শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

রাজনীতি

গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু

গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু

দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়েছে বিএনপির। শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৮টায় গুলশানে দলের চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটি প্রথমবারের মতো স্থায়ী কমিটির বৈঠক। বৈঠকের সভাপতিত্ব করছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বৈঠক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে দল ও সহযোগী সংগঠনের পুনর্গঠন, সংরক্ষিত নারী সংসদ সদস্য নির্বাচন প্রক্রিয়া এবং সর্বশেষ রাজনৈতিক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে।

স্থায়ী কমিটির সভায় উপস্থিত রয়েছেন: মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান (ভার্চুয়ালি), অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, বেগম সেলিমা রহমান (ভার্চুয়ালি) এবং অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেন। সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকায় মির্জা আব্বাস বৈঠকে উপস্থিত থাকতে পারেননি।

এর আগে গত ৯ জানুয়ারি সর্বশেষ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

আরও

শরিকদের সঙ্গে দূরত্ব বাড়ছে ক্ষমতাসীন বিএনপির

রাজনীতি

শরিকদের সঙ্গে দূরত্ব বাড়ছে ক্ষমতাসীন বিএনপির

চব্বিশের ঐতিহাসিক ছাত্র-জনতার অভ্যুত্থান এবং পরবর্তী অন্তর্বর্তী সরকারের অধীনে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ১৩তম জা...

২০২৬-১০-১৯ ১৬:২৭

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশের মানুষকে ক্ষুধার্ত রাখার শামিল: রিজভী

রাজনীতি

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশের মানুষকে ক্ষুধার্ত রাখার শামিল: রিজভী

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বন্ধের হুমকিকে দেশবিরোধী ও মানবতাবিরোধী কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির ভারপ্রাপ্...

২০২৬-১০-০৯ ২০:৪৭

খেতাব বাতিল করে জনগণের হৃদয় থেকে শহীদ জিয়ার স্মৃতি মুছে ফেলা যাবে না: প্রতিমন্ত্রী ইশরাক

রাজনীতি

খেতাব বাতিল করে জনগণের হৃদয় থেকে শহীদ জিয়ার স্মৃতি মুছে ফেলা যাবে না: প্রতিমন্ত্রী ইশরাক

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা পদক বাতিলের সিদ্ধান্তকে অবৈধ আখ্যা দিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়া...

২০২৬-১০-০৯ ২০:৪০

ছাত্রদল ভবিষ্যৎ রাজনীতির ‘সাপ্লাই লাইন’: আবদুস সালাম

রাজনীতি

ছাত্রদল ভবিষ্যৎ রাজনীতির ‘সাপ্লাই লাইন’: আবদুস সালাম

ছাত্রদল ভবিষ্যৎ রাজনীতির ‘সাপ্লাই লাইন’ বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক, বিএনপি চেয়ারম...

২০২৬-১০-০৯ ১৯:১৮

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ

রাজনীতি

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ

কুষ্টিয়ার লালন শাহের আখড়াবাড়িতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছ...

২০২৬-১০-০৪ ২২:২৬