বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

গভীর রাতে ইরানে আবারও হামলা যুক্তরাষ্ট্রের

গভীর রাতে ইরানে আবারও হামলা যুক্তরাষ্ট্রের

ইরানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। টানা ১২তম রাতে দেশটিতে চালানো এই হামলায় দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়। একই সময়ে তেহরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, তাদের নিরাপত্তা নিশ্চিত না হলে উপসাগরীয় অঞ্চলের কোনও অবকাঠামোই নিরাপদ থাকবে না।

ইরানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। টানা ১২তম রাতে দেশটিতে চালানো এই হামলায় দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়। একই সময়ে তেহরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, তাদের নিরাপত্তা নিশ্চিত না হলে উপসাগরীয় অঞ্চলের কোনও অবকাঠামোই নিরাপদ থাকবে।

আঞ্চলিক জলসীমায় বেসামরিক নাবিক ও বাণিজ্যিক জাহাজের জন্য হুমকি তৈরির সক্ষমতা আরও দুর্বল করতে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে এ হামলা চালানো হয়েছে বলে বুধবার (২২ জুলাই) মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানা

 

এর আগে ইরানের আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সি জানায়, দেশটির দক্ষিণাঞ্চলীয় বুশেহর শহরের আশপাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সময়ে কুয়েত জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের একটি ড্রোন হামলা প্রতিহত করার চেষ্টা করছে।

ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র হামলা ও হুমকি অব্যাহত রাখলে উপসাগরীয় অঞ্চলে তাদের পাল্টা হামলাও বন্ধ হবে না। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বুধবার এক্সে দেয়া এক পোস্টে এ বার্তা দেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের আরও বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি দেন।

 

গালিবাফ লেখেন, ‘যে অঞ্চলে আমরা তেল বিক্রি করতে পারব না, সেখানে অন্য কেউও তেল বিক্রি করতে পারবে না। আমাদের নিরাপত্তা নিশ্চিত না হলে কোনও অবকাঠামোই নিরাপদ থাকবে না।’

 

তার এ বক্তব্য ইরানের অন্য কর্মকর্তাদের দেয়া একই ধরনের হুমকির প্রতিধ্বনি। এর আগের রাতে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের কয়েকটি বিদ্যুৎকেন্দ্র ও সড়ক ক্ষতিগ্রস্ত হয়। আন্তর্জাতিক আইন অনুযায়ী, সামরিক কাজে ব্যবহৃত না হলে বেসামরিক অবকাঠামোতে হামলা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হয়। তবে চলমান সংঘাতে দুই পক্ষই বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছে।

 

পৃথক প্রতিবেদনে বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোরে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলায় একাধিক স্থানে বিস্ফোরণ হয়েছে। বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছের একটি বিদ্যুৎ উপকেন্দ্রেও হামলা হয়েছে।

 

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, খুজেস্তান প্রদেশের আহভাজ ও রামশির শহরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া হরমোজগান প্রদেশের সিরিক শহরের জিয়ারাত গ্রামের কাছেও কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

 

এদিকে আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, খুজেস্তান প্রদেশের বন্দর মাহশাহর এলাকার কাছেও বিস্ফোরণ হয়েছে। ফার্স নিউজ এজেন্সি জানায়, বুশেহর শহরের কাছে দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

 

বুশেহরের গভর্নর মোহাম্মদ মোজাফফারি বলেন, বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে একটি বিদ্যুৎ উপকেন্দ্রে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে কাছের একটি গ্রামে প্রায় দুই ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।

 

গত সপ্তাহ থেকে যুক্তরাষ্ট্র ইরানজুড়ে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে। জবাবে তেহরান বলছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ব্যবহৃত স্থাপনা ও ঘাঁটিগুলোকে লক্ষ্য করেই তারা পাল্টা হামলা চালাচ্ছে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত মাসের শেষ দিক থেকে শুরু হওয়া মার্কিন হামলায় এখন পর্যন্ত ৫৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনটি শিশু রয়েছে। আহত হয়েছেন আরও ৫৯০।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান এ সপ্তাহে বারবার যুক্তরাষ্ট্রের মিত্র বাহরাইন, কুয়েত ও জর্ডানে হামলা চালিয়েছে। এর মধ্যে কুয়েতের পানি ও বিদ্যুৎ স্থাপনাতেও হামলা করা হয়েছে।

গত শুক্রবার জর্ডানে একটি বিমানঘাঁটিতে ইরানের হামলায় তিন মার্কিন সেনা নিহত হন। আর রোববার ইরাকের এরবিলে হামলাকারী একটি ড্রোন নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করার সময় আরও এক মার্কিন সেনা নিহত হন। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হিসাবে, এতে ইরান যুদ্ধ শুরুর পর নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে।

আরও

সৌদিতে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা

আন্তর্জাতিক

সৌদিতে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলা, নিরাপদ প্রবাসজীবন নিশ্চিত করা এবং আইনি জটিলতা এড়িয়ে চলতে বিশেষ সতর্...

২০২৬-০৯-২৮ ২০:৩৭

সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলনের’ ডাক -ককরোচ জনতা পার্টির

আন্তর্জাতিক

সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলনের’ ডাক -ককরোচ জনতা পার্টির

মুম্বাইয়ের শিবাজী পার্কে বিক্ষোভ সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলন’ বা গণগ্রেপ্তার কর্মসূচির ঘোষণা দিয়েছে ভারতের...

২০২৬-০৯-২৮ ১৭:৫১

শুভেন্দুর মৃত্যু কামনা, বিতর্কে হুমায়ুন কবির

আন্তর্জাতিক

শুভেন্দুর মৃত্যু কামনা, বিতর্কে হুমায়ুন কবির

পশ্চিমবঙ্গে নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। রোববার (২...

২০২৬-০৯-২৭ ১৮:১৫

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

আন্তর্জাতিক

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

কানাডার বৃহত্তম রাজ্য কুইবেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত হয়েছেন। গত কাল শনিবার রাজধানী মন্ট্রিল থেকে...

২০২৬-০৯-২৭ ১৩:০৮