বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

হাতিরঝিলের পথে সাফজয়ী যুবারা

হাতিরঝিলের পথে সাফজয়ী যুবারা

সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো ট্রফি এসেছে দেশে। আজ (শনিবার) সন্ধ্যায় দেশের মাটিতে পা রেখেছে চ্যাম্পিয়ন দলের সদস্যরা। সন্ধ্যা ৭টার দিকে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

চ্যাম্পিয়ন দলকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত হন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক অনূর্ধ্ব-২০ দলের অধিনায়ক মিঠু চৌধুরীকে ফুল দিয়ে বরণ করেন। এই সময় ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি বাফুফে ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ও সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদীসহ অন্যরাও ছিলেন।

২০২২ সালে সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশ নারী দল প্রথম এই সম্মাননা পায়। ২০২৪ সালে পুনরায় সাফ চ্যাম্পিয়ন ও ২০২৫ সালে এশিয়ান কাপে প্রথমবার ওঠার পর নারী দল আরও দুইবার এই ছাদ খোলা বাসে উঠেছিল। পুরুষ দলের জন্য এই প্রথম ছাদখোলা বাসের ব্যবস্থা করা হয়েছে।

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের চ্যাম্পিয়ন ছবি দিয়ে ছাদখোলা বাস প্রস্তুত করা হয়েছে। বিমানবন্দর থেকে সেই বাস হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারের পথে। সেখানে মিঠু-রোনানদের জন্য সংবর্ধনার আয়োজন করেছে বাফুফে। এরই মধ্যে রোনানদের জন্য প্রস্তুত হাতিরঝিল।

আরও

রোনালদোর পথ ধরে পর্তুগালের ক্যাম্প ছাড়েন আরও একজন

খেলাধুলা

রোনালদোর পথ ধরে পর্তুগালের ক্যাম্প ছাড়েন আরও একজন

এক ম্যাচে বেঞ্চে বসে কাটিয়েছেন, অপর ম্যাচেও শুরুর একাদশে না থাকার সম্ভাবনা ছিল বেশি। এমন পরিস্থিতিতে ক্ষুব্ধ পর্তুগিজ সু...

২০২৬-১০-০৪ ২২:৩২

থাইল্যান্ডকে হারিয়ে হকিতে সপ্তম বাংলাদেশ

খেলাধুলা

থাইল্যান্ডকে হারিয়ে হকিতে সপ্তম বাংলাদেশ

এশিয়ান গেমসে হকিতে বাংলাদেশের লক্ষ্য ছিল ষষ্ঠ স্থান। কিন্তু সেই লক্ষ্য পূরণ হয়নি। চীনের কাছে হেরে বাংলাদেশ সপ্তম স্থানে...

২০২৬-১০-০৩ ১৯:০২

কলকাতায় ব্রাজিল-ভারত মহারণ, ম্যাচে ১১ বদলির সুযোগ

খেলাধুলা

কলকাতায় ব্রাজিল-ভারত মহারণ, ম্যাচে ১১ বদলির সুযোগ

কলকাতার রাত আজ অন্যরকম হওয়ার অপেক্ষায়। এক পাশে বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল, অন্য পাশে ফিফা র‍্যাঙ্কিংয়ে অনেক প...

২০২৬-১০-০৩ ১৬:৪১

বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান ক্লাব ও চট্টগ্রাম ক্লাবের ক্রীড়া উৎসব

খেলাধুলা

বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান ক্লাব ও চট্টগ্রাম ক্লাবের ক্রীড়া উৎসব

বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান ক্লাব ও চট্টগ্রাম ক্লাব ক্রীড়া উৎসব করেছে। দুই ক্লাবের সদস্য ও খেলোয়াড়দের অংশগ্রহণে আয়োজ...

২০২৬-১০-০৩ ১২:৫৯