মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

মেরিন ড্রাইভ প্রকল্পে গাছ না কেটে রক্ষা পেল প্রায় ৩ হাজার গাছ

মেরিন ড্রাইভ প্রকল্পে গাছ না কেটে রক্ষা পেল প্রায় ৩ হাজার গাছ

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক প্রশস্তকরণ প্রকল্পে একটি গাছও না কেটে কাজ এগিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট নির্দেশনার ফলে প্রায় তিন হাজার গাছ কাটা পড়া থেকে রক্ষা পেয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২১ এপ্রিল সড়ক পরিবহন, সেতু ও রেলমন্ত্রী রবিউল ইসলাম, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম এবং রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব মেরিন ড্রাইভ এলাকা সরেজমিন পরিদর্শন করেন। পরিদর্শন শেষে অনুষ্ঠিত বৈঠকে গাছ না কেটে সড়ক প্রশস্ত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

এরই পরিপ্রেক্ষিতে বর্তমানে প্রকল্পের কাজ শুরু হয়েছে।

কক্সবাজারের কলাতলী থেকে টেকনাফের সাবরাং জিরো পয়েন্ট পর্যন্ত প্রায় ৮০ কিলোমিটার দীর্ঘ এই সড়ক চার লেনে উন্নীত করার কাজ চলছে। প্রাথমিক পরিকল্পনায় অনেক গাছ কাটার আশঙ্কা থাকলেও পরিবেশ সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে পরিকল্পনায় পরিবর্তন আনা হয়।

পরিবেশ সংরক্ষণকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেওয়ার ফলে বিদ্যমান গাছগুলো রক্ষা করা সম্ভব হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে সড়কের দুই পাশে সৌন্দর্যবর্ধক গাছ লাগানোর পরিকল্পনাও নেওয়া হয়েছে।

সড়ক পরিবহনমন্ত্রী রবিউল আলম বলেন, শুধু গাছ রক্ষা নয়, পুরো মেরিন ড্রাইভকে আরও দৃষ্টিনন্দন ও পর্যটকবান্ধব করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রকল্পটি সেনাবাহিনীর ১৬ ও ১৭ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়নের তত্ত্বাবধানে বাস্তবায়িত হচ্ছে। এতে রয়েছে সড়ক প্রশস্তকরণ, রেজু খালের ওপর ৩০৫ মিটার দীর্ঘ দুই লেনের সেতু নির্মাণ, আরসিসি রিটেইনিং ওয়াল, সিসি ব্লক স্থাপন এবং ইউটিলিটি স্থানান্তর কার্যক্রম।

আরও

ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীদের টানা ছুটির সম্ভাবনা, বাড়তে পারে দিন সংখ্যা

জাতীয়

ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীদের টানা ছুটির সম্ভাবনা, বাড়তে পারে দিন সংখ্যা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ ছুটির সম্ভাবনা তৈরি হয়েছে। সরকারি ছুটির তালিকা অনুযায়ী টানা কয়েক...

২০২৬-০৪-২৮ ১৬:৩৫

ভূগর্ভস্থ পানির চাপ কমাতে ভূ-উপরিভাগের পানি ব্যবহারে জোর দেবে সরকার: মির্জা ফখরুল

জাতীয়

ভূগর্ভস্থ পানির চাপ কমাতে ভূ-উপরিভাগের পানি ব্যবহারে জোর দেবে সরকার: মির্জা ফখরুল

ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে এবং টেকসই পরিবেশ নিশ্চিত করতে ভূ-উপরিভাগের পানি (সারফেস ওয়াটার) ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়...

২০২৬-০৪-২৮ ১৬:২০

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে এনসিপি নেতা সারজিস আলম

জাতীয়

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে এনসিপি নেতা সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম হঠ...

২০২৬-০৪-২৮ ১৬:১৮

ন্যায়বিচার নিশ্চিত করতে আইনজীবী ও বিচারকদের দায়িত্বশীল ভূমিকা জরুরি: বিমানমন্ত্রী

জাতীয়

ন্যায়বিচার নিশ্চিত করতে আইনজীবী ও বিচারকদের দায়িত্বশীল ভূমিকা জরুরি: বিমানমন্ত্রী

দেশে আইনের সুশাসন নিশ্চিত করতে আইনজীবী ও বিচারকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও...

২০২৬-০৪-২৮ ১৫:৪২

বকেয়া পরিশোধ না করায় দুই কমিউটার ট্রেনের চুক্তি বাতিল করল রেলওয়ে

জাতীয়

বকেয়া পরিশোধ না করায় দুই কমিউটার ট্রেনের চুক্তি বাতিল করল রেলওয়ে

বকেয়া অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ায় বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত দুই জোড়া কমিউটার ট্রেনের চুক্তি বাতিল করেছে বাংলাদেশ রেলও...

২০২৬-০৪-২৮ ১৫:২২