গত ২৬ এপ্রিল ২০২৬ তারিখে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নজরে আসে যে, রূপনগর ১৯/২ এলাকার ৯/১ নম্বর পুনর্বাসন নথিটি জালিয়াতির মাধ্যমে আমমোক্তার দলিল ব্যবহার করে সম্পাদন করা হয়েছে।
ঘটনার পর প্রাথমিক তদন্তে জড়িত থাকার সন্দেহে কর্তৃপক্ষের ৫ জন কর্মচারীকে শোকজ করা হয়। একই সঙ্গে এ ঘটনায় সংশ্লিষ্ট ৪ জন বহিরাগতকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
মামলাটি শাহবাগ থানায় দায়ের করেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের হিসাব সহকারী মো. জাহিদুল হুদা।
এ ঘটনায় তদন্ত চলমান থাকায় অভিযুক্তদের নাম আপাতত প্রকাশ করা হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।