সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গ্যাসের চাপ কম থাকায় ভালুকায় বন্ধ দুই কারখানা, সংকটে আরও পাঁচটি

গ্যাসের চাপ কম থাকায় ভালুকায় বন্ধ দুই কারখানা, সংকটে আরও পাঁচটি

গ্যাসের চাপ স্বাভাবিক না হওয়ায় ময়মনসিংহের ভালুকায় শিল্পকারখানাগুলোর উৎপাদনে সংকট অব্যাহত রয়েছে। এর মধ্যে গত বৃহস্পতিবার থেকে দুটি কারখানা পুরোপুরি বন্ধ রয়েছে। কারখানা দুটিতে কর্মরত ছিলেন প্রায় এক হাজার ৪৪ জন শ্রমিক। পাশাপাশি আরও পাঁচটি কারখানার গ্যাসনির্ভর ইউনিট আংশিক বন্ধ রাখা হয়েছে। তবে রোববার দুপুর পর্যন্ত নতুন করে কোনো কারখানা বন্ধ কিংবা শ্রমিকদের আকস্মিক ছুটির খবর পাওয়া যায়নি।

শিল্প পুলিশ সূত্রে জানা যায়, পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া কারখানা দুটি হলো ভালুকার কাঠালী এলাকার ওসমান গ্রুপের রাসেল স্পিনিং মিল এবং এক্সিলেন্ট টাইলস। রাসেল স্পিনিং মিলের সংশ্লিষ্ট ইউনিটে ৬৭২ জন শ্রমিক কাজ করতেন। অন্যদিকে এক্সিলেন্ট টাইলসে কর্মরত ছিলেন ৩৭২ জন।

রাসেল স্পিনিং মিলস কর্তৃপক্ষ বুধবার থেকেই শ্রমিকদের ছুটি দিতে শুরু করে। পরে বৃহস্পতিবার পুরো ইউনিটের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এ সময় শ্রমিকদের জানানো হয়, গ্যাস-সংকটের কারণে আপাতত উৎপাদন চালানো সম্ভব হচ্ছে না।

অন্যদিকে গ্যাস-সংকটের কারণে আংশিক বন্ধ রয়েছে এক্সিলেন্ট সিরামিক, সৌদি বাংলা ফিডস, আকবর কটন, ডেনিস মাল্টিপারপাস ও তাল্লু স্পিনিং মিল। এসব কারখানা আগে থেকেই ঘোষণা দিয়ে গ্যাসনির্ভর ইউনিটের কার্যক্রম বন্ধ রেখেছে।

শেফার্ড গ্রুপের ফ্যান্সি ইয়ার্ন নামের একটি কারখানাও শনিবার বন্ধ ছিল। তবে রোববার কারখানাটি আবার উৎপাদনে ফিরেছে।

শিল্প পুলিশ ৫-এর পুলিশ সুপার আনছার উদ্দিন বলেন, গ্যাসের চাপ খুব একটা বাড়েনি। আগের মতোই রয়েছে। এখন পর্যন্ত গ্যাস সরবরাহে লক্ষণীয় কোনো উন্নতির তথ্য পাওয়া যায়নি। বিশেষ করে স্পিনিং মিলগুলো গ্যাসের স্বল্পতায় চরম সংকটে রয়েছে। ফলে উৎপাদন মারাত্মকভাবে কমে গেছে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ভালুকা আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক (সিস্টেম অপারেশন) শামীম হোসেন জানান, ভালুকা এলাকায় ১৪০ ও ৫০ পিএসআইয়ের দুটি পৃথক লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করা হয়। রোববার দুপুরের দিকে সরবরাহ লাইনে মাত্র ৬০ পিএসআই গ্যাস পাওয়া যাচ্ছিল।

আরও

কুড়িগ্রামে সার লুটের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

সারা দেশ

কুড়িগ্রামে সার লুটের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিক্ষুব্ধ কৃষকদের হাতে বিএডিসির ডিলারের গুদাম থেকে সার লুটের ঘটনায় ৫ সদস্যের কমিটি গঠন করেছে...

২০২৬-০৮-২৩ ২৩:১৪

পাইকগাছায় বিদ্যালয়ে ক্লাস চলাকালে ফ্যান খুলে পড়লো শিক্ষার্থীর উপর

সারা দেশ

পাইকগাছায় বিদ্যালয়ে ক্লাস চলাকালে ফ্যান খুলে পড়লো শিক্ষার্থীর উপর

খুলনার পাইকগাছার কপিলমুনিতে শ্রেণিকক্ষে ফ্যান খুলে পড়ে আফিয়া ইভনাত আলভী (৬) নামে প্রথম শ্রেণির এক ছাত্রী গুরুতর আহত হয়েছ...

২০২৬-০৮-২৩ ২২:০৫

খুলনার লবণচরার চাঞ্চল্যকর ডাবল মার্ডারের আরও দুই আসামী গ্রেফতার

সারা দেশ

খুলনার লবণচরার চাঞ্চল্যকর ডাবল মার্ডারের আরও দুই আসামী গ্রেফতার

খুলনার লবণচরার চাঞ্চল্যকর ডাবল মার্ডার এর মঞ্জুরুল হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬, স্পেশাল কোম্পানি।গ...

২০২৬-০৮-২৩ ২২:০৪

মাদক ছেড়ে ঘুরতে চল: সাভারে বিএনপি নেতা মোহাম্মদ আলী'র উদ্যোগে ব্যতিক্রমী নৌকা ভ্রমণ

সারা দেশ

মাদক ছেড়ে ঘুরতে চল: সাভারে বিএনপি নেতা মোহাম্মদ আলী'র উদ্যোগে ব্যতিক্রমী নৌকা ভ্রমণ

তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে 'মাদক ছেড়ে ঘুরতে চল' স্লোগানে ব্যতিক্রমী নৌকা ভ্রমণের আয়োজন করা...

২০২৬-০৮-২৩ ২০:৫৬

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থায় অবৈধ প্রশাসক নিয়গ বাতিল ও দ্রুত নির্বাচনের দাবিতে মানববন্ধন

সারা দেশ

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থায় অবৈধ প্রশাসক নিয়গ বাতিল ও দ্রুত নির্বাচনের দাবিতে মানববন্ধন

সাভারে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থায় অবৈধ প্রশাসক নিয়োগ বাতিল এবং দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের কাছে দা...

২০২৬-০৮-২৩ ২০:৫৪

নেত্রকোনায় জামাইয়ের কুটারের আঘাতে শাশুড়ি নিহত ; ঘাতক জামাই আটক

সারা দেশ

নেত্রকোনায় জামাইয়ের কুটারের আঘাতে শাশুড়ি নিহত ; ঘাতক জামাই আটক

নেত্রকোনার দুর্গাপুরে মেয়ের জামাইয়ের কুটারের আঘাতে শ্বাশুড়ি নিহত হয়েছেন। নিহত শাশুড়ি সাহারা খাতুন (৫৮) উপজেলার চন্ড...

২০২৬-০৮-২৩ ১৯:৫৩