মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

বকেয়া পরিশোধ না করায় দুই কমিউটার ট্রেনের চুক্তি বাতিল করল রেলওয়ে

বকেয়া পরিশোধ না করায় দুই কমিউটার ট্রেনের চুক্তি বাতিল করল রেলওয়ে

বকেয়া অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ায় বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত দুই জোড়া কমিউটার ট্রেনের চুক্তি বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে।

সোমবার (২৭ এপ্রিল) পশ্চিমাঞ্চলীয় চিফ কমার্শিয়াল ম্যানেজারের দপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

চুক্তি বাতিল হওয়া ট্রেন দুটি হলো খুলনা-বেনাপোল-খুলনা রুটের ‘বেতনা কমিউটার’ (৫৩/৫৪) এবং মোংলা-বেনাপোল-মোংলা রুটের ‘মোংলা কমিউটার’ (৯৫/৯৬)।

রেলওয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেসার্স এইচ অ্যান্ড এম ট্রেডিং করপোরেশনের সঙ্গে গত বছরের ২২ ডিসেম্বর ট্রেন দুটি পরিচালনার জন্য চুক্তি স্বাক্ষরিত হয়। তবে চুক্তির শর্ত অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ভাড়া, ১৫ শতাংশ ভ্যাট এবং ৫ শতাংশ উৎসে কর পরিশোধে ব্যর্থ হয় প্রতিষ্ঠানটি।

চুক্তির ১১ নম্বর ধারা অনুযায়ী বকেয়া অর্থ পরিশোধ না করায় ২৮ এপ্রিল থেকে চুক্তি বাতিল কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

পশ্চিমাঞ্চলীয় রেলওয়ের ডেপুটি চিফ কমার্শিয়াল ম্যানেজার (প্যাসেঞ্জার) মো. আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত ওই আদেশের অনুলিপি রেলওয়ের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

আরও

ফ্যাসিবাদী শাসনের অবসানের পর গণতন্ত্রের পথে হাঁটছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

জাতীয়

ফ্যাসিবাদী শাসনের অবসানের পর গণতন্ত্রের পথে হাঁটছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদী শাসনের অবসানের পর দেশ গণতন্ত্রের পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল...

২০২৬-০৪-২৮ ১৩:৫৮

জলবায়ু সংকট মোকাবিলা অনিবার্য ও জরুরি: তথ্যমন্ত্রী

জাতীয়

জলবায়ু সংকট মোকাবিলা অনিবার্য ও জরুরি: তথ্যমন্ত্রী

মাইগ্রেশন শুধু অর্থনৈতিক বা পরিবেশগত নয়, এটি একটি রাজনৈতিক সমস্যাও। এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্...

২০২৬-০৪-২৮ ১৩:৫৭

জ্বালানি তেল সংকটের কোনো আশঙ্কা নেই: জাহেদ উর রহমান

জাতীয়

জ্বালানি তেল সংকটের কোনো আশঙ্কা নেই: জাহেদ উর রহমান

জ্বালানি তেল সংকটের কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্...

২০২৬-০৪-২৮ ১৩:৫৫

বাংলাদেশে জঙ্গিবাদের প্রবণতা আছে, তবে এটাকে অতিরঞ্জিত করা ভুল: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

জাতীয়

বাংলাদেশে জঙ্গিবাদের প্রবণতা আছে, তবে এটাকে অতিরঞ্জিত করা ভুল: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বাংলাদেশে জঙ্গিবাদের একটি প্রবণতা ছিল, এখনও আছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর...

২০২৬-০৪-২৮ ১৩:৪৬

‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’

জাতীয়

‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’

দেশে বর্তমানে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, অতীতে ফ্যাসিবাদী আমলে রা...

২০২৬-০৪-২৮ ১৩:৩৮