বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

হামজাদের কোচের দর কষাকষির তালিকায় ৬ জন

হামজাদের কোচের দর কষাকষির তালিকায় ৬ জন

কে হচ্ছেন বাংলাদেশ পুরুষ ফুটবল দলের কোচ, এ নিয়ে ফুটবলাঙ্গনে চলছে নানা জল্পনা-কল্পনা। আজ সন্ধ্যায় জাতীয় দল কমিটির সভা হলেও সেখানে কোনো নাম চূড়ান্ত হয়নি। তাই ফুটবলপ্রেমীদের হামজাদের পরবর্তী কোচের নাম জানতে অপেক্ষায় থাকতে হচ্ছে।

জাতীয় দল কমিটির চেয়ারম্যান বাফুফে সভাপতি তাবিথ আউয়াল স্বয়ং। তিনি সভা শেষে ফর্টিজ ডাউনটাউনে উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘আমরা কোচ নিয়োগ নিয়ে কাজ করছি। ১৫ মে পর্যন্ত অপেক্ষা বলছি।’

২০১৬ সালে রিও অলিম্পিকে ব্রাজিলকে স্বর্ণ জিতিয়েছিলেন রোজারিও মিকেল। তিনি ব্রাজিলের দ্বিতীয় বিভাগের ক্লাবে যোগ দিচ্ছেন এমন তথ্য জানা গেছে। মিকেলকে নিয়ে প্রশ্ন হলে বাফুফে সভাপতি বলেন, ‘আমরা ইন্ডিভিজুয়াল কোনো কিছু নিয়ে তথ্য দিচ্ছি না। আমাদের সাথে অনেকের আলোচনা চলছে। আমরা যেমন ওপেন রয়েছি, তারাও ওপেন আছেন।’

জাতীয় দল কমিটির আজকের সভায় মূলত গত কয়েক দিন সাক্ষাৎকার নেয়া কোচদের পর্যালোচনা করা হয়েছে। সভা সূত্রের খবর, সেই পর্যালোচনায় ছয় জনের সংক্ষিপ্ত তালিকা হয়েছে। এই ছয় জনের সঙ্গে আগামীকাল থেকে বেতন, আনুষাঙ্গিক সুযোগ-সুবিধা কতটুকু না হলেই নয়- এই বিষয়গুলো নিয়ে চলবে দর কষাকষি।

কোন কোচকে কত ডলার দিয়ে দর দাম শুরু ও শেষ সেটারও আলোচনা হয়েছে আজকের সভায়। দুই পক্ষের দর কষাকষির পর আগামী দুই-তিন দিনের মধ্যে জাতীয় দল কমিটি আরেকটি সভা করবে। সেই সভায় নাম চূড়ান্ত করে নির্বাহী কমিটির সভায় অনুমোদন হতে পারে।

জাতীয় দল কমিটির সভায় চেয়ারম্যান তাবিথ আউয়াল কোনো এক কোচকে প্রাধান্য বা এক নম্বর বিবেচনা করা যেতে পারে- এমন প্রস্তাব দেন। তখন ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যানের কথা বলেন। তিনি বাংলাদেশের ফুটবলে আসলে উন্নতি হবে এবং বিশ্ব ফুটবলেও বাংলাদেশ আলোচনায় থাকবে এমন যুক্তি দেন। কমিটির অন্য সদস্যরাও একমত হয়ে কোলম্যানকে বিশেষ গুরুত্ব দেয়ার বিবেচনা জানান। তবে কোলম্যানের পাশাপাশি জার্মান কোচ মাইকেল লিস এবং আরও চার কোচকেও এই প্রক্রিয়ায় রাখছে ফেডারেশন। যে কোচের সঙ্গে সব কিছু ইতিবাচক হিসেবে মিলবে, তিনিই হবেন হামজাদের পরবর্তী কোচ।

বাংলাদেশ দলের কোচ হওয়ার জন্য এবার অনেক হাই প্রোফাইল ব্যক্তি আবেদন করেছেন। বাফুফে হ্যাভিয়ের ক্যাবরেরাকে ১৩ হাজার ইউরো প্রদান করত। বাফুফের পক্ষে হেড কোচের জন্য ২০ হাজার ডলারের বেশি প্রদান করা কঠিন। বাজেট নিয়ে আজ প্রশ্ন হলে সভাপতি তাবিথ আউয়াল বলেন, ‘অবশ্যই বাজেট একটা ফ্যাক্ট এবং বাফুফের একটি বাজেট রয়েছে। বাফুফের বাজেটের চেয়ে বেশি হলে সেটা সরকার, স্পন্সর ও ডোনার অর্গানাইজেশনের সঙ্গে আলাপ করে সংস্থানের চেষ্টা করা হবে। কিন্তু সিদ্ধান্ত নিতে হবে বাফুফেকেই।’

আরও

বাংলাদেশ প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে : ফিফা সেক্রেটারি জেনারেল

খেলাধুলা

বাংলাদেশ প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে : ফিফা সেক্রেটারি জেনারেল

ফ্রান্স-সুইডেন ম্যাচের আগে সাংবাদিকদের প্রেস সেন্টারে ব্যস্ততা। কেউ আইভোরি কোস্ট-নরওয়ে ম্যাচের বিশ্লেষণ করছেন, আবার কেউ...

২০২৬-০৭-০১ ০৯:৩৫

জোড়া গোলে মেসির পাশে এমবাপে, শেষ ষোলোতে ফ্রান্স

খেলাধুলা

জোড়া গোলে মেসির পাশে এমবাপে, শেষ ষোলোতে ফ্রান্স

ফুটবল মাঠে দাপট ধরে রেখেছে গত দুই বিশ্বকাপে ফাইনাল খেলা ফ্রান্স। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ফাইনালের ভেন্যু নিউজার্সি স্টেডি...

২০২৬-০৭-০১ ০৮:২৭

আইভরি কোস্টকে বিদায় করে শেষ ষোলোতে নরওয়ে

খেলাধুলা

আইভরি কোস্টকে বিদায় করে শেষ ষোলোতে নরওয়ে

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে নরওয়ের রূপকথা শেষ ৩২ এ ফুরিয়ে যায়নি। ডালাস স্টেডিয়ামে তারা আইভরি কোস্টকে হারিয়েছে। আর্লিং হালান...

২০২৬-০৭-০১ ০৮:২৫

বিশ্বকাপ থেকে জার্মানির বিদায়ের পেছনে যত কারণ

খেলাধুলা

বিশ্বকাপ থেকে জার্মানির বিদায়ের পেছনে যত কারণ

ম্যাচে পিছিয়ে থেকেও ঘুরে দাঁড়িয়েছিল জার্মানি। দ্বিতীয়ার্ধে বেড়েছে আক্রমণের সংখ্যাও। কিন্তু একাধিক ভুল, অমিল পরিকল্পনায় ব...

২০২৬-০৬-৩০ ১০:৩৬

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

খেলাধুলা

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

ম্যাচের মতো ফল নির্ধারণী টাইব্রেকারেও নাটকীয়তার জন্ম দিলো মরক্কো-নেদারল্যান্ডস। স্নায়ুরক্ষার এই লড়াইয়ে উভয় দলই যেন একের...

২০২৬-০৬-৩০ ১০:৩৫

টাইব্রেকারে জার্মানিকে প্রথমবার হারিয়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

খেলাধুলা

টাইব্রেকারে জার্মানিকে প্রথমবার হারিয়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

২০১৪ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর জার্মানি টানা দুই আসরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল। এবার তারা দাপট দেখিয়ে এক ম্যাচ...

২০২৬-০৬-৩০ ০৯:২২