মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

ভূগর্ভস্থ পানির চাপ কমাতে ভূ-উপরিভাগের পানি ব্যবহারে জোর দেবে সরকার: মির্জা ফখরুল

ভূগর্ভস্থ পানির চাপ কমাতে ভূ-উপরিভাগের পানি ব্যবহারে জোর দেবে সরকার: মির্জা ফখরুল

ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে এবং টেকসই পরিবেশ নিশ্চিত করতে ভূ-উপরিভাগের পানি (সারফেস ওয়াটার) ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বিশ্ব পানি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বড় সংকটগুলোর একটি হলো নিরাপদ পানির অভাব, বিশেষ করে ঢাকা শহরে এই সমস্যা অত্যন্ত তীব্র আকার ধারণ করেছে। শহরের অধিকাংশ মানুষ, বিশেষ করে ভালো এলাকায় বসবাসকারীরা নিজস্ব ডিপ টিউবওয়েলের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন।

তিনি জানান, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় পুরোনো ডিপ টিউবওয়েল পুনঃস্থাপন এবং নতুন ডিপ টিউবওয়েল স্থাপনের বিষয় নিয়ে আলোচনা হয়। পর্যালোচনায় দেখা গেছে, ঢাকা শহর পুরোপুরি ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরশীল হয়ে পড়েছে, যা বিপজ্জনক ও উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করছে। এমনকি ঢাকার ভূমি ধসের ঝুঁকির কথাও তিনি উল্লেখ করেন।

বিএনপি মহাসচিব আরও বলেন, উপকূলীয় অঞ্চলে বৃষ্টির পানি সংরক্ষণ করে তা ব্যবহারের অভিজ্ঞতা রয়েছে, যা নিরাপদ পানির একটি কার্যকর সমাধান হতে পারে। এ ধরনের উদ্যোগ আরও সম্প্রসারণের ওপর তিনি জোর দেন।

এছাড়া তিনি বলেন, হাতিরঝিলের পানি পরিশোধন করে ব্যবহার করা গেলে ঢাকা শহরের একটি বড় অংশের পানির চাহিদা পূরণ করা সম্ভব হতে পারে।

 

আরও

ফ্যাসিবাদী শাসনের অবসানের পর গণতন্ত্রের পথে হাঁটছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

জাতীয়

ফ্যাসিবাদী শাসনের অবসানের পর গণতন্ত্রের পথে হাঁটছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদী শাসনের অবসানের পর দেশ গণতন্ত্রের পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল...

২০২৬-০৪-২৮ ১৩:৫৮

জলবায়ু সংকট মোকাবিলা অনিবার্য ও জরুরি: তথ্যমন্ত্রী

জাতীয়

জলবায়ু সংকট মোকাবিলা অনিবার্য ও জরুরি: তথ্যমন্ত্রী

মাইগ্রেশন শুধু অর্থনৈতিক বা পরিবেশগত নয়, এটি একটি রাজনৈতিক সমস্যাও। এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্...

২০২৬-০৪-২৮ ১৩:৫৭

জ্বালানি তেল সংকটের কোনো আশঙ্কা নেই: জাহেদ উর রহমান

জাতীয়

জ্বালানি তেল সংকটের কোনো আশঙ্কা নেই: জাহেদ উর রহমান

জ্বালানি তেল সংকটের কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্...

২০২৬-০৪-২৮ ১৩:৫৫

বাংলাদেশে জঙ্গিবাদের প্রবণতা আছে, তবে এটাকে অতিরঞ্জিত করা ভুল: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

জাতীয়

বাংলাদেশে জঙ্গিবাদের প্রবণতা আছে, তবে এটাকে অতিরঞ্জিত করা ভুল: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বাংলাদেশে জঙ্গিবাদের একটি প্রবণতা ছিল, এখনও আছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর...

২০২৬-০৪-২৮ ১৩:৪৬

‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’

জাতীয়

‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’

দেশে বর্তমানে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, অতীতে ফ্যাসিবাদী আমলে রা...

২০২৬-০৪-২৮ ১৩:৩৮