের ভাষ্য অনুযায়ী, হজ ক্যাম্পে আসার পথেই বাচ্চু মিয়া অস্বস্তি বোধ করছিলেন।

তার মৃত্যুতে পরিবার, সহযাত্রী ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি সরকারি ব্যবস্থাপনায় মরদেহ দ্রুত বাড়িতে পৌঁছে দেওয়ায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয়রা।

আরও

ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীদের টানা ছুটির সম্ভাবনা, বাড়তে পারে দিন সংখ্যা

জাতীয়

ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীদের টানা ছুটির সম্ভাবনা, বাড়তে পারে দিন সংখ্যা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ ছুটির সম্ভাবনা তৈরি হয়েছে। সরকারি ছুটির তালিকা অনুযায়ী টানা কয়েক...

২০২৬-০৪-২৮ ১৬:৩৫

ভূগর্ভস্থ পানির চাপ কমাতে ভূ-উপরিভাগের পানি ব্যবহারে জোর দেবে সরকার: মির্জা ফখরুল

জাতীয়

ভূগর্ভস্থ পানির চাপ কমাতে ভূ-উপরিভাগের পানি ব্যবহারে জোর দেবে সরকার: মির্জা ফখরুল

ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে এবং টেকসই পরিবেশ নিশ্চিত করতে ভূ-উপরিভাগের পানি (সারফেস ওয়াটার) ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়...

২০২৬-০৪-২৮ ১৬:২০

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে এনসিপি নেতা সারজিস আলম

জাতীয়

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে এনসিপি নেতা সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম হঠ...

২০২৬-০৪-২৮ ১৬:১৮

ন্যায়বিচার নিশ্চিত করতে আইনজীবী ও বিচারকদের দায়িত্বশীল ভূমিকা জরুরি: বিমানমন্ত্রী

জাতীয়

ন্যায়বিচার নিশ্চিত করতে আইনজীবী ও বিচারকদের দায়িত্বশীল ভূমিকা জরুরি: বিমানমন্ত্রী

দেশে আইনের সুশাসন নিশ্চিত করতে আইনজীবী ও বিচারকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও...

২০২৬-০৪-২৮ ১৫:৪২

বকেয়া পরিশোধ না করায় দুই কমিউটার ট্রেনের চুক্তি বাতিল করল রেলওয়ে

জাতীয়

বকেয়া পরিশোধ না করায় দুই কমিউটার ট্রেনের চুক্তি বাতিল করল রেলওয়ে

বকেয়া অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ায় বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত দুই জোড়া কমিউটার ট্রেনের চুক্তি বাতিল করেছে বাংলাদেশ রেলও...

২০২৬-০৪-২৮ ১৫:২২