রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

রাজনীতি

গুম সম্পর্কিত বিল নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি হয়েছে: নাহিদ ইসলাম

গুম সম্পর্কিত বিল নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি হয়েছে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসনামলে গুমকে রাষ্ট্রীয় নিপীড়নের এক ভয়াবহ হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছিল। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত এই নৃশংসতার শিকার হয়েছেন বিরোধী দল ও মতের অসংখ্য নাগরিক।

বর্তমানে সংসদে উত্থাপিত গুম প্রতিরোধ ও প্রতিকার বিল এবং মানবাধিকার কমিশন বিল নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে শনিবার (২৯ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নাহিদ ইসলাম এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘আয়নাঘর’ নামক অন্ধকার প্রকোষ্ঠে অসংখ্য মানুষকে আটকে রেখে যে অমানবিক ও পৈশাচিক নির্যাতন চালানো হয়েছে, তা বিশ্ব মানবতাকে লজ্জিত করে। আজও নিখোঁজদের স্বজনেরা বছরের পর বছর ধরে প্রিয়জনের ফিরে আসার অপেক্ষায় দিন কাটাচ্ছেন। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে গুমের শিকার সব ব্যক্তি ও তাদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

তিনি বলেন, গুম হওয়া স্বজনদের ফিরে পাওয়ার আকুতি, তাদের পরিবারের দীর্ঘশ্বাস এবং বছরের পর বছর বয়ে চলা অপেক্ষার বেদনার ওপর দাঁড়িয়েই ছাত্র-জনতার ঐতিহাসিক ও রক্তক্ষয়ী বিপ্লবের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি।

‘দুর্ভাগ্যজনকভাবে, বিপ্লব-পরবর্তী বাংলাদেশেও বহু পরিবার প্রিয়জনের ফিরে আসার অপেক্ষায় রয়েছে। এখনও গুমের শিকার অনেক মানুষের কোনও সন্ধান পাওয়া যায়নি। মোংলায় কারাগারে মিরাজ শেখের গুমের অভিযোগও আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করে।’

নাহিদ ইসলাম বলেন, অতীতে গুমের বিরুদ্ধে অবস্থান নিলেও বর্তমান সরকারের সংসদে উত্থাপিত গুম প্রতিরোধ ও প্রতিকার বিল এবং মানবাধিকার কমিশন বিল নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি হয়েছে। এসব উদ্যোগে গুমের মতো গুরুতর অপরাধের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ ও জবাবদিহি নিশ্চিত করার পরিবর্তে দায়মুক্তির সুযোগ থেকে যাওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি বলেন, গুমের প্রতিটি ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত না করলে বাংলাদেশে গুমের সংস্কৃতির স্থায়ী অবসান সম্ভব নয়।

নাহিদ ইসলাম বলেন, মোংলায় গুমের শিকার মিরাজ শেখসহ আওয়ামী লীগ আমলে গুমের শিকার সব ব্যক্তিকে খুঁজে বের করতে হবে। তাদের পরিবারের কাছে সত্য তুলে ধরতে হবে। গুমের প্রতিটি ঘটনার বিচার দ্রুত নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, গুম প্রতিরোধ আইনে গুমের অভিযোগের স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর তদন্তের সুস্পষ্ট বিধান রাখতে হবে।

বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বাংলাদেশে আর কখনও যেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুমের সংস্কৃতি ফিরে না আসে, তা নিশ্চিত করতে হবে।

‘গুমের শিকার প্রতিটি মানুষের পরিবারের কান্নার জবাব দিতে হবে। সত্য উদঘাটন, ন্যায়বিচার ও জবাবদিহির মধ্য দিয়েই একটি মানবিক, গণতান্ত্রিক ও নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে।’

আরও

ভালোবাসা কখনো একতরফা হয় না: জামায়াত আমির

রাজনীতি

ভালোবাসা কখনো একতরফা হয় না: জামায়াত আমির

বিএনপির সংরক্ষিত নারী আসনের সদস্যদের বিরোধী দলের আসনগুলোতে অতিরিক্ত দায়িত্ব দিয়ে বসানো সম্পূর্ণ অসাংবিধানিক বলে মন্তব্য...

২০২৬-০৮-২৫ ২১:৫৭

‘গুম’ নিয়ে জামায়াত নেতার বক্তব্য প্রত্যাহার, বললেন ‘স্লিপ অব টাং’

রাজনীতি

৫১২ জন গুমের দাবি ভুল: হামিদুর রহমান আযাদ ‘গুম’ নিয়ে জামায়াত নেতার বক্তব্য প্রত্যাহার, বললেন ‘স্লিপ অব টাং’

‘বিএনপি সরকারের ছয় মাসে ৫১২ জন গুম হয়েছে’—জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদের দেওয়া এই বক্তব...

২০২৬-০৮-২৫ ০৮:৫৯

সম্পাদকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, যা নিয়ে আলোচনা হলো

রাজনীতি

সম্পাদকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, যা নিয়ে আলোচনা হলো

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংসদে বিরোধী দলের ভূমিকা এবং জাতীয় বিভিন্ন ইস্যু নিয়ে সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে মতব...

২০২৬-০৮-২৫ ০৮:৫০

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যের জবাব দিলেন হাসনাত আবদুল্লাহ

রাজনীতি

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যের জবাব দিলেন হাসনাত আবদুল্লাহ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগ করেছেন কি না—এমন প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে সাংবাদি...

২০২৬-০৮-২৫ ০৮:৩৫

গণতন্ত্রে ভিন্নমত থাকবে, ঐক্য ভাঙা যাবে না: দুদু

রাজনীতি

গণতন্ত্রে ভিন্নমত থাকবে, ঐক্য ভাঙা যাবে না: দুদু

গণতন্ত্রে ভিন্নমত ও সমালোচনা থাকবে, তবে কোনোভাবেই ঐক্য ভাঙা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জা...

২০২৬-০৮-২৪ ১৬:২০

বিএনপি সরকার ১৮০ দিনে কোনো প্রতিশ্রুতিই রক্ষা করতে পারেনি: নাহিদ ইসলাম

রাজনীতি

বিএনপি সরকার ১৮০ দিনে কোনো প্রতিশ্রুতিই রক্ষা করতে পারেনি: নাহিদ ইসলাম

বিএনপি সরকার জনগণকে দেওয়া কোনো প্রতিশ্রুতিই রক্ষা করতে পারেনি বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও...

২০২৬-০৮-২৪ ১৫:০৩