রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

মরোক্কোর বিপক্ষে বিশ্বকাপ যাত্রাটা সুখকর হয়নি ব্রাজিলের। ১-১ গোলের সমতা নিয়ে ম্যাচের ইতি টেনেছে কার্লো আনচেলত্তির দল। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে শনিবার হাইতির মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে এর আগেই ফিফা থেকে সুখবর পেয়েছে ব্রাজিল। ফুটবল নিয়ন্ত্রক সংস্থার সবশেষ হালনাগাদ র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছে নেইমারদের দল।

বিশ্বকাপে প্রথম রাউন্ডের খেলা শেষ হওয়ায় ফিফা র‌্যাঙ্কিংয়ে বেশ কিছু পরিবর্তন এসেছে। সেনেগালকে ৩-১ গোলে হারিয়ে এক ধাপ এগিয়ে দুই নম্বরে উঠে এসেছে ফ্রান্স। বিপরীতে কেপ ভার্দের সঙ্গে ড্র করায় এক ধাপ পিছিয়ে তিনে নেমে গেছে স্পেন।

মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করলেও র‌্যাঙ্কিংয়ে লাভ হয়েছে ব্রাজিলের। ডিআর কঙ্গোর সঙ্গে ড্রয়ের পর পয়েন্ট হারিয়ে পর্তুগাল পাঁচ থেকে সাত নম্বরে নেমে যাওয়ায় এক ধাপ এগিয়ে পাঁচ নম্বরে উঠেছে সেলেসাওরা। একইভাবে ব্রাজিলের বিপক্ষে ড্র করায় এক ধাপ উন্নতি করে ছয় নম্বরে জায়গা পেয়েছে মরক্কো।

শীর্ষ দশেও এসেছে পরিবর্তন। জার্মানি এক ধাপ এগিয়ে নবম স্থানে উঠেছে, আর বেলজিয়াম নেমে গেছে দশে। ইংল্যান্ড ও নেদারল্যান্ডস অবশ্য আগের অবস্থানই ধরে রেখেছে, তারা যথাক্রমে চতুর্থ ও অষ্টম স্থানে অবস্থান করছে।

তবে টেবিলের শীর্ষস্থানে কোনো পরিবর্তন আসেনি। আর্জেন্টিনা আগের মতোই এক নম্বরে রয়েছে। লিওনেল মেসির দল আলজেরিয়ার বিপক্ষে জয় পাওয়ার পর তাদের পয়েন্ট বাড়ালেও তাদের অবস্থান অক্ষুণ্ণ রয়েছে। আর্জেন্টিনার পয়েন্ট ১৮৮৯.০৬, আর দুই নম্বরে থাকা ফ্রান্স মাত্র দুই পয়েন্ট পিছিয়ে।

অন্যদিকে কলম্বিয়া উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে উঠে এসেছে ১১ নম্বরে। মেক্সিকো দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে জায়গা করে নিয়েছে ১৩ নম্বরে। বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে হারার পর ক্রোয়েশিয়া তিন ধাপ পিছিয়ে এখন ১৪ নম্বরে অবস্থান করছে।

যুক্তরাষ্ট্র প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে দুই ধাপ এগিয়ে ১৫ নম্বরে উঠেছে। জাপানও এক ধাপ উন্নতি করে এখন ১৭ নম্বরে। ডিআর কঙ্গো তিন ধাপ এগিয়ে পৌঁছেছে ৪৩ নম্বরে।

আরও

২২৮ রানের লিড নিয়ে শেষ বাংলাদেশের প্রথম ইনিংস

খেলাধুলা

২২৮ রানের লিড নিয়ে শেষ বাংলাদেশের প্রথম ইনিংস

তৃতীয় দিনের সকালের সেশনে হাসান মাহমুদ ও তাইজুল ইসলাম ফিরে গেলেন। তারপরও অনড় অবস্থানে মেহেদী হাসান মিরাজ। এবার তাসকিন আহম...

২০২৬-০৮-১৫ ০৯:৫৫

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার বিরল ‘নো বল’

খেলাধুলা

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার বিরল ‘নো বল’

ডারউইন টেস্টে বেশ ব্যাকফুটে অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। সফরকারী বাংলাদেশের বিপক্ষে কোনো সেশনেই তারা সেভাবে নিয়ন্ত্রণটা ন...

২০২৬-০৮-১৫ ০৯:১২

২১৯ রানের লিড নিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ

খেলাধুলা

২১৯ রানের লিড নিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ

অস্ট্রেলিয়ায় অবিশ্বাস্য ভালো খেলছে বাংলাদেশ। তৃতীয় দিনের প্রথম সেশন শেষেও টিকে আছে তাদের দাপট। মেহেদী হাসান মিরাজ ও তাসক...

২০২৬-০৮-১৫ ০৯:১১

মিরাজের ফিফটি, বাংলাদেশের চারশ ও লিড ২০০ রানের

খেলাধুলা

মিরাজের ফিফটি, বাংলাদেশের চারশ ও লিড ২০০ রানের

১২৬তম ওভারে পঞ্চম বলে ফাঁকা মিড অনের দিকে বল মেরেই দৌড়। হয়ে গেল ১২তম টেস্ট ফিফটি। অস্ট্রেলিয়ার মাটিতে চলতি ইনিংসে বাংলাদ...

২০২৬-০৮-১৫ ০৮:৩৫

ইনফান্তিনোর উদ্দেশ্যে খোলা চিঠি, এএফসির বিরুদ্ধে কাতারের চ্যালেঞ্জ

খেলাধুলা

ইনফান্তিনোর উদ্দেশ্যে খোলা চিঠি, এএফসির বিরুদ্ধে কাতারের চ্যালেঞ্জ

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে নিয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি), উয়েফা এবং কনকাকাফ...

২০২৬-০৮-১৪ ২২:৪৭