বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গোপনে ইফতার পার্টির আয়োজক ছাত্রলীগ সদস্য গ্রেফতার

গোপনে ইফতার পার্টির আয়োজক ছাত্রলীগ সদস্য গ্রেফতার

বগুড়ার আদমদীঘিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ইফতার পার্টির আয়োজক উপজেলা ছাত্রলীগ সদস্য আশিক রহমানকে (২৮) গ্রেফতার করা হয়েছে।

রোববার গভীর রাতে পুলিশ তাকে উপজেলার নশরতপুর ইউনিয়নের দত্তবাড়িয়া গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করে।

আদমদীঘি থানার ওসি আতাউর রহমান জানান, উপজেলা বিএনপির অফিসে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আদমদীঘি উপজেলা ছাত্রলীগের সদস্য আশিকুর রহমান নসরতপুর ইউনিয়নের দত্তবাড়িয়া গ্রামের আজিজুল হক মঞ্জুর ছেলে। গত শনিবার বিকালে স্থানীয় রক্তদহ বিল এলাকায় কদমা গ্রামের একটি মাছের খামারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ইফতার পার্টির আয়োজন করে।

ওই ইফতার পার্টি পরিচালনা করেন ছাত্রলীগ সদস্য আশিক রহমান। শতাধিক ছাত্রলীগ, যুবলীগ ও অন্যান্য সংগঠনের নেতাকর্মী ওই ইফতারে অংশ নেন। সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মঙ্গল কামনায় দোয়া করা হয়।

পুলিশ রোববার রাত ২টার দিকে বাড়িতে অভিযান চালিয়ে আশিক রহমানকে গ্রেফতার করে। সোমবার তাকে গত ২০২৪ সালের ৪ আগস্ট আদমদীঘি উপজেলা বিএনপি অফিসে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

২০২৪ সালের ২৫ আগস্ট রাতে হওয়া মামলায় ১২৫ জনের নাম উল্লেখ করে ২৫০ জনকে আসামি করা হয়। সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়।

আরও

জীবননগরে ঘুমন্ত অবস্থায় দুধ পান করানোর সময় শ্বাসনালী আটকে ৯ মাস বয়সী শিশুর মৃত্যু

সারা দেশ

জীবননগরে ঘুমন্ত অবস্থায় দুধ পান করানোর সময় শ্বাসনালী আটকে ৯ মাস বয়সী শিশুর মৃত্যু

জীবননগরে ঘুমন্ত অবস্থায় দুধ পান করানোর সময় জুনায়েদ হোসেন নামের ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে এ...

২০২৬-০৯-১৬ ২২:২৭

বাংলাদেশ ইউনিভার্সিটিতে উৎসবমুখর পরিবেশে ‘ফ্যামিলি ডে ২০২৬’

সারা দেশ

বাংলাদেশ ইউনিভার্সিটিতে উৎসবমুখর পরিবেশে ‘ফ্যামিলি ডে ২০২৬’

কর্মব্যস্ততার একঘেয়েমি ভুলে আনন্দ, উচ্ছ্বাস ও সৌহার্দ্যের আবহে উৎসবমুখর হয়ে উঠেছিল বাংলাদেশ ইউনিভার্সিটির (বিইউ) স্থায়ী...

২০২৬-০৯-১৬ ১৯:০৯

বাংলাদেশে কার্যক্রমের ৫০ বছর পূর্তি উদযাপন করল এইচবিএল

সারা দেশ

বাংলাদেশে কার্যক্রমের ৫০ বছর পূর্তি উদযাপন করল এইচবিএল

বাংলাদেশে কার্যক্রম পরিচালনার ৫০ বছর পূর্তি উদযাপন করেছে এইচবিএল। দেশের ব্যবসা-বাণিজ্য ও আর্থিক খাতের সঙ্গে পাঁচ দশকের অ...

২০২৬-০৯-১৬ ১৮:৫২

পাংশায় মুদি-ক্রোকারিজ দোকানে LPG সিলিন্ডারের অবাধ বিক্রি

সারা দেশ

লাইসেন্স ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন, বড় দুর্ঘটনার শঙ্কা—প্রশাসনের জরুরি নজরদারি দাবি পাংশায় মুদি-ক্রোকারিজ দোকানে LPG সিলিন্ডারের অবাধ বিক্রি

রাজবাড়ীর পাংশা উপজেলার বিভিন্ন বাজার ও জনবহুল এলাকায় মুদি দোকান, ক্রোকারিজের দোকানসহ বিভিন্ন ছোট ব্যবসাপ্রতিষ্ঠানে অবাধে...

২০২৬-০৯-১৬ ১৮:৪২

কমলগঞ্জে মো. নুরুল ইসলাম ফরিদ এর ইন্তেকাল

সারা দেশ

কমলগঞ্জে মো. নুরুল ইসলাম ফরিদ এর ইন্তেকাল

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বাল্লারপার হাজীবাড়ী নিবাসী ও বর্তমানে ভানুগাছ চৌমুহনী এলাকার বাসিন্দা মো. নুরুল ইসলাম ফরিদ...

২০২৬-০৯-১৬ ১৮:৪০

নীলফামারীর গোড়গ্রাম স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি অ্যাড. আসাদুজ্জামান খান রিনো

সারা দেশ

নীলফামারীর গোড়গ্রাম স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি অ্যাড. আসাদুজ্জামান খান রিনো

নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি হিসেবে অনুমোদন পেয়েছেন অ্যাড. মো. আসাদুজ্জামান খান...

২০২৬-০৯-১৬ ১৮:৩৬