বুধবার, ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

অন্যান্য

হজের সময় যেসব জিনিস দেশ থেকে নিয়ে যাবেন

হজের সময় যেসব জিনিস দেশ থেকে নিয়ে যাবেন

হজের পবিত্র সফর যেমন ইবাদত ও আধ্যাত্মিকতার, তেমনি এটি ধৈর্য এবং শারীরিক প্রস্তুতিরও একটি বড় পরীক্ষা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত এই দীর্ঘ যাত্রায় নিজেকে সুস্থ ও সচল রাখা অত্যন্ত জরুরি। যেহেতু সৌদি আরবে দীর্ঘ সময় অবস্থান করতে হয় এবং মিনা-আরাফাতের মতো ময়দানগুলোতে প্রতিকূল আবহাওয়ার মধ্য দিয়ে যেতে হয়, তাই প্রয়োজনীয় সরঞ্জামের একটি সঠিক তালিকা আপনার সফরকে অনেক সহজ ও ঝামেলামুক্ত করতে পারে।

অনেকেই দীর্ঘ এই সফরের প্যাকিং নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকেন—কী নেবেন আর কী বাদ দেবেন। বিশেষ করে ইহরামের কাপড় থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় ওষুধ, প্রসাধন সামগ্রী এবং ব্যক্তিগত ব্যবহারের ছোটখাটো জিনিসপত্র গোছানোটা বেশ সময়সাপেক্ষ। একটি পরিকল্পিত ও গোছানো ব্যাগ আপনাকে অপ্রয়োজনীয় দুশ্চিন্তা থেকে মুক্তি দেবে, ফলে আপনি পূর্ণ মনোযোগ ইবাদতে নিবদ্ধ করতে পারবেন।

মনে রাখবেন, প্রয়োজনীয় সবকিছু সাথে রাখা মানে শুধু শারীরিক আরাম নয়, বরং এটি প্রতিটি ধাপে আপনার ইবাদতকে সহজ করে তুলবে। আপনার হজের সফরকে আরামদায়ক ও নিরাপদ করতে প্রয়োজনীয় জিনিসপত্রের একটি বিস্তারিত ও কার্যকর তালিকা নিচে তুলে ধরা হলো, যা প্রতিটি হাজির জন্য অপরিহার্য—

১. ২৪ ইঞ্চি সাইজের ১টি লাগেজ।
২. সাইড ব্যাগ বা কাঁধে বহন করার জন্য ১টি ছোট বা হালকাব্যাগ।
৩. ১টি হাত ব্যাগ।
৪. কমপক্ষে ২ সেট ইহরামের কাপড়। গায়ে পরিধান করার জন্য আড়াই হাত পানার ৩ গজ করে ২পিস। লুঙ্গির মতো পরিধান করার জন্য আড়াই হাত পানার ২.৫ গজ করে ২পিস। (তবে নারীদের জন্য কোনো বিশেষ ইহরামের কাপড় নাই, তারা সালোয়ার কামিজ পরেই ইহরাম বাঁধতে পারবে। শুধু লক্ষ্য রাখতে হবে, পোশাক যেন শালীন হয়।)
৫. কাপড় কাচার সাবান ও গুঁড়া সাবান।
৬. ইহরাম অবস্থায় পরার জন্য দুই ফিতার স্যান্ডেল ২ জোড়া, আর বাকি সময়ের জন্য যে কোনো ধরনের জুতা ১ জোড়া 
(নারীদের জন্য কোন বাধা নাই, যে কোনো আরামদায়ক জুতা পরেই পুরো সফর শেষ করতে পারবেন। তবে চলার সময় খটখট শব্দ করে এমন জুতা পরিহার করা উচিত।)
৭. হালাল অবস্থায় পরার জন্য পায়জামা-পাঞ্জাবি ৩/৪ সেট, লুঙ্গি, গেঞ্জি। (নারীদের জন্য অন্তত ৪ সেট সালোয়ার কামিজ, স্কার্ফ ও ২টি বোরকা।)
৮. অজুর পানি মোছার জন্য টাওয়েল ১টি। 
৯. প্রয়োজনীয় ওষুধ। (ডায়াবেটিক রোগীর জন্য প্রয়োজনীয় ঔষধ।) বিমানে ২ দিনের প্রয়োজন মতো ঔষধ হাত ব্যাগে রেখে বাকিটা লাগেজে নেবেন ।
১০.চার্জারসহ ১টি মোবাইল ফোন। (এন্ড্রয়েড ফোন হলে ভালো)।
১১.কোমরের বেল্ট, টাকার ব্যাগ, গলায় ঝোলানো ব্যাগ ১ সেট।
১২. মোবাইলচার্জ দেওয়ার জন্য পাওয়ারব্যাংক ১টি। আরাফাহ এবং মিনা ও মুযদালিফাতে পাওয়ারব্যাংক প্রয়োজন হবে।
এছাড়া অন্যান্য স্থানে চার্জ দেওয়ার ব্যবস্থা আছে।
১৩. পাথর মারার জন্য ছোট ব্যাগ ১টি।
১৪. মাথার তেল, সাবান, ভ্যাসলিন (প্রয়োজন অনুযায়ী)।
১৫. অল্প পরিমাণে চিঁড়া, বিস্কুট, ড্রাইফুড।
১৬. ছাতা, নোটবুক ১টি সাথে কাগজ, কলম ।
১৭. বড় গামছা বা তোয়ালে ১টি।
১৮. জুতা রাখার ব্যাগ ১টি। প্রয়োজনে পলিথিন ব্যবহার করতে পারেন।
১৯).মেসওয়াক ২টি, টুথপেস্ট ১টি এবং ব্রাশ ১টি।
২০. ফুলানো বালিশ ১টি। শুধু মিনাতে ১ রাতের জন্য প্রয়োজন হবে।
২১. স্যালাইন ১ বক্স।
২২. রোদ থেকে বাঁচার জন্য ১টি ছাতা খুব জরুরি।
২৩. কাঁচি/ট্রিমার ১টি। বিমানে হাত ব্যাগে রাখা যাবে না, লাগেজে রাখবেন।
২৪. ছোট চাকু ১টি। বিমানে হাত ব্যাগে রাখা যাবে না, লাগেজে দিতে হবে।
২৫. কাপড় ঝোলানোর হ্যাঙ্গার ২ বা ৩টি।
২৬. আয়না এবং চিরুনি ১টি। 
২৭. সুগন্ধি ছাড়া সাবান ১টি।
২৮. টয়লেট পেপার ২ বা তিন বক্স। 
২৯. সুঁই-সুতা ১ সেট।
৩০. কাপড় টাঙানোর রশি ১৫ গজ। 
৩১. তালা চাবি ১ সেট।
৩২. স্কচটেপ ১ টি (বড়)। 
৩৩. গেট ১ টি।
৩৪.রেইনকোট ১টি। 
৩৫. সিম খোলার পিন ১টি।
৩৬. পাতলা জায়নামাজ ১টি। 
৩৭.ছোট তসবিহ ১টি।
৩৮. চশমা ২ জোড়া এবং সানগ্লাস ১টি। খুব জরুরি।
৩৯. বিভিন্ন ভুলের জন্য দম দেওয়া এবং খাবার ও পানীয় ইত্যাদির জন্য অন্তত ৫০০ রিয়াল। আর হাতে রাখার জন্য অন্তত ৫০০ রিয়াল।

ফিরে আসার সময় খেজুর কেনা, তসবিহ, জায়নামাজ ইত্যাদি গিফট কেনার টাকা হিসাব করে নেওয়া ভালো। পাসপোর্টে ডলার এন্ডোর্সমেন্ট করে নিতে ভুলবেন না।

আরও

মহিমান্বিত আশুরা: ইতিহাস, তাৎপর্য ও আত্মশুদ্ধির মহোৎসব

অন্যান্য

মহিমান্বিত আশুরা: ইতিহাস, তাৎপর্য ও আত্মশুদ্ধির মহোৎসব

ইসলামি শরিয়ত ও ইতিহাসের পাতায় হিজরি মহররম মাসের ১০ তারিখ অর্থাৎ ‘পবিত্র আশুরা’ এক অনন্য ও তাৎপর্যপূর্ণ দিন। সৃষ্টির সূচন...

২০২৬-০৬-২৫ ১৪:০০

মহানবীর (সা.) হিজরতের সঙ্গে যেভাবে মিশে আছে এক প্রজন্মের আত্মত্যাগ

অন্যান্য

মহানবীর (সা.) হিজরতের সঙ্গে যেভাবে মিশে আছে এক প্রজন্মের আত্মত্যাগ

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর নবুয়ত প্রাপ্তির দ্বাদশ বছরের ঘটনা। মক্কার কুরাইশদের পক্ষ থেকে তখন মুসলিমদের ওপর নেমে এসেছ...

২০২৬-০৬-২১ ১৩:০৭

বর্ষীয়ান সাংবাদিক আল মুজাহিদীর মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক

অন্যান্য

বর্ষীয়ান সাংবাদিক আল মুজাহিদীর মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক

বীর মুক্তিযোদ্ধা, একুশে পদকপ্রাপ্ত কবি ও বর্ষীয়ান সাংবাদিক আল মুজাহিদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহ...

২০২৬-০৬-১৯ ২৩:০৬

নেপালের রাষ্ট্রপতি-স্পিকারসহ ৩৬০ বিশিষ্টজনকে বাংলাদেশের আম উপহার

অন্যান্য

নেপালের রাষ্ট্রপতি-স্পিকারসহ ৩৬০ বিশিষ্টজনকে বাংলাদেশের আম উপহার

নেপালের কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাস এ বছরের ‘সিজন’স বেস্ট কমপ্লিমেন্টস উদ্যোগের আওতায় শুভেচ্ছা ও সৌহার্দ্যের কূটনৈতিক ন...

২০২৬-০৬-১২ ২৩:০২

ফেসবুক ডাউন, ভোগান্তিতে বাংলাদেশের ব্যবহারকারীরা

অন্যান্য

ফেসবুক ডাউন, ভোগান্তিতে বাংলাদেশের ব্যবহারকারীরা

বিভ্রাটের কবলে পড়েছে মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। শুক্রবার (১২ জুন) সন্ধ্যা থেকেই প্ল্যাটফর্ম...

২০২৬-০৬-১২ ১৯:৫৯

চ্যানেল এইটটিনের বিশেষ আয়োজন: প্রিয় ফুটবল দলের আকর্ষণীয় ফটোফ্রেম বানাবেন যেভাবে

অন্যান্য

চ্যানেল এইটটিনের বিশেষ আয়োজন: প্রিয় ফুটবল দলের আকর্ষণীয় ফটোফ্রেম বানাবেন যেভাবে

চলমান বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় মেতেছে পুরো বাংলাদেশ। চায়ের দোকান থেকে কর্পোরেট অফিস, সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বন্ধুদ...

২০২৬-০৬-১২ ১৩:০১